ঢাকা, শনিবার ২৪, অক্টোবর ২০২৬ ৮:৪৬:২৬ এএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
ঢাকা-কক্সবাজার রুটে ২৬ অক্টোবর থেকে চলবে মহানগর এক্সপ্রেস তিব্বতে ৭ মাত্রার ভূমিকম্প: নিহত ১৬, আহত অর্ধশতাধিক অপ্রতীম হত্যা মামলার চার্জশিট দাখিল এয়ার অ্যাম্বুলেন্সে ঢাকায় আনা সেই রাবি শিক্ষার্থী আর নেই আজ থেকে রাত ৮টায় বন্ধ হবে দোকানপাট ও শপিং মল বাজারে ক্রেতা কম, তবু দামে স্বস্তি নেই

দেশের যে ৫ এলাকায় করোনার ঝুঁকি বেশি

নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪

প্রকাশিত : ১০:৪৯ পিএম, ৫ এপ্রিল ২০২০ রবিবার

দেশের যে ৫ এলাকায় করোনার ঝুঁকি বেশি

দেশের যে ৫ এলাকায় করোনার ঝুঁকি বেশি

দেশে করোনাভাইরাসের সামাজিক সংক্রমণ এখনো এলাকাভিত্তিক। ফলে করোনার ঝুঁকিতে রয়েছে দেশের অন্তত পাঁচটি এলাকা। ঝুঁকিপূর্ণ এলাকাগুলো হলো- রাজধানী মিরপুরের টোলারবাগ, বাসাবো এবং ঢাকার বাইরের জেলা মাদারীপুর, নারায়ণগঞ্জ ও গাইবান্ধা।

আজ রোববার করোনাভাইরাস নিয়ে স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত অনলাইন ব্রিফিংয়ে এ তথ্য জানানো হয়।

এদিকে, দেশে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় আরও একজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে বাংলাদেশে প্রাণঘাতী এই ভাইরাসে মৃতের সংখ্যা দাঁড়াল ৯ জনে। এ ছাড়া দেশে নতুন করে আরও ১৮ জন করোনা রোগী শনাক্ত হয়েছে। এ নিয়ে মোট রোগীর সংখ্যা দাঁড়াল ৮৮ জন।

প্রসঙ্গত, গত বছরের শেষের দিকে চীনের উহান শহর থেকে বিশ্বব্যাপী করোনাভাইরাস ছড়িয়ে পড়ে। এ ভাইরাসে এখন পর্যন্ত বিশ্বে ১২ লাখের বেশি মানুষ আক্রান্ত হয়েছেন। এর মধ্যে মারা গেছেন প্রায় ৬৫ হাজার ৬০০ জন মানুষ।