ঢাকা, সোমবার ২৭, জুলাই ২০২৬ ১৩:২৩:১৫ পিএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
পাউরুটিতে ক্যানসারের উপাদান, পটাশিয়াম ব্রোমেটের ব্যবহার বন্ধে রিট সিলেটে বিউটি পালের পাশে শিক্ষক-লেখক ও সাংবাদিকরা ভাইরাল ভিডিও নিয়ে মুখ খুললেন সেই শিক্ষিকা বাজারে ৩৪ টুথপেস্টের ২৬টিতেই বিষাক্ত মাইক্রোপ্লাস্টিক কণা কুর্মিটোলা হাসপাতালে ঢুকে পড়লো নিয়ন্ত্রণ হারানো বাস: নিহত ১ ঢাকার কেরানীগঞ্জে নারীর মরদেহ উদ্ধার

দেশে ৩ কোটি ৩৬ লাখ ৯১ হাজার ৫১৫ ডোজ টিকা প্রয়োগ

অনলাইন ডেস্ক | উইমেননিউজ২৪

প্রকাশিত : ১২:৩২ পিএম, ১০ সেপ্টেম্বর ২০২১ শুক্রবার

প্রতীকী ছবি

প্রতীকী ছবি

দেশে এ পর্যন্ত ৩ কোটি ৩৬ লাখ ৯১ হাজার ৫১৫ ডোজ করোনা করোনা (কোভিড-১৯) টিকার প্রয়োগ হয়েছে। এর মধ্যে প্রথম ডোজ নিয়েছেন ২ কোটি ৪ লাখ ৩৭ হাজার ১১৪ এবং দ্বিতীয় ডোজ নিয়েছেন ১ কোটি ৩২ লাখ ৫৪ হাজার ৪০১ জন মানুষ।

এ পর্যন্ত প্রথম ডোজ টিকা গ্রহীতাদের মধ্যে পুরুষ ১ কোটি ১৬ লাখ ২৬ হাজার ৫৪৬ আর নারী ৮৮ লাখ ১০ হাজার ৫৬৮ জন। দ্বিতীয় ডোজ  টিকা গ্রহীতাদের মধ্যে পুরুষ ৭৭ লাখ ২৩ হাজার ৯৯৬ আর নারী ৫৫ লাখ ৩০ হাজার ৪০৫ জন।

এরমধ্যে অ্যাস্ট্রাজেনেকার টিকা কোভিশিল্ড প্রয়োগ হয়েছে ১ কোটি ২২ লাখ ৪ হাজার ১৪৫ ডোজ। ফাইজার-বায়োএনটেকের টিকা প্রয়োগ হয়েছে ১ লাখ ৯১১ ডোজ। চীনের সিনোফার্মের টিকা প্রয়োগ হয়েছে ১ কোটি ৬৭ লাখ ৭৪ হাজার ৯৮৬ ডোজ। আর মডার্নার টিকা প্রয়োগ হয়েছে ৪৬ লাখ ১১ হাজার ৪৭৩ জন।

স্বাস্থ্য অধিদপ্তরের পরিচালক অধ্যাপক ডা. মিজানুর রহমান স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানা গেছে।

স্বাস্থ্য অধিদপ্তর জানায়, বৃহস্পতিবার বিকেল সাড়ে ৫টা পর্যন্ত ৪ কোটি ৫ লাখ ২৬ হাজার ৬৯০ জন করোনা টিকার জন্য নিবন্ধন করেছেন। এরমধ্যে জাতীয় পরিচয়পত্রের নম্বর দিয়ে ৩ কোটি ৯৯ লাখ ৮৭ হাজার ২৭ এবং পাসপোর্ট নম্বর দিয়ে ৫ লাখ ৩৯ হাজার ৬৬৩ জন নিবন্ধন করেছেন।