দেশে ২৪ ঘন্টায় করোনায় আক্রান্ত ২৯৭৭, মৃত্যু ৩৯
নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪প্রকাশিত : ০৩:৩৩ পিএম, ৬ আগস্ট ২০২০ বৃহস্পতিবার
ছবি: ইন্টারনেট
দেশে করোনাভাইরাসে গত ২৪ ঘণ্টায় আক্রান্ত হয়েছেন দুই হাজার ৯৭৭ জন। এতে মোট আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে দুই লাখ ৪৯ হাজার ৬৫১ জনে। এছাড়া, করোনায় আরও ৩৯ জন মারা গেছেন। ফলে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে তিন হাজার ৩০৬ জনে।এদিকে, ২৪ ঘণ্টায় আরও দুই হাজার ৭৪ জন সুস্থ হয়েছেন। এনিয়ে মোট এক লাখ ৪৩ হাজার ৮২৪ জন সুস্থ হলেন।
আজ বৃহস্পতিবার (৬ আগস্ট) দুপুরে করোনাভাইরাস সংক্রান্ত নিয়মিত হেলথ বুলেটিনে এ তথ্য জানান জাতীয় প্রতিষেধক ও সামাজিক চিকিৎসা প্রতিষ্ঠানের (নিপসম) পরিচালক ডা. বায়েজিদ খুরশিদ রিয়াজ।
ডা. বায়েজিদ খুরশিদ রিয়াজ বলেন, গত ২৪ ঘণ্টায় নমুনা সংগ্রহ করা হয়েছে ১৩ হাজার ১৮৯টি। পরীক্ষা করা হয়েছে ১২ হাজার ৭০৮টি। এখন পর্যন্ত ১২ লাখ ২৫ হাজার ১২৪টি নমুনা পরীক্ষা করা হয়েছে। শনাক্ত বিবেচনায় সুস্থতার হার ৫৭.৬১ শতাংশ। আর শনাক্ত বিবেচনায় মৃত্যুর হার ১.৩২ শতাংশ।
তিনি বলেন, মৃত্যুবরণকারীদের মধ্যে ৩২ জন পুরুষ এবং ৭ জন নারী। এখন পর্যন্ত পুরুষ ২ হাজার ৬০৬ জন এবং নারী মৃত্যুবরণ করেছেন ৭০০ জন। বিভাগ বিশ্লেষণে দেখা যায় মৃত্যুবরণকারীদের মধ্যে ঢাকা বিভাগে ১৭ জন, চট্টগ্রাম বিভাগে ৭ জন, খুলনা বিভাগে ৪ জন, রাজশাহী ৩ জন, রংপুর বিভাগে ৩ জন এবং বরিশাল বিভাগে ২ জন, সিলেট বিভাগে ২ জন এবং ময়মনসিংহে ১ জন। ২৪ ঘণ্টায় হাসপাতালে মৃত্যুবরণ করেছেন ৩০ জন এবং ৯ জন বাড়িতে মৃত্যুবরণ করেছে।
তিনি আরও জানান, গত ২৪ ঘণ্টায় আইসোলেশনে রাখা হয়েছে ৯৫৫ জনকে। বর্তমানে আইসোলেশনে আছেন ১৮ হাজার ৬৭৪ জন। ২৪ ঘণ্টায় আইসোলেশন থেকে ছাড় পেয়েছেন ৭৩৬ জন, এখন পর্যন্ত ছাড় পেয়েছেন ৩৫ হাজার ৬৮৬ জন। এখন পর্যন্ত আইসোলেশন করা হয়েছে ৫৪ হাজার ৩৬০ জনকে। প্রাতিষ্ঠানিক ও হোম কোয়ারেন্টিন মিলে ২৪ ঘণ্টায় কোয়ারেন্টিন করা হয়েছে ২ হাজার ৩৯৯ জন। এখন পর্যন্ত কোয়ারেন্টিন করা হয়েছে ৪ লাখ ৪৬ হাজার ৭৮ জনকে। কোয়ারেন্টিন থেকে গত ২৪ ঘণ্টায় ছাড় পেয়েছেন ২ হাজার ৯১৯ জন, এখন পর্যন্ত ছাড় পেয়েছেন ৩ লাখ ৯৩ হাজার ২৪৮ জন ছাড় পেয়েছেন। বর্তমানে মোট কোয়ারেন্টিনে আছেন ৫২হাজার ৮৩০ জন।
গত ৮ মার্চ দেশে প্রথম করোনায় আক্রান্ত ব্যক্তি শনাক্তের ঘোষণা আসে। আর গত ১৮ মার্চ করোনাভাইরাসে আক্রান্ত হয়ে প্রথম মৃত্যুর ঘটনা ঘটে।
-জেডসি
- বিশ্বকাপে প্রথমবার মুখোমুখি আর্জেন্টিনা-মিশর
- ফরাসি আদালতের রায়: নির্বাচনে লড়ার সুযোগ পাচ্ছেন পেন
- আইফোনে পানি ঢুকলে কী করবেন?
- দৈনিক খোলা কাগজ সাংবাদিক নিয়োগ দেবে
- মৃত্যুর পর মরদেহ এফডিসিতে না নেওয়ার অনুরোধ রোজিনার
- ঘরেই তৈরি করুন রেস্টুরেন্টের মতো কালা ভুনা
- বিশ্ব ঐতিহ্যের তালিকায় সিরিয়ার ওমারি মসজিদ
- দেশের বাজারে আজ যে দামে বিক্রি হচ্ছে সোনা
- জাতীয় বিশ্ববিদ্যালয়ে অধিভুক্ত কলেজগুলোর জন্য নতুন নির্দেশনা
- আজ আবারও বসছে সংসদ অধিবেশন
- ৪ বিভাগে অতি ভারী বৃষ্টির আভাস, ১৭ নদীবন্দরে সতর্কতা
- বান্দরবানের সব পর্যটন কেন্দ্র বন্ধ ঘোষণা
- ভেনেজুয়েলায় ভূমিকম্পে মৃতের সংখ্যা ৩৫০০ ছাড়িয়েছে
- যুক্তরাষ্ট্রকে বিদায় করে কোয়ার্টার ফাইনালে বেলজিয়াম
- বিশ্বকাপ থেকে রোনালদোর বিদায়
- হাসপাতাল ও ক্লিনিকে নরমাল ডেলিভারি রুম না করলে লাইসেন্স বাতিল
- চার সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত
- অবসরের ঘোষণা দিলেন নেইমার
- মেক্সিকোকে হারিয়ে কোয়ার্টার ফাইনালে ইংল্যান্ড
- যুক্তরাষ্ট্রে তীব্র দাবদাহে অন্তত ২৫ জনের মৃত্যু
- শেখ হাসিনার দেশে ফিরতে আইনগত কোনো বাধা নেই: রুমিন ফারহানা
- শিশুরা আগামীর বাংলাদেশ, দেশগড়ার সৈনিক: ডা. জুবাইদা
- বেতনের ১০ ভাগ গরিবদের জন্য দান করছেন প্রধানমন্ত্রী
- ব্রাজিলকে বিদায় করে কোয়ার্টার ফাইনালে নরওয়ে
- আজ ৯ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়
- ‘দুঃখজনক, পরের বার ইনশাআল্লাহ’
- হাম সন্দেহে ২৪ ঘণ্টায় ৩ শিশুর মৃত্যু
- বান্দরবানের সব পর্যটন কেন্দ্র বন্ধ ঘোষণা
- শিশু আসমাকে ধর্ষণ ও হত্যা মামলায় একজনের মৃত্যুদণ্ড
- যুক্তরাষ্ট্রকে বিদায় করে কোয়ার্টার ফাইনালে বেলজিয়াম











