ঢাকা, শনিবার ০৬, জুন ২০২৬ ১৫:৪৩:৩৭ পিএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
মরণোত্তর জাতিসংঘ পদকে ভূষিত বাংলাদেশের ৬ বীর হজ শেষে দেশে ফিরেছেন ৩২,৮৩২ হাজি, মৃত্যু ৪৮ ২৫ কোটি বৃক্ষরোপণ নিয়ে বৈঠকে প্রধানমন্ত্রী তপুর জোড়া গোলে বাংলাদেশের ইউরোপ জয় উত্তরায় গ্যাস লাইন লিকেজ থেকে আগুনে দগ্ধ ৩ সাফ নারী চ্যাম্পিয়নশিপ: বাংলাদেশ-ভারত ফাইনাল আজ ঢাকায় গরম কমতে পারে, আট বিভাগে ভারী বৃষ্টি হতে পারে দেশের বাজারে স্বর্ণের দামে বড় পতন এবার হেমোরেজিক ডেঙ্গুর প্রকোপ বাড়তে পারে: স্বাস্থ্যমন্ত্রী

দেশে ফিরলেন রওশন এরশাদ

নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪

প্রকাশিত : ০১:৪৮ পিএম, ২৭ নভেম্বর ২০২২ রবিবার

ফাইল ছবি

ফাইল ছবি

থাইল্যান্ডে চিকিৎসা শেষে দেশে ফিরেছেন জাতীয় পার্টির প্রধান পৃষ্ঠপোষক রওশন এরশাদ।রোববার (২৭ নভেম্বর) দুপুরে একটি ফ্লাইটে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করেন তিনি।

রওশন এরশাদ গত ৫ জুলাই চিকিৎসার উদ্দেশ্যে থাইল্যান্ডে যান। প্রায় ৫ মাস চিকিৎসা শেষে সুস্থ হয়ে আজ দেশে ফিরলেন তিনি।

রওশনের দেশে ফেরাকে কেন্দ্র করে বিমানবন্দরে জাতীয় পার্টির নেতাকর্মীরা ভিড় করেন। বিমানবন্দরের ভিআইপি লাউঞ্জের গেটে তার বক্তব্য রাখার কথা রয়েছে।

জানা গেছে, রংপুর সিটি কর্পোরেশন (রসিক) নির্বাচনকে সামনে রেখে দলের অবস্থান ও লাঙলের প্রার্থী ঘোষণা করবেন সংসদের বিরোধীদলীয় এই নেতা।