দেশে বন্যায় নিহত বেড়ে ১০২
নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪প্রকাশিত : ০৯:৫২ এএম, ৪ জুলাই ২০২২ সোমবার
ফাইল ছবি
সিলেট ও সুনামগঞ্জসহ দেশের বিভিন্ন অঞ্চলে চলমান বন্যায় গত ২৪ ঘণ্টায় আরও ৭ জনের প্রাণহানি ঘটেছে। এতে নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১০২।
এ সময়ে বন্যার কারণে নতুন করে বিভিন্ন রোগে আক্রান্ত হয়েছেন ৮৮৮ জন। এতে বন্যায় আক্রান্ত রোগীর সংখ্যা বেড়ে হয়েছে ৭ হাজার ৭৩১ জন।
বন্যা পরিস্থিতি নিয়ে রোববার (৩ জুলাই) বিকেলে স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে গণমাধ্যমে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তির তথ্য অনুযায়ী, গত ১৭ মে থেকে ৩ জুলাই পর্যন্ত দেশের চারটি বিভাগে নিহত ১০২ জনের মধ্যে সিলেটে ৫৬ জন, ময়মনসিংহে ৩৫ জন, রংপুরে ১০ জন এবং ঢাকা বিভাগে একজনের মৃত্যু হয়েছে।
সিলেট বিভাগে নিহত ৫৬ জনের মধ্যে সবচেয়ে বেশি সুনামগঞ্জে ২৮, সদর উপজেলায় ১৮, মৌলভীবাজারে ৫ ও হবিগঞ্জে ৫ জনের মৃত্যু হয়েছে। এ ছাড়া ময়মনসিংহ বিভাগের ৩৫ জনের মধ্যে সবচেয়ে বেশি নেত্রকোণায় ১৩ জন, ময়মনসিংহ জেলায় ৬, জামালপুরে ৯ ও শেরপুরে ৭ জন প্রাণ হারিয়েছেন। এ ছাড়া রংপুর বিভাগে নিহত ১০ জনের মধ্যে লালমনিরহাট জেলায় ৬ জন এবং কুড়িগ্রাম জেলায় ৪ জনের মৃত্যু হয়েছে। ঢাকা বিভাগের টাঙ্গাইলে প্রাণ হারিয়েছেন একজন।
বিজ্ঞপ্তিতে বলা হয়, বন্যার শুরু থেকে এ পর্যন্ত দেশে ডায়রিয়ায় আক্রান্ত হয়েছেন ৭ হাজার ৪৮৬ জন। এতে মৃত্যু হয়েছে একজনের। আরটিআই (চোখের রোগ) রোগে আক্রান্ত হয়েছেন ৪৭৯ জন। তবে এতে কারও মৃত্যুর খবর নেই।
বজ্রপাতে আক্রান্ত হয়েছেন ১৫ জন, যাদের মধ্যে ১৫ জনেরই মৃত্যু হয়েছে। সাপের দংশনের শিকার হয়েছেন ১৪ জন। তাদের মধ্যে দুজনের মৃত্যু হয়েছে। পানিতে ডুবে মৃত্যু হয়েছে ৭৫ জনের।
এ ছাড়া বন্যায় ৯৫৩ জনের চর্মরোগে এবং ২২৬ জনের চোখের প্রদাহজনিত রোগ দেখা দিয়েছে। বন্যায় বিভিন্ন কারণে ৩০৭ জন আঘাত পেয়েছেন। তবে ২ হাজার ১৬২ জন অন্যান্য রোগে আক্রান্ত হয়েছেন এবং ৯ জনের মৃত্যু হয়েছে।
- ২০২৮ নারী টি-২০ বিশ্বকাপে সরাসরি খেলবে বাংলাদেশ
- পবিত্র কাবা শরিফ ধোয়া হবে আগামী ৩০ জুন
- নকআউট নিশ্চিত যাদের, অপেক্ষায় যারা
- গাজায় ধ্বংসস্তূপ পেরিয়ে এতিম কিশোরী দানার স্বপ্নযাত্রা
- মোদির পররাষ্ট্রনীতি নিয়ে সোনিয়ার সমালোচনা
- জীবন উৎসর্গ করে সন্তানকে রক্ষা করলেন মা
- কাল ২৪ ঘণ্টা গ্যাস থাকবে না ঢাকার কয়েক এলাকায়
- ছেলেবন্ধুকে হত্যা, দুবাইয়ে মৃত্যুদণ্ডের মুখে ব্রিটিশ টিকটকার
- সরাইলে পর্নোগ্রাফি মামলায় ইউপি সদস্য গ্রেফতার
- হাম ও উপসর্গে আরও ৭ শিশুর মৃত্যু
- হলিউডের কিংবদন্তি অভিনেত্রী অ্যান ব্লিথ মারা গেছেন
- দেম্বেলের হ্যাটট্রিকে ফ্রান্স গ্রুপ চ্যাম্পিয়ন
- যেমন জীবনসঙ্গী চান অভিনেত্রী তটিনী
- ইতিহাস গড়ে প্রথমবার নকআউটে কেপ ভার্দে
- স্বর্ণের দামে বড় লাফ, ভরিতে বাড়ল ৫৪৮২
- হজ শেষে ফিরেছেন ৬৬১৭৪ বাংলাদেশি, মৃত্যু ৫৫
- ভেনেজুয়েলার ধ্বংসস্তূপ থেকে অলৌকিকভাবে উদ্ধার জীবিত নারী!
- স্বজনের অপেক্ষায় তোসিফ, ঠাঁই মিলল সরকারি আশ্রয়কেন্দ্রে
- দেশে হাম আক্রান্ত হয়ে শিশু মৃত্যু ৭০০ ছাড়ালো
- ভেনেজুয়েলায় ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে ২৩৫, আহত ৪৩০০
- নকআউটে প্রতিপক্ষ হিসেবে কোন দলকে পেল ব্রাজিল, খেলা কবে?
- স্বস্তি নেই, বেশিরভাগ নিত্যপণ্যের দাম অপরিবর্তিত
- সন্তানকে নিয়ে ইইউ বৈঠকে সুইডিশ মন্ত্রী, গড়লেন নজির
- রেকর্ড গরমে ইউরোপে মৃত্যু বাড়ছে, জনজীবন স্থবির
- সন্ধ্যার মধ্যে যেসব অঞ্চলে ঝড়সহ বজ্রবৃষ্টির শঙ্কা
- আজ পবিত্র আশুরা, মহররম মাসের ১০ তারিখ
- নারী টি-২০ বিশ্বকাপ: ভারতের কাছে বাংলাদেশের হার
- শি জিনপিংয়ের সঙ্গে বৈঠক করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান
- গ্রুপসেরা হওয়ার লক্ষ্যে রাতে এমবাপ্পে-হাল্যান্ড লড়াই
- জার্মানির বিপক্ষে ঐতিহাসিক জয়ে নকআউটে ইকুয়েডর











