দেশের সংস্কৃতি চর্চার ঐতিহ্য অত্যন্ত সমৃদ্ধ : ইসমাত আরা সাদেক
নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪.কমআপডেট: ১০:৪৩ পিএম, ১৬ জানুয়ারি ২০১৮ মঙ্গলবার
জনপ্রশাসন প্রতিমন্ত্রী ইসমাত আরা সাদেক বলেছেন, বাংলাদেশের শিল্প ও সংস্কৃতি চর্চার ঐতিহ্য অত্যন্ত সমৃদ্ধ। শিল্প ও সংস্কৃতি চর্চা তরুণ প্রজন্মকে উগ্রপন্থা থেকে দূরে রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারে।
তিনি বলেন, ‘এদেশের শিল্প ও সংস্কৃতিকে সমুন্নত রেখে উগ্রপন্থা প্রতিহত করার মাধ্যমে তরুণ প্রজন্ম ভবিষ্যৎ বিনির্মাণে ভূমিকা রাখতে পারে। বিশেষ করে, তরুণ নেতাদের এ কাজে সবার আগে এগিয়ে আসতে হবে’।
রাজধানীর শাহবাগে বিসিএস প্রশাসন একাডেমিতে এক কর্মশালায় প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন।
অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশে নিযুক্ত অস্ট্রেলিয়ান হাইকমিশনার জুলিয়া নিবলেট।
জনপ্রশাসন প্রতিমন্ত্রী বলেন, বাংলাদেশের শিল্প ও সংস্কৃতি চর্চার ঐতিহ্য অত্যন্ত সমৃদ্ধ, যার বহিঃপ্রকাশ ঘটেছে বায়ান্ন’র ভাষা আন্দোলন ও একাত্তরের মুক্তিযুদ্ধে।
তিনি বলেন, ‘আগামীদিনের সব ধরনের চ্যালেঞ্জ মোকাবেলায় কর্মকর্তাদের দক্ষ করে গড়ে তুলতে সরকার কাজ করছে’।
কর্মশালায় অস্ট্রেলিয়ার ডেকিন ইউনিভার্সিটিতে অস্ট্রেলিয়ান এ্যাওয়ার্ড ফেলোশিপের আওতায় ফেলোশিপপ্রাপ্ত সরকারি ও বেসরকারি পর্যায়ের কর্মকর্তারা প্রশিক্ষণ-পরবর্তি বাংলাদেশে গৃহীত পদক্ষেপসমূহ সম্পর্কে অবহিত করেন।
কর্মশালায় বিসিএস প্রশাসন একাডেমির রেক্টর আনোয়ারুল ইসলাম সিকদার, জনপ্রশাসন মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মো. রকিব হোসেন, যুগ্ম-সচিব ড. মো. হুমায়ূন কবির এবং ডেকিন ইউনিভার্সিটির ফ্যাকাল্টি সদস্য ড. ফারা আজমাত বক্তৃতা করেন।
- তোষামোদ নয়, সত্য তুলে ধরার আহ্বান প্রধানমন্ত্রীর
- নিউইয়র্ক সফরে যাচ্ছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী
- স্পেনের সামনে আজ কেপ ভার্দে, কোথায় এই দ্বীপরাষ্ট্র?
- যুক্তরাষ্ট্র ও ইরানের শান্তিচুক্তি চূড়ান্ত, শুক্রবার স্বাক্ষর
- ইরান-যুক্তরাষ্ট্র চুক্তি: তেল সস্তা, এশিয়ার শেয়ার বাজার চাঙা
- ফের চালু হচ্ছে বিমানের ঢাকা-নারিতা রুট
- সন্ধ্যার মধ্যে দেশের ১২ অঞ্চলে বজ্রবৃষ্টি হতে পারে
- এইচএসসি পরীক্ষার চূড়ান্ত কেন্দ্র তালিকা প্রকাশ
- দেশে প্রায় ৬ হাজার টাকা বাড়ল স্বর্ণের দাম
- বেনজীরের গ্রেপ্তারের খবরে পরী লিখলেন ‘মজা’
- স্পেনের বিশ্বকাপ শুরু হচ্ছে আজ রাতে
- বৃষ্টিভেজা প্রেমের দূত কদম: বর্ষার হৃদয়ে ফোটা এক অনন্ত সৌন্দর্য
- প্রথম বৃষ্টির প্রেমপত্র: আজ পহেলা আষাঢ়
- আজ রাতে জার্মানির মুখোমুখি হচ্ছে ক্ষুদ্র দ্বীপরাষ্ট্র কুরাসাও
- ঢাকার বাতাসে সুখবর, দূষণের শীর্ষে বাগদাদ
- বিশ্বকাপের প্রথম ম্যাচে ব্রাজিলকে রুখে দিল মরক্কো
- রামিসা হত্যা: মৃত্যুদন্ডপ্রাপ্তদের আপিল গ্রহণ হাইকোর্টে
- চট্টগ্রামে মা-মেয়ের রক্তাক্ত মরদেহ উদ্ধার
- কনোলির বিধ্বংসী ইনিংসে অস্ট্রেলিয়ার নাটকীয় জয়
- প্রথম বৃষ্টির প্রেমপত্র: আজ পহেলা আষাঢ়
- আজ রাতে জার্মানির মুখোমুখি হচ্ছে ক্ষুদ্র দ্বীপরাষ্ট্র কুরাসাও
- বাজেটে সরকার সবচেয়ে বেশি গুরুত্ব দিয়েছে শিক্ষাকে: শিক্ষামন্ত্রী
- এইচএসসি পরীক্ষায়ও থাকছে সিসিটিভির নজরদারি
- নারীদের জন্য ১৫০০ বেডের দুটি হাসপাতাল হবে: স্বাস্থ্যমন্ত্রী
- মিরপুর স্টেডিয়ামে খেলা উপভোগ করছেন জাইমা রহমান
- রাজধানী ঢাকা ও আশপাশে আজ বজ্রসহ বৃষ্টির আভাস
- ঢাকার বাতাসে সুখবর, দূষণের শীর্ষে বাগদাদ
- বিডি-অসি সিরিজ, অস্ট্রেলিয়াকে চ্যালেঞ্জিং লক্ষ্য দিল বাংলাদেশ
- অস্ট্রেলিয়ার পাঁচ শহরে মুক্তি পাচ্ছে ‘বনলতা সেন’
- ফের চালু হচ্ছে বিমানের ঢাকা-নারিতা রুট






