ঢাকা, সোমবার ২৩, মার্চ ২০২৬ ৩:৪৬:২৬ এএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
একাত্তরে গণহত্যাকে স্বীকৃতির দাবিতে মার্কিন কংগ্রেসে প্রস্তাব কুমিল্লায় যাত্রীবাহী বাসে ট্রেনের ধাক্কা, নিহত ১২ দেশের বাজারে সোনার দামে বড় পতন নারী ফুটবলের বিকাশে নতুন সিদ্ধান্ত ফিফার কুমিল্লায় ট্রেন দুর্ঘটনা: ২ গেটম্যান বরখাস্ত, তদন্তে ৩ কমিটি অনেক নারী এখনও ন্যায়বিচার থেকে বঞ্চিত: এড. দিলশাদ

দেশের এক লাখ ৭০ হাজার শিক্ষাপ্রতিষ্ঠান ডিজিটাল হবে

নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪

প্রকাশিত : ০৪:৩৪ পিএম, ৪ সেপ্টেম্বর ২০১৯ বুধবার

ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

তথ্য ও যোগাযোগ প্রযুক্তি (আইসিটি) প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক বলেন, দেশের এক লাখ ৭০ হাজার শিক্ষাপ্রতিষ্ঠান স্মার্ট বা ডিজিটাল হবে। এই লক্ষ্যে নয় হাজার শিক্ষা প্রতিষ্ঠানে ডিজিটাল ল্যাব এবং আরও ২০ হাজার ল্যাব স্থাপন করা হবে বলে জানান তিনি।

আজ বুধবার (৪ সেপ্টেম্বর) রাজধানীর মোহাম্মদপুরে ক্যামব্রিয়ান স্কুল অ্যান্ড কলেজ শাখার স্মার্ট ক্যাম্পাস উদ্বোধন অনুষ্ঠানে এ ঘোষণা দেন প্রতিমন্ত্রী। 

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে পলক বলেন, আজকে যারা স্কুল, কলেজ এবং বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করছে, আগামী দিনে তারাই ডিজিটাল বাংলাদেশের নেতৃত্ব দেবে।

শিক্ষার্থীদের জন্য আমরা প্রায় ৯ হাজার শেখ রাসেল ডিজিটাল ল্যাব স্থাপন করেছি জানিয়ে প্রতিমন্ত্রী বলেন, এ প্রক্রিয়ায় আরো ২০ হাজার ল্যাব স্থাপন করা হবে। এই স্মার্ট কলেজটির ক্যাম্পাসটি শুধু বাংলাদেশে নয়, পৃথিবীর অন্যতম স্মার্ট ক্যাস্পাস, যা আজ পরিদর্শন করলাম। আমাদের শুধু একটি ক্যাম্পাসকে স্মার্ট করলেই হবে না, দেশের ১ লাখ ৭০ হাজার শিক্ষাপ্রতিষ্ঠানকে স্মার্ট করা হবে।

প্রতিমন্ত্রী আরও বলেন, আমি যা ভেবেছি তার চেয়ে বেশি ডিজিটালাইজড এই প্রতিষ্ঠান। আমি অভিভূত হয়েছি এই প্রতিষ্ঠানের ডিজিটাল কার্যক্রম দেখে। আগামী দিনে শিক্ষামূলক ডিজিটাল কার্যক্রমের সঙ্গে ক্যামব্রিয়ানকে যুক্ত করা হবে। শিক্ষার উন্নয়নে প্রয়োজনে ক্যামব্রিয়ানের উদ্ভাবিত ডিজিটাল কার্যক্রমকেও সম্পৃক্ত করা হবে।

-জেডসি