দেশে ফিরলেন রওশন এরশাদ, উঠছেন ওয়েস্টিনে
নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪প্রকাশিত : ০৮:২৬ পিএম, ২৭ জুন ২০২২ সোমবার
ফাইল ছবি
প্রায় আট মাস ব্যাংককে চিকিৎসা শেষে দেশে ফিরেছেন সংসদের বিরোধী দলীয় নেতা ও জাতীয় পার্টির প্রধান পৃষ্ঠপোষক রওশন এরশাদ।
সোমবার (২৭ জুন) দুপুর সাড়ে ১২টার দিকে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান তিনি। এর আগে সকালে থাই এয়ারওয়েজের বিমানে ব্যাংকক থেকে রওনা হন বিরোধী দলীয় নেতা।
রওশন এরশাদের ছেলে জাতীয় পার্টির যুগ্ম মহাসচিব সাদ এরশাদ বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, আমরা এখনও এয়ারপোর্ট আছি। কিছুক্ষণ আগে আমাদের বহনকারী বিমান অবতরণ করেছে।
এদিকে জাতীয় পার্টির প্রধান পৃষ্ঠপোষক রওশন এরশাদকে স্বাগত জানাতে বিমানবন্দরে গেছেন পার্টির চেয়ারম্যান গোলাম মোহাম্মদ কাদের, কো চেয়ারম্যান রুহুল আমিন হাওলাদার, ভাইস চেয়ারম্যান সৈয়দ আবুল হোসেন বাবলাসহ জাতীয় নেতারা।
জানা গেছে, বর্তমানে রওশন এরশাদ শুলশানের হোটেল ওয়েস্টিনে থাকবেন। জাতীয় সংসদের চলমান বাজেট অধিবেশন শেষে ৪ জুলাই আবার তিনি রুটিন চেকআপের জন্য ব্যাংককে যাবেন। বিরোধী দলীয় নেতার সহকারী একান্ত সচিব মামুন হাসান এসব তথ্য জানিয়েছেন।
রওশন এরশাদ হোটেলে কেন উঠছেন, জানতে চাইলে জাতীয় পার্টির ভাইস চেয়ারম্যান সৈয়দ আবু হোসেন বাবলা বলেন, রওশন এরশাদ এখনও পূর্ণাঙ্গ সুস্থ নন। সংসদের বাজেট অধিবেশনে যোগদানের জন্য দেশে এসেছেন। বাসায় গেলে দলীয় নেতা-কর্মীসহ অনেকে ভিড় করতে পারেন। এই ভিড় এড়ানোর জন্য তিনি হোটেলে উঠবেন। এছাড়া হাসপাতালে এতদিন তিনি যে পরিবেশে ছিলেন, সেই পরিবেশের সঙ্গে মিল রাখার জন্যও হোটেলে উঠছেন তিনি।
আগামী ৪ জুলাই চিকিৎসার উদ্দেশ্যে তিনি আবার ব্যাংকক যাবেন বলেও জানান তিনি।
- ২৪ ঘণ্টায় হাম উপসর্গে আরো ৩ জনের মৃত্যু
- ভারতের কাছে হেরে ইতিহাস গড়া হলো না বাংলাদেশের
- প্রসঙ্গ হামের টিকা: থামছে না শিশুমৃত্যুর মিছিল
- ঈদের আমেজ কাটেনি, ঢাকা আজও বেশ ফাঁকা
- মরণোত্তর জাতিসংঘ পদকে ভূষিত বাংলাদেশের ৬ বীর
- হজ শেষে দেশে ফিরেছেন ৩২,৮৩২ হাজি, মৃত্যু ৪৮
- ২৫ কোটি বৃক্ষরোপণ নিয়ে বৈঠকে প্রধানমন্ত্রী
- তপুর জোড়া গোলে বাংলাদেশের ইউরোপ জয়
- উত্তরায় গ্যাস লাইন লিকেজ থেকে আগুনে দগ্ধ ৩
- সাফ নারী চ্যাম্পিয়নশিপ: বাংলাদেশ-ভারত ফাইনাল আজ
- এইবারের চ্যাম্পিয়ন ব্রাজিল: সুমাইয়া হিমি
- ঢাকায় গরম কমতে পারে, আট বিভাগে ভারী বৃষ্টি হতে পারে
- দেশের বাজারে স্বর্ণের দামে বড় পতন
- এবার হেমোরেজিক ডেঙ্গুর প্রকোপ বাড়তে পারে: স্বাস্থ্যমন্ত্রী
- হাম ও উপসর্গে ৫ শিশুর প্রাণহানী
- খেলাপি ঋণ অর্থনীতিকে প্রচণ্ড চাপে ফেলছে: ড. ফাহমিদা
- যুক্তরাষ্ট্রের ভিসায় নতুন নিয়ম: যে নির্দেশনা দিলো ঢাকার দূতাবাস
- আবারও দৌলতদিয়া ফেরিঘাটে যাত্রীবাহী বাস ডুবি
- সাফ নারী চ্যাম্পিয়নশিপ: বাংলাদেশ-ভারত ফাইনাল আজ
- ঢাকায় গরম কমতে পারে, আট বিভাগে ভারী বৃষ্টি হতে পারে
- বিশ্ববাজারে স্বর্ণের দামে ব্যাপক পতন
- রাজধানীজুড়ে মশার দাপট, ডেঙ্গু ঝুঁকিতে ডিএসসিসির ৬৩ ওয়ার্ড
- মরণোত্তর জাতিসংঘ পদকে ভূষিত বাংলাদেশের ৬ বীর
- ঈদ-পরবর্তী স্বস্তি, তবু মাছের বাজারে আগুন
- হাম ও উপসর্গে ৫ শিশুর প্রাণহানী
- এবার হেমোরেজিক ডেঙ্গুর প্রকোপ বাড়তে পারে: স্বাস্থ্যমন্ত্রী
- ২৫ কোটি বৃক্ষরোপণ নিয়ে বৈঠকে প্রধানমন্ত্রী
- অবশেষে ‘খোঁজ’ মিলল দুবাই রাজপরিবারের সাবেক পুত্রবধূর
- ফ্রেঞ্চ ওপেনে ইতিহাস গড়ার পথে খয়ালিনস্কা
- টেলিভিশনে বিশ্বকাপ সম্প্রচারের স্বত্ব পেল যারা




