ঢাকা, সোমবার ২৩, মার্চ ২০২৬ ১৩:২০:৩৫ পিএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
একাত্তরে গণহত্যাকে স্বীকৃতির দাবিতে মার্কিন কংগ্রেসে প্রস্তাব কুমিল্লায় যাত্রীবাহী বাসে ট্রেনের ধাক্কা, নিহত ১২ দেশের বাজারে সোনার দামে বড় পতন নারী ফুটবলের বিকাশে নতুন সিদ্ধান্ত ফিফার কুমিল্লায় ট্রেন দুর্ঘটনা: ২ গেটম্যান বরখাস্ত, তদন্তে ৩ কমিটি অনেক নারী এখনও ন্যায়বিচার থেকে বঞ্চিত: এড. দিলশাদ

দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠান ৯ এপ্রিল পর্যন্ত বন্ধ

নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪

প্রকাশিত : ০২:৫৭ পিএম, ২৪ মার্চ ২০২০ মঙ্গলবার

ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

প্রাণঘাতী করোনাভাইরাসের প্রাদুর্ভাব রোধে আগামী ৯ এপ্রিল পর্যন্ত দেশের সব শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ থাকবে বলে জানিয়েছেন শিক্ষা মন্ত্রণালয়ের তথ্য কর্মকর্তা আবুল খায়ের। আজ মঙ্গলবার (২৪ মার্চ) দুপুর আড়াইটায় তিনি এই তথ্য জানান।

অবশ্য এর আগেই করোনার সতর্কতার জন্য ৩১ মার্চ পর্যন্ত সব শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ ঘোষণা করা হয়েছিল। কিন্তু করোনা পরিস্থিতি উন্নতি না হওয়ায় এই ছুটি বাড়িয়ে ৯ এপ্রিল পর্যন্ত করা হয়েছে।

তবে লম্বা এই ছুটির মধ্যে শিক্ষার্থীদের বাসার বাইরে বের হতে নিষেধ করা হয়েছে।

প্রসঙ্গত, করোনাভাইরাস নিয়ে বিশ্বব্যাপী আতঙ্কের মাত্রা এখন তুঙ্গে। আর তাই মহামারী আকারে বিশ্বব্যাপী ছড়িয়ে পড়া করোনা ভাইরাস মোকাবেলায় বিভিন্ন দেশ নিচ্ছে নানা রকম পদক্ষেপ। বিভিন্ন দেশের সরকার প্রধানরা রীতিমতো হিমশিম খাচ্ছেন এ ভাইরাসের সংক্রমণ মোকাবিলায়। বিশ্বের ১৯৫টি দেশ ও অঞ্চলে ছড়িয়ে পড়েছে করোনাভাইরাস।এই ভাইরাসে মোট আক্রান্তের সংখ্যা তিন লাখ ৬৬ হাজার ৯৫৬। এর মধ্যে ১৬ হাজার ১০০ জনের মৃত্যু হয়েছে। চিকিৎসা গ্রহণের পর সুস্থ হয়ে উঠেছেন এক লাখ এক হাজার ৬৫ জন।

২০১৯ সালের ডিসেম্বরে চীনের হুবেই প্রদেশের রাজধানী উহান থেকে ছড়িয়ে পড়ে করোনা ভাইরাস। উৎপত্তিস্থল চীনে ৮০ হাজারেরও বেশি মানুষ আক্রান্ত হলেও সেখানে ভাইরাসটির প্রাদুর্ভাব কমে গেছে। তবে বিশ্বের অন্যান্য দেশে এই ভাইরাসের প্রকোপ বাড়ছে। চীনের বাইরে করোনাভাইরাসের প্রকোপ ১৩ গুণ বৃদ্ধি পাওয়ার প্রেক্ষাপটে গত ১১ মার্চ দুনিয়াজুড়ে মহামারি ঘোষণা করে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও)।

-জেডসি