দেশের বাজারে এলো আইফোন ১৩
অনলাইন ডেস্ক | উইমেননিউজ২৪প্রকাশিত : ০৮:১৫ পিএম, ৩০ অক্টোবর ২০২১ শনিবার
ফাইল ছবি
বাংলাদেশের বাজারে অ্যাপলের পরবর্তী প্রজন্মের আইফোন ১৩ আনল এক্সিকিউটিভ মেশিনস লিমিটেড। আইফোন ১৩ সিরিজে চারটি মডেল রয়েছে। এগুলো হলো- আইফোন ১৩, আইফোন ১৩ প্রো, আইফোন ১৩ প্রো ম্যাক্স এবং আইফোন ১৩ মিনি।
বিভিন্ন ভেরিয়েন্ট অনুযায়ী নতুন আইফোন ১৩ সিরিজের দাম এক লাখ তিন হাজার ৯৯৯ টাকা থেকে শুরু করে এক লাখ ৭৬ হাজার ৯৯৯ টাকা। এর মধ্যে আইফোন ১৩ মিনির দামই সবচেয়ে কম।
এক্সিকিউটিভ মেশিনস লিমিটেডের সকল গ্রাহক বিভিন্ন ব্যাংকের ক্রেডিট কার্ড ব্যবহার করে পণ্য ক্রয়ের ক্ষেত্রে ০% ইন্টারেস্ট রেটে ২৪ মাসের ইএমআই সুবিধাসহ অ্যাপলের নীতি অনুসারে, এক বছরের অফিসিয়াল রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি পাবেন।
আইফোন ১৩ সিরিজটি এর আগের মডেলগুলোর তুলনায় বেশকিছু পরিবর্তন এনেছে। ১৩ সিরিজের ডিসপ্লেগুলো প্রোমোশনসহ সুপার রেটিনা এক্সডিআর ডিসপ্লে যার মোট রেজোলিউশন ২৭৭৮x১২৮৪ এবং ৪৬০ পিপিআই।
ফোনটির পোট্রেট মোডে এখন আরও উন্নত ভিডিও রেকর্ডিং করা সম্ভব এবং নাইট মোডে আরও ভালো ছবি তুলতে আল্ট্রা-ওয়াইড ক্যামেরা অ্যাপারচার এফ২.৪ থেকে কমিয়ে এফ১.৮-এ আনা হয়েছে।
আইফোন ১৩ সিরিজের ১৩ ও ১৩ প্রো-এ রয়েছে ৬.১ ইঞ্চি এবং ১৩ প্রো ম্যাক্স -এ রয়েছে ৬.৭ ইঞ্চি ওলিড ডিসপ্লে। এছাড়াও, প্রতিটি সংস্করণে রয়েছে ১২মেগাপিক্সেল ট্রু-ডেপ্থ ক্যামেরা, ১২ মেগাপিক্সেল টেলিফোটো, ৬০এফপিএস-এ ৪কে এইচডিআর ভিডিও রেকর্ডিং সহ ওয়াইড এবং আল্ট্রা ওয়াইড ক্যামেরা সাথে ৫জি সাপোর্টেড এ১৫ বায়োনিক চিপসেট যা ইতিমধ্যে সবার কাছে আকর্ষণীয় হয়ে উঠেছে।
২৯ অক্টোবর থেকে এক্সিকিউটিভ মেশিনস লিমিটেডের শো-রুম আইফোন ১৩ সিরিজ পাওয়া যাচ্ছে।
- এসএমসিতে চুক্তিভিত্তিক নিয়োগ, লাগবে স্নাতক ডিগ্রি
- দিল্লির আন্দোলন নিয়ে মুখ খুলে কটাক্ষের শিকার প্রীতি জিনতা
- ছাত্রী হলের টয়লেটে গোপনে ভিডিও ধারণের চেষ্টা, ক্যান্টিনকর্মী আটক
- মোবাইলেই শনাক্ত করুন হোটেলকক্ষের গোপন ক্যামেরা
- উত্তাল দিল্লি, বিশেষ ঘোষণা মোদির
- টানা বৃষ্টিতে তছনছ কৃষি-অর্থনীতি
- পিরিয়ড বন্ধের আগে শরীর দেয় যেসব সংকেত, জানুন করণীয়
- দেড় হাজার বছরের ইতিহাসের জীবন্ত সাক্ষী আয়া সুফিয়া
- বিক্রির জন্য বাড়িতেই গাঁজা চাষ, গাছসহ নারী আটক
- ৪ অঞ্চলে‘অতি ভারী’বৃষ্টির পূর্বাভাস, চট্টগ্রামে ভূমিধসের শঙ্কা
- ঢাকায় হতে পারে বজ্রসহ বৃষ্টি, ১০ নদীবন্দরে সতর্কতা
- চারদিন পর বন্ধ হলো কাপ্তাই বাঁধের ১৬ জলকপাট
- টুর্নামেন্টের সেরা একাদশ ঘোষণা করেছে ফিফা
- ভারতে ছাত্র আন্দোলনে সমর্থন বাড়ছে, সংসদ অচল
- দেশের ৮ অঞ্চলে রাতে ৬০ কিমি বেগে ঝোড়ো বৃষ্টির আভাস
- ফাইনালে মারামারি: তদন্ত শুরু করল ফিফা
- জামায়াত এমপির ভিডিওকাণ্ড: তদন্ত দাবি তাসনিম জারার
- জামায়াত এমপির ড্রাইভারের নিরাপত্তা ইস্যুতে নীলার পোস্ট
- ভারতে ছাত্র আন্দোলনে সমর্থন বাড়ছে, সংসদ অচল
- সৈকতের নীল জলে মুগ্ধতা ছড়ালেন কেয়া পায়েল
- টুর্নামেন্টের সেরা একাদশ ঘোষণা করেছে ফিফা
- সাহারা মরুভূমি পাড়ি দেওয়া থেকে ইয়ামাল ও নিকোর বিশ্বজয়
- রাহুল-প্রিয়াঙ্কা আটকের ২ ঘণ্টা পর মুক্ত
- ১৮ বছরেই চলে গেলেন ‘গডজিলা’ তারকা কাইলি
- পুষ্টিগুণে ভরপুর স্বাস্থ্যকর খাবার পটল
- হেনা দাস: অসাম্প্রদায়িক সমাজ গঠনের ইতিহাসে উজ্জ্বল নাম
- সবজির দামে সেঞ্চুরি, কাঁচা মরিচের কেজি ২৪০ টাকা ছাড়াল
- তিস্তার পানি বেড়ে বিপৎসীমার ছুঁই ছুঁই
- তনু হত্যা মামলায় আরও দুই সন্দেহভাজনের ডিএনএ সংগ্রহের নির্দেশ
- ৪ অঞ্চলে‘অতি ভারী’বৃষ্টির পূর্বাভাস, চট্টগ্রামে ভূমিধসের শঙ্কা







