ঢাকা, রবিবার ২৮, জুন ২০২৬ ১:১৫:১৯ এএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
২০২৮ নারী টি-২০ বিশ্বকাপে সরাসরি খেলবে বাংলাদেশ ছেলেবন্ধুকে হত্যা, দুবাইয়ে মৃত্যুদণ্ডের মুখে ব্রিটিশ টিকটকার হাম ও উপসর্গে আরও ৭ শিশুর মৃত্যু হলিউডের কিংবদন্তি অভিনেত্রী অ্যান ব্লিথ মারা গেছেন দেম্বেলের হ্যাটট্রিকে ফ্রান্স গ্রুপ চ্যাম্পিয়ন ইতিহাস গড়ে প্রথমবার নকআউটে কেপ ভার্দে

দেশের ন্যায়বিচার বন্ধে বারবার ষড়যন্ত্র হয়েছে : প্রধানমন্ত্রী

বাসস | উইমেননিউজ২৪

প্রকাশিত : ১২:৫০ পিএম, ৩১ মার্চ ২০২২ বৃহস্পতিবার

ফাইল ছবি

ফাইল ছবি

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, বাংলাদেশে ন্যায়বিচার বন্ধ করতে বারবার ষড়যন্ত্র করা হয়েছে। খুনিদের রাজনীতিতে অংশগ্রহণের সুযোগ করে দিয়েছিল জিয়াউর রহমান, সে পথেই হেঁটেছেন খালেদা জিয়া বলেও মন্তব্য করেন তিনি।

বৃহস্পতিবার (৩১ মার্চ) সুপ্রিম কোর্টের নবনির্মিত ১২তলা ভবন ‘বিজয়-৭১’ উদ্বোধন অনুষ্ঠানে এ কথা বলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সুপ্রিম কোর্টের স্পোর্টস কমপ্লেক্সে চলা অনুষ্ঠানে গণভবন থেকে ভার্চুয়ালি যুক্ত হন প্রধানমন্ত্রী।

প্রধানমন্ত্রী বলেন, ১৯৭৫ সালের পর কয়েক দফা সেনাশাসন আসার বিষয়কে উচ্চ আদালত অবৈধ রায় দিয়ে গণতন্ত্রকে সুরক্ষিত করেছে। অনেক বাধা পেরিয়ে বিচারহীনতার সংস্কৃতি পরিবর্তন করেছে সরকার।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন প্রধান বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকী। আইনমন্ত্রী আনিসুল হকের সভাপতিত্বে অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য রাখেন অ্যাটর্নি জেনারেল এ এম আমিন উদ্দিন ও স্বাগত বক্তব্য রাখেন আইন সচিব মো. গোলাম সারওয়ার।

জানা গেছে, সরকারের তরফ থেকে সুপ্রিম কোর্টের এই নতুন ভবন নির্মাণে বরাদ্দ দেওয়া হয় ১৫৮ কোটি চার লাখ ২২ হাজার টাকা। এতে রয়েছে আধুনিক সুযোগ-সুবিধা, বিচারপতিদের জন্য ৫৬টি চেম্বার, ৩২টি এজলাস কক্ষ (কোর্ট রুম), আলাদা দুটি লিফট, আধুনিক জেনারেটর ও দোতলা বিদ্যুতের সাবস্টেশন।

এছাড়া এই ভবনে ৩২টি ডিভিশন বেঞ্চ ও বিচারপতিদের চেম্বার ছাড়াও ২০টি অফিসকক্ষ এবং সুপ্রিম কোর্ট প্রশাসনের দাপ্তরিক কক্ষ স্থাপন করা হবে।