ঢাকা, রবিবার ১৮, অক্টোবর ২০২৬ ২০:৪৬:২৪ পিএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
ডেঙ্গুতে আরও ৬ জনের মৃত্যু, হাসপাতালে ২ হাজার ৮৮ মূল্যস্ফীতির চাপে ঋণের ফাঁদে দেশের ৪৭ শতাংশ পরিবার বাংলাদেশের নারী টি-টোয়েন্টি দলের নতুন অধিনায়ক নাহিদা ভারতে মন্দিরের কাছে ট্রাকচাপায় ১২ ভক্ত নিহত তৃণমূলে স্তন ক্যানসার স্ক্রিনিংয়ের উদ্যোগ ছদ্মনামে লিখে সাহিত্য পুরস্কার জিতলেন ইসাবেল আলেন্দে কলকাতায় পূজামণ্ডপ ভেঙে ১৩ নারীসহ ১৯ জনের প্রাণহানী ঢাকায় বৃষ্টি ঝরবে কিনা, জানাল আবহাওয়া অধিদফতর

দোল উপলক্ষে মজুমদার ফাউন্ডেশনের আনন্দ আয়োজন

নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪.কম

আপডেট: ০৭:৩২ পিএম, ৬ মার্চ ২০১৮ মঙ্গলবার

কলকাতার মজুমদার ফাউন্ডেশন সমাজের পিছিয়ে পড়া শিশুদের এগিয়ে আনতে প্রতি বছর রাজ্যের বিভিন্ন প্রান্তে নানা সামাজিক অনুষ্ঠানের আয়োজন করে৷

পিছিয়ে পড়া শিশুদের নিয়ে কখনও শিক্ষামূলক ভ্রমণ আবার কখনও তাদের হাতে পড়াশোনার সামগ্রী তুলে দেয়৷ তেমনই এই বছর দোল উপলক্ষে এইসব শিশুদের নিয়ে বসন্ত উৎসবের আয়োজন করে তারা৷ সংস্থার উদ্যোগে নদীয়া রানাঘাটের আইশতলা গড়েরবাগানে শিশুসহ প্রায় শতাধিক জনকে নিয়ে বসন্ত উৎসবের আয়োজন করেছিল সংস্থাটি৷ দোল উপলক্ষে শিশুদের নিয়ে সম্প্রীতির বার্তা তুলে ধরতে বর্ণাঢ্য এক পদযাত্রাও করা হয় এদিন৷

এই সংস্থার কর্ণধার সভাপতি গৌরব মজুমদার বলেন, ‘‘সমাজের পিছিয়ে পড়া আর্থিক দিক থেকে দুর্বল এমন শিশুদের নিয়ে আমরা নানা অনুষ্ঠান করি প্রায় সারাবছর৷ দোলের খুশির আনন্দ এদের মধ্যে ভাগ করে দিতেই নদীয়া শাখার তরফ থেকে সম্পাদিকা অষ্টমী দত্তের উদ্যোগে এবছর এই অনুষ্ঠানের আয়োজন করলাম৷’’