দেশে ২৪ ঘণ্টায় করোনায় আরও ১ মৃত্যু, শনাক্ত ৩৭৩
নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪প্রকাশিত : ০৭:১০ পিএম, ২৭ ডিসেম্বর ২০২১ সোমবার
ফাইল ছবি
দেশে গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে (কোভিড ১৯) আক্রান্ত হয়ে আরও এক জনের মৃত্যু হয়েছে। মৃত নারী ঢাকা বিভাগের বাসিন্দা।
এ নিয়ে দেশে করোনায় মৃতের সংখ্যা বেড়ে দাঁড়ালো ২৮ হাজার ৬১ জনে।
এছাড়া গত ২৪ ঘণ্টায় নতুন করে শনাক্ত হয়েছেন ৩৭৩ জন। এ নিয়ে দেশে এখন পর্যন্ত শনাক্ত রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ১৫ লাখ ৮৩ হাজার ৬২৬ জনে। এর আগে, গতকাল (২৬ ডিসেম্বর) চারজনের মৃত্যু ও শনাক্ত হয়েছিল ২৬৮ জন।
সোমবার স্বাস্থ্য অধিদপ্তরের করোনা পরিস্থিতি সংক্রান্ত নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তি থেকে এ তথ্য জানা গেছে।
এতে বলা হয়, রোববার সকাল ৮টা থেকে সোমবার সকাল ৮টা পর্যন্ত গত ২৪ ঘণ্টায় সারাদেশের ৮৫১টি ল্যাবরেটরিতে ১৭ হাজার ২২টি নমুনা সংগ্রহ ও ১৭ হাজার ২৭১টি নমুনা পরীক্ষা করা হয়। এতে শনাক্ত হন ৩৭৩ জন। নমুনা পরীক্ষার তুলনায় শনাক্তের হার ২ দশমিক ১৬ শতাংশ। আগের দিন ছিল ১ শতাংশের নিচে। সেই হিসাবে মৃত্যু কমলেও দেশে শনাক্তের হার বেড়েছে।
এ নিয়ে দেশে এখন পর্যন্ত মোট ১ কোটি ১৪ লাখ ১০ হাজার ২৯৬টি নমুনা পরীক্ষা করা হয়। এতে মোট শনাক্ত হয়েছে ১৫ লাখ ৮৩ হাজার ৬২৬ জনে। নমুনা পরীক্ষার বিপরীতে শনাক্তের মোট হার ১৩ দশমিক ৮৮ শতাংশ।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, একদিনে সেরে উঠেছেন ৩২৩ জন। এ নিয়ে করোনায় আক্রান্ত হওয়ার পর চিকিৎসা শেষে সুস্থ হয়ে ওঠা ব্যক্তির সংখ্যা দাঁড়িয়েছে ১৫ লাখ ৪৭ হাজার ৭৫০ জন। প্রতি ১০০ জনে সুস্থতার হার ৯৭ দশমিক ৭৩ শতাংশ।
দেশে গত বছরের ৮ মার্চ প্রথম তিনজনের করোনাভাইরাস শনাক্ত হয় এবং এর ১০ দিন পর ১৮ মার্চ ভাইরাসে আক্রান্ত হয়ে প্রথম একজনের মৃত্যু হয়।
- যুক্তরাষ্ট্র-ইরান উত্তেজনায় রেকর্ড পতন স্বর্ণের দামে
- হাতিয়ায় মেঘনা নদীতে পড়ে শিশু নিখোঁজ
- ১৭ জেলায় বজ্রবৃষ্টির আভাস, নদীবন্দরে সতর্কতা
- বৃক্ষরোপণের মাধ্যমে বাসযোগ্য পৃথিবী গড়ার আহবান ডা. জুবাইদার
- ৬ শিশুর মৃত্যুতে আদ্-দ্বীনের জবাবে সন্তুষ্ট নয় সরকার
- বিশ্বশান্তি প্রতিষ্ঠায় শান্তিরক্ষীদের প্রশংসায় প্রধানমন্ত্রী
- আগামী ২৪ ঘণ্টায় ঝড়-বৃষ্টি হতে পারে যেসব অঞ্চলে
- অনার্স-এ ৬ বিষয় বাতিলের পরিকল্পনা নেই: শিক্ষামন্ত্রী
- ঋতুপর্ণার বাড়ি নির্মাণে অনুদান দিলেন প্রধানমন্ত্রী
- ২১ বছর পর ওয়ানডেতে অস্ট্রেলিয়াবধ বাংলাদেশের
- শিশু রামিসা হত্যা মামলা: আসামিদের ডেথ রেফারেন্স হাইকোর্টে
- প্রায় হাতাহাতিতে জড়িয়ে পড়ছিলেন ট্রাম্প ও নেতানিয়াহু
- সুপ্রিম কোর্ট সচিবালয় প্রতিষ্ঠার রায় আপিল বিভাগে স্থগিত
- প্রধানমন্ত্রীর সভাপতিত্বে একনেক সভা চলছে
- নিখোঁজের পর নানাকে খুঁজে পেয়েছেন হিমি
- ইংলিশ মিডিয়াম স্কুলে টাকার নৈরাজ্য, নেই নিয়ম-নীতির বালাই
- পাখিদের মৃত্যু, প্রকৃতির নিঃশব্দ বিদায়
- সুপ্রিম কোর্ট সচিবালয় প্রতিষ্ঠার রায় আপিল বিভাগে স্থগিত
- প্রধানমন্ত্রীর সভাপতিত্বে একনেক সভা চলছে
- লিচুতে সরগরম বাজার, বাড়ছে সরবরাহ কমছে দাম
- পদ্মায় গোসল করতে নেমে গৃহবধূ নিখোঁজ
- শিশু অপহরণচক্রের দুই নারী সদস্য গ্রেপ্তার, তিন শিশু উদ্ধার
- প্রায় হাতাহাতিতে জড়িয়ে পড়ছিলেন ট্রাম্প ও নেতানিয়াহু
- নিখোঁজের পর নানাকে খুঁজে পেয়েছেন হিমি
- আগামী ২৪ ঘণ্টায় ঝড়-বৃষ্টি হতে পারে যেসব অঞ্চলে
- ২১ বছর পর ওয়ানডেতে অস্ট্রেলিয়াবধ বাংলাদেশের
- অনার্স-এ ৬ বিষয় বাতিলের পরিকল্পনা নেই: শিক্ষামন্ত্রী
- শিশু রামিসা হত্যা মামলা: আসামিদের ডেথ রেফারেন্স হাইকোর্টে
- রাজধানী ঢাকার বাতাসের মান আজ ‘ভালো’
- বিশ্বশান্তি প্রতিষ্ঠায় শান্তিরক্ষীদের প্রশংসায় প্রধানমন্ত্রী