ঢাকা, শুক্রবার ১২, জুন ২০২৬ ৮:১৯:৪৮ এএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
বাজেটে কমেছে ও বেড়েছে যেসব পণ্যের দাম সরবরাহ স্বাভাবিক, তবু কমছে না আলুর দাম মেঘনায় নিখোঁজের ২৮ ঘণ্টা পর শিশুর মরদেহ উদ্ধার ১৯ বছর পর বিএনপি সরকারের বাজেট আজ বিশ্বকাপ ফুটবলের উদ্বোধনী অনুষ্ঠানে যা যা থাকছে ফুটবল বিশ্বকাপ: স্মারক ডাকটিকিট উন্মোচন করলেন প্রধানমন্ত্রী আজ ইতিহাসের সর্ববৃহৎ বাজেট পেশ যে শর্তে কংগ্রেসে যোগ দিচ্ছেন মমতা আজ বৃহস্পতিবার পর্দা উঠছে ফুটবল বিশ্বকাপের ২৩তম আসরের

দেশে ২৪ ঘণ্টায় করোনায় মৃত্যু অনেক কমেছে

নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪

প্রকাশিত : ০৫:৪১ পিএম, ২৩ আগস্ট ২০২১ সোমবার

প্রতীকী ছবি

প্রতীকী ছবি

দেশে করোনায় মৃত্যুর সংখ্যা উল্লেখযোগ্যহারে কমেছে। আগের কয়েক সপ্তাহে প্রতিদিন মৃত্যু ছিল ২শ’র বেশি মানুষের। তবে গত সাত দিনের বেশি সময় ধরে মৃত্যুর সংখ্যা দুইশ’র নিচে রয়েছে।

দেশে গত ২৪ ঘণ্টায় করোনায় ১১৭ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে এখন পর্যন্ত দেশে মোট মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ২৫ হাজার ৩৯৯ জনে।

আজ সোমবার বিকেলে স্বাস্থ্য অধিদফতরের এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। 

নতুন করে করোনা শনাক্ত হয়েছে আরও ৫ হাজার ৭১৭ জনের দেহে। এ নিয়ে মোট করোনা আক্রান্তের সংখ্যা দাঁড়াল ১৪ লাখ ৬৭ হাজার ৭১৫ জনে।

বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন ৮ হাজার ৯৮২ জন। এ নিয়ে মোট সুস্থ হয়েছেন ১৩ লাখ ৭২ হাজার ৮৫৬ জন। ২৪ ঘণ্টায় ৩৬ হাজার ৭৮৯ জনের নমুনা পরীক্ষায় শনাক্তের হার ১৫ দশমিক ৫৪ শতাংশ।

উল্লেখ্য, ২০১৯ সালের ডিসেম্বরে চীনের উহানে প্রথমে শনাক্ত হওয়া এ ভাইরাস ছড়িয়ে পড়েছে বিশ্বের প্রায় সব দেশ ও অঞ্চলে। ২০২০ সালের ৮ মার্চ বাংলাদেশে প্রথম করোনা ভাইরাস শনাক্ত হওয়ার পর এখানেও বাড়ছে আক্রান্ত ও মৃতের সংখ্যা।