ঢাকা, শনিবার ২৭, জুন ২০২৬ ১৭:৪৯:৩২ পিএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
ছেলেবন্ধুকে হত্যা, দুবাইয়ে মৃত্যুদণ্ডের মুখে ব্রিটিশ টিকটকার হাম ও উপসর্গে আরও ৭ শিশুর মৃত্যু হলিউডের কিংবদন্তি অভিনেত্রী অ্যান ব্লিথ মারা গেছেন দেম্বেলের হ্যাটট্রিকে ফ্রান্স গ্রুপ চ্যাম্পিয়ন ইতিহাস গড়ে প্রথমবার নকআউটে কেপ ভার্দে স্বর্ণের দামে বড় লাফ, ভরিতে বাড়ল ৫৪৮২ ভেনেজুয়েলায় ভূমিকম্পে প্রাণহানি বেড়ে ৯২০, নিখোঁজ ৫০ হাজারের বেশি ইতালিতে নারী ও শিশুসহ তিন বাংলাদেশি খুন, গুরুতর আহত একজন

দৌলতদিয়া-পাটুরিয়ায় উপচেপড়া ভিড়, ভোগান্তি চরমে

নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪

প্রকাশিত : ১০:৩৭ এএম, ২৯ এপ্রিল ২০২২ শুক্রবার

ফাইল ছবি

ফাইল ছবি

ঈদের আর মাত্র কয়েক দিন বাকি। আজ দৌলতদিয়া-পাটুরিয়া ফেরি ও লঞ্চঘাটে ঘরমুখী মানুষের উপচেপড়া ভিড় দেখা গেছে। ঈদের ঘরে ফেরা মানুষ ও যানবাহনের চাপ বেশি দেখা গেছে ঘাটগুলোতে। শুক্রবার সকাল থেকে প্রতিটি লঞ্চ ও ফেরিতে শত শত ব্যক্তিগত গাড়ি এবং যাত্রীবাহী বাসের সাথে সাধারণ যাত্রীদের ভিড় দেখা যায়।

তবে নির্দিষ্ট গন্তব্যের আগে যাত্রীদের নামিয়ে দেয়ায় মালামাল নিয়ে পায়ে হেঁটে লঞ্চ ও ফেরিতে উঠতে হয়েছে তাদের। এতে তাদের ভোগান্তিতে পড়তে হয়েছে। এছাড়াও বাগতি ভাড়া দিতে হচ্ছে বলে অভিযোগ জোনিয়েছেন অনেকে।

বর্তমানে দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটে ফেরির সংখ্যা বাড়ানো হয়েছে। ২০টি ফেরি দিয়ে পারাপার চলছে এখন। এছাড়া, লঞ্চ চলাচল করছে ২১টি। তবে অন্যান্য সময়ের চাইতে যানবাহনের সংখ্যা কয়েক গুণ বেড়ে যাওয়ায় যাত্রী ও যানবাহন পারাপারে সময় বেশি লাগছে। গত ২৪ ঘণ্টায় এ নৌরুট দিয়ে ৯ হাজার ছোট বড় যানবাহন পারাপার করা হয়েছে। যা অন্যান্য সময়ের চাইতে দ্বিগুণেরও বেশি।

এদিকে আজও দৌলতদিয়া মহাসড়কে ৫ শতাধিক যাত্রীবাহী বাস,পন্যবাহী ট্রাক ও ছোট যানবাহন পারের অপেক্ষায় থাকতে দেখা গেছে। বাস ও ছোট যানবাহন অগ্রাধিকার ভিত্তিতে পারাপার করা হচ্ছে।

বিআইডব্লিউটিস’র ডিজিএম খালিদ নেওয়াজ বলেন, ঈদে ঘরমুখী মানুষ ও যানবাহন পারাপারে ফেরি সংখ্যা বাড়ানো হয়েছে। যানবাহনের চাপ বেড়ে গেলে তাৎক্ষণিক ফেরির সংখ্যা বাড়ানো হবে।