‘দোষ স্বীকার’ মিন্নির, বাবার দাবি জোরজবরদস্তিতে এ স্বীকারোক্তি
নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪প্রকাশিত : ১১:৪৫ পিএম, ১৯ জুলাই ২০১৯ শুক্রবার
বরগুনার বহুল আলোচিত রিফাত শরীফ হত্যাকাণ্ডে জড়িত থাকার কথা স্বীকার করেছেন আয়শা সিদ্দিকা মিন্নি। তবে তার বাবা মোজাম্মেল হোসেন কিশোর দাবি করেছেন, ‘নির্যাতন ও জোরজবরদস্তি’ করে তার মেয়ের স্বীকারোক্তিমূলক জবানবন্দি নেওয়া হয়েছে।
আজ শুক্রবার সন্ধ্যায় বরগুনার জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত প্রাঙ্গনে এসে এ দাবি করেন মিন্নির বাবা।
মেয়ে অসুস্থ দাবি করে মোজাম্মেল হোসেন কিশোর জানান, গতরাতে পুলিশের এক সদস্য তাদের বাড়ি গিয়ে চিকিৎসাপত্র নিয়ে আসেন। মেয়েকে জোরজবরদস্তি ও নির্যাতন করে স্বীকারোক্তিমূলক জবানবন্দি নেওয়া হয়েছে।
তিনি বলেন, ‘মেয়ে আমার জীবন বাজি রেখে তার স্বামীকে রক্ষা করতে গেছে। এটাই তার অপরাধ? এসব কিছুই শম্ভু বাবুর খেলা। তার ছেলে সুনাম দেবনাথকে সেভ করার জন্য আমাদের বলি দেওয়া হচ্ছে।’
এর আগে বরগুনার জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে স্বামী রিফাত শরীফ হত্যাকাণ্ডে থাকার কথা স্বীকার করেন আয়শা সিদ্দিকা মিন্নি। দুপুর দুইটার দিকে আদালতে নেওয়া হয় হত্যা মামলার ১ নম্বর সাক্ষীকে। বিকেল ৫টা থেকে ৭টা পর্যন্ত বরগুনার জ্যেষ্ঠ বিচারিক হাকিম মো. গাজী সিরাজুল ইসলামের আদালতে জবানবন্দি দেন মিন্নি। পরে সেখান থেকে তাকে কারাগারে পাঠানো হয়।
মিন্নিকে আদালত থেকে বের করার সময় তিনি কিছু বলতে চাচ্ছিলেন। কিন্তু পুলিশের একজন নারী সদস্য তার মুখ চেপে ধরেন।
মামলার তদন্ত কর্মকর্তা মো. হুমায়ুন কবির এ সময় বলেন, ‘পাঁচ দিনের জন্য হেফাজতে নেওয়া হলেও মিন্নির কাছে আমাদের যা জানার ছিল, তা জানা হয়ে গেছে। তাই শুক্রবারই তাকে আদালতে হাজির করা হয়।’
- বান্দরবানে আবারও বাড়ছে বন্যার পানি, পানিবন্দি হাজার মানুষ
- ৪৩ দিনেই প্রশান্ত মহাসাগর পাড়ি, বিশ্বরেকর্ড গড়লেন মার্কিন নারী
- বৃষ্টিতে বেড়েছে সবজির দাম টমেটোর কেজি ২০০
- ১৯ জেলার ওপর দিয়ে ৬০ কিমি বেগে ঝড়ের পূর্বাভাস
- যুক্তরাজ্যের সাবেক মন্ত্রী উইডিকম্বকে হত্যা, গ্রেপ্তার ১
- সেতু ধসে পড়ে বান্দরবান-রাঙামাটি সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন
- ট্রেনে যাত্রীবেশে করতেন ছিনতাই, ১১ নারী সদস্য গ্রেপ্তার
- ইরানকে চিরতরে নিশ্চিহ্ন করার হুমকি ট্রাম্পের
- বায়ুদূষণে শীর্ষে কিনশাসা, ঢাকার অবস্থান কত
- ঢাকা মেডিকেলে বৃক্ষরোপণ কর্মসূচি উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী
- আর্জেন্টিনা-সুইজারল্যান্ড ম্যাচে জিতবে কে? জানাল সুপার কম্পিউটার
- ত্বকের যত্নে অ্যালোভেরা ফেসপ্যাক
- আজ সোনালী কাবিনের কবি আল মাহমুদের জন্মদিন
- আমেরিকান অভিনেত্রী লিসা রিনার জন্মদিন আজ
- র্যাবের সাবেক গোয়েন্দা প্রধানকে ধন্যবাদ জানিয়ে পরীমনির পোস্ট
- ব্রাজিল ফুটবল নিয়ে বিস্ফোরক মন্তব্য পেলে কন্যার
- বৃষ্টিতে ডিমের বাজার চড়া, ডজনে বেড়েছে ১০-১৫ টাকা
- ২০ জেলায় বন্যার বিস্তার, উজানের ঢল ও টানা বৃষ্টিতে বাড়ছে দুর্ভোগ
- ঢাকায় অবিরাম বৃষ্টি, ১৪ অঞ্চলে ভারি বর্ষণ অব্যাহত
- কবি আহসান হাবীব: মৃত্যুদিবসে নৈবেদ্য
- টানা তৃতীয়বার বিশ্বকাপের সেমিফাইনালে ফ্রান্স
- প্রাথমিক বৃত্তির ফল ফাঁস, তদন্তে তিন সদস্যের কমিটি
- বঙ্গোপসাগরে লঘুচাপ, সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্কবার্তা
- টানা বৃষ্টিতে বাজারে অস্থিরতা, সবজির দাম আরও চড়া
- কঙ্গোয় ইবোলার ভয়াবহ বিস্তার, প্রাণহানী ৬০০
- টানা বৃষ্টিতে ডুবে গেছে ঢাকা, বিপন্ন জনজীবন
- বৃষ্টি নামলেই কেন মনে পড়ে খিচুড়ির কথা
- মারা গেছেন গ্র্যামিজয়ী শিল্পী বনি টাইলার
- মসজিদে তোলা বোরকা পরা ছবি পোস্ট করে মুছে ফেললেন উর্বশী!
- বন্যা-পাহাড়ধসে কক্সবাজারে ২৬ প্রাণহানি, দুর্বিষহ মানুষের জীবন











