দেশের সবচেয়ে বড় ঈদ জামাত শোলাকিয়ায়
নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪প্রকাশিত : ১১:০১ পিএম, ৪ জুন ২০১৯ মঙ্গলবার
কিশোরগঞ্জের ঐতিহাসিক শোলাকিয়া ঈদগাহে দেশের সবচেয়ে বড় ঈদের জামাত অনুষ্ঠিত হবে। শোলাকিয়ায় ১৯২তম ঈদুল ফিতরের জামাত শুরু হবে বৃহস্পতিবার সকাল ১০টায়। ইমামতি করবেন বাংলাদেশ ইসলাহুল মুসলেমিন পরিষদের চেয়ারম্যান মাওলানা ফরিদ উদ্দিন মাসউদ।
ইতোমধ্যে শেষ হয়েছে মাঠের সব প্রস্তুতি। দূরের মুসল্লিদের জন্য থাকছে দুটি বিশেষ ট্রেন।
ঈদের জামাত নিরবিঘ্নে করতে নেয়া হয়েছে কঠোর নিরাপত্তা ব্যবস্থা। নিরাপত্তা বলয়ে প্রথম বারের মতো থাকছে স্পাইপার রাইফেল, ড্রোন ক্যামেরাসহ অত্যাধুনিক সরঞ্জাম।
কিশোরগঞ্জ শহরের পূর্বপাশে নরসুন্দা নদীর তীরে প্রায় ৬ একর জমির ওপর ঐতিহাসিক শোলাকিয়া ঈদগাহের অবস্থান। প্রায় আড়াই’শ বছরের পুরনো এ ঈদগাহ প্রতিষ্ঠা করেন শহরের হয়বতনগরের তৎকালীন জমিদার বাড়ির লোকজন।
শোলাকিয়া ঈদগাহে বড় জামাতে লাখো মুসল্লির সাথে ঈদের নামাজ আদায় করলে বেশি সওয়াব পাওয়া যায়। এই প্রত্যাশায় প্রতি বছর ঈদের সময় এখানে ঢল নামে দেশ-বিদেশের লাখো মুসল্লির। অনেকে বংশ পরম্পরায় ঈদের নামাজ পড়ে আসছেন এ মাঠে। দূরের মুসল্লিদের অনেকে চলে আসেন ঈদের আগেই। ঈদগাহে লাইন টানা, দেয়ালে চুনকাম, ওজুখানা মেরামতসহ শেষ হয়েছে সব ধরনের প্রস্তুতি। ঈদগাহ কমিটির পক্ষ থেকে দূরের মুসল্লিদের জন্য ব্যবস্থা করা হয়েছে থাকা-খাওয়ার।
২০১৬ সালে শোলাকিয়া ঈদগাহের কাছে পুলিশের একটি নিরাপত্তা চৌকিতে ভয়াবহ জঙ্গি হামলার বিষয়টি মাথায় রেখে এবার নেয়া হয়েছে,নজিরবিহীন নিরাপত্তা ব্যবস্থা। বিপুল সংখ্যক র্যাব-পুলিশের পাশাপাশি মোতায়েন করা হবে ৫ প্লাটুন বিজিবি। নিরাপত্তার স্বার্থে জায়নামাজ ছাড়া অন্য কিছু সাথে নিতে পারবেন না মুসল্লিরা।
জেলা প্রশাসক সারওয়ার মুর্শেদ চৌধুরী জানান, মুসল্লিদের নিরাপত্তায় কিছু কঠোর পদক্ষেপ নেয়া হচ্ছে। ঈদের দিন শুধুমাত্র জায়নামাজ ছাড়া মুসল্লিরা অন্য কিছু সাথে নিয়ে মাঠে প্রবেশ করতে পারবেন।
তিনি জানান, মাঠের সাধারণ প্রস্তুতি ছাড়াও দফায় দফায় সভা করে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করতে নানা পদক্ষেপ নেয়া হয়েছে।
র্যাব-পুলিশ ছাড়াও ৫ প্লাটুন বিজিবি মোতায়েন থাকবে বলে জানান জেলা প্রশাসক।
তিনি জানান, এবারও তিন থেকে সাড়ে তিন লাখ মুসল্লি ঈদের নামাজে অংশ নেবেন বলে ধারনা করা হচ্ছে। শোলাকিয়ায় ঈদের জামাতে অংশ নেয়ার জন্য দেশ-বিদেশের মুসল্লিদের প্রতি আহবান জানান তিনি।
কিশোরগঞ্জের পুলিশ সুপার মাশরুকুর রহমান খালেদ জানান, ঈদগাহের নিরাপত্তায় ব্যাপক প্রস্তুতি গ্রহণ করা হয়েছে।
তিনি জানান, পুলিশের ৩২টি নিরাপত্তা চৌকি ছাড়াও ২৫ জন নির্বাহী ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে থাকছে স্ট্রাইকিং ফোর্স। চার স্তরের নিরাপত্তা বলয় পার হয়ে মুসল্লিদের মাঠে প্রবেশ করতে হবে । ঈদগাহ ও আশপাশের আকাশে নজরদারি করবে শক্তিশালী ড্রোন ক্যামেরা।
- তানজিন তিশার বিরুদ্ধে তদন্তে সিআইডি
- কী অদ্ভুত এই স্বাধীনতা! যে দেশে মুক্তিযোদ্ধার কবরও নিরাপদ নয়
- ডাকসুর প্রথম নারী ভিপি: বেগম জাহানারা আখতার
- আজ স্পেন যাচ্ছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী
- হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট হ্যাকড হলে উদ্ধার করবেন যেভাবে
- শরীরে যে ১১ লক্ষণ অবহেলা করা বিপজ্জনক
- সাংবাদিকদের ফুল ফান্ডেড ফেলোশিপ দিচ্ছে জাতিসংঘ
- বিমানে করে আমার জন্য একজন শিউলি ফুল পাঠিয়েছেন: পরীমণি
- চতুর্থবার কমলো স্বর্ণের দাম, ভরিতে কমেছে ৩৩২৪ টাকা
- জনপ্রিয়তা পাচ্ছে ‘অনিন্দিতা’র শাড়ি-গয়না
- বঙ্গোপসাগরে ঘূর্ণিঝড়ের শঙ্কা, ৩ বিভাগে বৃষ্টির পূর্বাভাস
- পিএসসির সদস্য হলেন ড. শামীমা সুলতানা
- হারিয়ে যাওয়া জোৎস্নাকে খুঁজছে তার পরিবার
- নির্বাসন শেষে ভেনেজুয়েলায় ফিরলেন নোবেলজয়ী মাচাদো
- চতুর্থ ও ষষ্ঠ শ্রেণিতে নতুন ৪ বইয়ের অনুমোদন
- কুমিল্লা শহরে রানীর দিঘির পাড়ে নজরুল স্মৃতি, অবহেলার ছাপ স্পষ্ট
- আজ ক্যাটি পেরির ৪২তম জন্মদিন, গড়েছেন কোটি ডলারের সাম্রাজ্য
- কিংবদন্তি অভিনেত্রী অপর্ণা সেনের জন্মদিন আজ
- শুভ প্রবারণা পূর্ণিমা আজ, ভিক্ষুদের বর্ষাবাসের সমাপ্তি
- আজ লক্ষ্মীপূজা, লক্ষ্মী ধনসম্পদ ও ঐশ্বর্যের প্রতীক
- ৩০ বছরেই ৩২ হাজার কোটির মালিক! কে এই নারী?
- সাঈদীর মামলার বাদীর দাফন, কবর খুঁড়লেন স্ত্রী-মেয়ে-বোন
- আজ স্পেন যাচ্ছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী
- দূষণে বিশ্বের শীর্ষ পাঁচে রাজধানী ঢাকা
- স্বর্ণের দামে টানা তিন দফায় পতন
- এআই দিয়ে ছবি তৈরি করে যেভাবে আয় করবেন
- আবারও বিক্ষোভে উত্তাল ফ্রান্স, আটক ১০০০
- এইচএসসির ফল প্রকাশ ২৯ অক্টোবর
- টানা পাঁচ দিনের ছুটি শেষে আজ খুলছে অফিস-আদালত
- ১৭ ডিগ্রিতে নামল পঞ্চগড়ের তাপমাত্রা, বাড়ছে শীতের অনুভূতি











