ঢাকা, বুধবার ০৮, জুলাই ২০২৬ ৪:১১:২১ এএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
বিশ্বকাপে প্রথমবার মুখোমুখি আর্জেন্টিনা-মিশর ফরাসি আদালতের রায়: নির্বাচনে লড়ার সুযোগ পাচ্ছেন পেন ৪ বিভাগে অতি ভারী বৃষ্টির আভাস, ১৭ নদীবন্দরে সতর্কতা বান্দরবানের সব পর্যটন কেন্দ্র ঘোষণা ভেনেজুয়েলায় ভূমিকম্পে মৃতের সংখ্যা ৩৫০০ ছাড়িয়েছে যুক্তরাষ্ট্রকে বিদায় করে কোয়ার্টার ফাইনালে বেলজিয়াম বিশ্বকাপ থেকে রোনালদোর বিদায় পর্তুগালকে বিদায় করে কোয়ার্টার ফাইনালে স্পেন

দেশে ২৪ ঘণ্টায় ৪০ মৃত্যু, শনাক্ত ৩৮৬৮

নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪

প্রকাশিত : ০২:৫৫ পিএম, ২৬ জুন ২০২০ শুক্রবার

দেশে ২৪ ঘণ্টায় ৪০ মৃত্যু, শনাক্ত ৩৮৬৮

দেশে ২৪ ঘণ্টায় ৪০ মৃত্যু, শনাক্ত ৩৮৬৮

দেশে একদিনে করোনাভাইরাস সংক্রমিত কোভিড-১৯ রোগী শনাক্ত হয়েছে ৩ হাজার ৮৬৮ জন। করোনায় ২৪ ঘণ্টায় মৃত্যু হয়েছে আরও ৪০ জনের। সুস্থ হয়ে উঠেছে ১ হাজার ৬৩৮ জন।

আজ শুক্রবার দুপুর আড়াইটায় মহাখালী থেকে স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত অনলাইন স্বাস্থ্য বুলেটিনে এ তথ্য জানান স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক নাসিমা সুলতানা।

এ নিয়ে দেশে কোভিড-১৯ রোগে আক্রান্ত হয়ে মারা গেলেন ১,৬৬১ জন। আর মোট শনাক্ত হওয়া করোনা আক্রান্ত রোগীর সংখ্যা দাঁড়ালো ১ লাখ ৩০ হাজার ৪৭৪ জনে।

নাসিমা সুলতানা জানান, গত ২৪ ঘণ্টায় ১৮,৪৯৮টি নমুনা পরীক্ষা করে এসব তথ্য জানা গেছে।

এ সময়ে যতগুলো নমুনা পরীক্ষা করা হয়েছে, তার মধ্যে ২০.৯১ শতাংশের মধ্যে করোনাভাইরাস শনাক্ত হয়েছে বলে জানান তিনি।

এখন পর্যন্ত দেশে মোট পরীক্ষা হয়েছে ৬ লাখ ৯৬ হাজার ৯৪১টি নমুনা। নতুন মারা যাওয়া ৪০ জনের মধ্যে ৩১ জন পুরুষ ও ৯ জন নারী। শনাক্ত বিবেচনায় মৃত্যু হার ১ দশমিক ২৭ শতাংশ।

এছাড়া গত ২৪ ঘণ্টায় ১,৬৩৮ জন সুস্থ হয়েছেন এবং বাংলাদেশে এখন পর্যন্ত ৫৩,১৩৩ জন সুস্থ হয়েছেন বলে জানান নাসিমা সুলতানা।

তিনি বলেন, ’২৪ ঘণ্টায় সুস্থ হয়েছে ১ হাজার ৬৩৮ জন। মোট সুস্থ হয়েছেন ৫৩ হাজার ১৩৩ জন। শনাক্ত বিবেচনায় সুস্থতার হার ৪০ দশমিক ৭২ শতাংশ।’