ঢাকা, শনিবার ০৬, জুন ২০২৬ ২০:৫৩:৩৭ পিএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
মরণোত্তর জাতিসংঘ পদকে ভূষিত বাংলাদেশের ৬ বীর হজ শেষে দেশে ফিরেছেন ৩২,৮৩২ হাজি, মৃত্যু ৪৮ ২৫ কোটি বৃক্ষরোপণ নিয়ে বৈঠকে প্রধানমন্ত্রী তপুর জোড়া গোলে বাংলাদেশের ইউরোপ জয় উত্তরায় গ্যাস লাইন লিকেজ থেকে আগুনে দগ্ধ ৩ সাফ নারী চ্যাম্পিয়নশিপ: বাংলাদেশ-ভারত ফাইনাল আজ ঢাকায় গরম কমতে পারে, আট বিভাগে ভারী বৃষ্টি হতে পারে দেশের বাজারে স্বর্ণের দামে বড় পতন এবার হেমোরেজিক ডেঙ্গুর প্রকোপ বাড়তে পারে: স্বাস্থ্যমন্ত্রী

দেশের বিভিন্ন অঞ্চলে শিলাবৃষ্টিসহ বজ্রঝড়ের পূর্বাভাস

নিজস্ব প্রতিবেদকঃ | উইমেননিউজ২৪

প্রকাশিত : ১১:১০ এএম, ৩ ফেব্রুয়ারি ২০২৩ শুক্রবার

সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

চলতি মাসে দুটি মৃদু বা মাঝারি ধরনের শৈত‌্যপ্রবাহ বয়ে যেতে পারে। একই সঙ্গে শিলাবৃষ্টিসহ বজ্রঝড়ের শঙ্কা রয়েছে। তবে মাসের দ্বিতীয়ার্ধে শীত কেটে গিয়ে ক্রমেই তাপমাত্রা বাড়ার ধারায় ফিরতে পারে বলে পূর্বাভাস দিয়েছেন আবহাওয়াবিদরা।

চলতি মাসের দীর্ঘমেয়াদি পূর্বাভাসের বিষয়ে আবহাওয়া অধিদফতরের পরিচালক আজিজুর রহমান সংবাদমাধ্যমকে এ তথ্য জানান।

তিনি আরও জানান, ফেব্রুয়ারি মাসে সামগ্রিকভাবে দেশে স্বাভাবিকের চেয়ে কম বৃষ্টিপাত হতে পারে।

এদিকে নীলফামারী, পাবনা, দিনাজপুর ও কুড়িগ্রামের ওপর দিয়ে বইছে মৃদু শৈত্যপ্রবাহ। এ শৈত্যপ্রবাহ আরও দুয়েকদিন অব্যাহত থাকতে পারে বলে বৃহস্পতিবার (২ ফেব্রুয়ারি) জানিয়েছে আবহাওয়া অফিস।

আবহাওয়ার পূর্বাভাস অনুযায়ী, শুক্রবার (৩ ফেব্রুয়ারি) শৈত্যপ্রবাহ বিস্তার লাভ করতে পারে। তবে দিনের অন্যান্য জায়গায় তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।

এসময় অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ সারাদেশের আবহাওয়া শুষ্ক থাকতে পারে। সকালের দিকে দেশের নদী অববাহিকার কোথাও কোথাও মাঝারি থেকে ঘন কুয়াশা এবং দেশের অন্যান্য জায়গায় হালকা থেকে মাঝারি ধরনের কুয়াশা পড়তে পারে।

আবহাওয়ার পূর্বাভাসে আরও বলা হয়, বঙ্গোপসাগরে সৃষ্ট নিম্নচাপটি পশ্চিম ও দক্ষিণ-পশ্চিম দিকে অগ্রসর হয়ে শ্রীলঙ্কা ও তার কাছাকাছি এলাকায় অবস্থান করছে। এটি আরও পশ্চিম ও দক্ষিণ-পশ্চিম দিকে অগ্রসর হতে পারে। এছাড়া উপমহাদেশীয় উচ্চচাপ বলয়ের বাড়তি অংশ ভারতের পশ্চিমবঙ্গ ও তার কাছাকাছি এলাকায় অবস্থান করছে।

বৃহস্পতিবার দেশের সর্বনিম্ন তাপমাত্রা ৮.৬ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে কুড়িগ্রামের রাজারহাটে।