দ্বিতীয় চালানে ২০ লাখ ডোজ টিকা আসছে আজ
নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪প্রকাশিত : ১২:১৯ পিএম, ২২ ফেব্রুয়ারি ২০২১ সোমবার
ছবি: সংগৃহীত
ভারতের সেরাম ইনস্টিটিউট থেকে অক্সফোর্ড-অ্যাস্ট্রাজেনেকার তৈরি করোনাভাইরাসের টিকার দ্বিতীয় চালান আসছে আজ। এই চালানে আসবে ২০ লাখ ডোজ টিকা। রবিবার এ তথ্য জানান বেক্সিমকো ফার্মাসিউটিক্যালসের ব্যবস্থাপনা পরিচালক ও সংসদ সদস্য নাজমুল হাসান পাপন।
তবে ফ্লাইট শিডিউল ঠিক না হওয়ায় কখন তা দেশে পৌঁছাবে সে বিষয়টি নিশ্চিত হওয়া যায়নি। নাজমুল হাসান পাপন বলেন, একুশে ফেব্রুয়ারি এবং রবিবার থাকায় দুই দেশেই সরকারি ছুটি চলছে। সোমবার বিষয়টি নিশ্চিত হতে পারব যে টিকা কখন আসছে। তবে এটি নিশ্চিত সোমবার দেশে সেরামের করোনার টিকার দ্বিতীয় চালান আসবে।
চুক্তি অনুযায়ী, প্রতি মাসে ৫০ লাখ ডোজ টিকা পাঠানোর কথা থাকলেও এবার কম আসছে।
গত বছরের ৫ই নভেম্বর বাংলাদেশ সরকার, বেক্সিমকো ফার্মা ও ভারতের সেরাম ইনস্টিটিউটের মধ্যে তিন কোটি ডোজ টিকা কেনার চুক্তি হয়। গত ২৫শে জানুয়ারি ভারতের সেরামের প্রস্তুত করা কোভিশিল্ডের প্রথম চালান ঢাকায় পৌঁছেছিল। তখন মোট ৫০ লাখ ডোজ আসে।
এছাড়া ২০শে জানুয়ারি উপহার হিসেবে আরও ২০ লাখ ডোজ টিকা পাঠায় ভারত সরকার। সবমিলিয়ে দেশে এখন পর্যন্ত টিকা এসেছে ৭০ লাখ ডোজ।
দেশে এখন পর্যন্ত ১৬ লাখের বেশি মানুষ করোনার টিকা নিয়েছেন। গত ৭ ফেব্রুয়ারি থেকে গণটিকাদান কর্মসূচি শুরু হয়েছে। ৪০ বছর বা তার বেশি বয়সীদের টিকা দেয়া হচ্ছে। পর্যায়ক্রমে সবাইকে টিকা দেয়া হবে।
-জেডসি
- বাংলাদেশসহ নানা দেশে হঠাৎ ফেসবুক বন্ধ!
- আজকের বাজারদর: কমেনি স্বস্তি, চড়া দামে নিত্যপণ্য
- ৯০ শতাংশ মানুষের কাছে ‘৫-জি‘ পৌঁছে দিতে চায় সরকার
- ৮৯ দিনে হামে ৬৪৩ শিশুর প্রাণহানী
- শাকিরা: বিশ্বকাপের ‘গানকন্যা’র উত্থান, রেকর্ড ও বিশ্বজয়ের গল্প
- থাই রাজকুমারী দেব্যাভতি মারা গেছেন
- বিশ্বকাপ উন্মাদনায় স্টেডিয়ামে মেক্সিকোর প্রেসিডেন্ট
- মূল্যস্ফীতি সাড়ে ৭ শতাংশ নামিয়ে আনা প্রায় অসম্ভব: সিপিডি
- ৯৬ বছর পর উদ্বোধনী ম্যাচে জয় পেলো মেক্সিকো
- পেলের পরেই মোরা, মাঠে নেমেই ইতিহাসের অংশ
- জয়ে বিশ্বকাপ অভিযান শুরু দক্ষিণ কোরিয়ার
- বাজারে দাম চড়া, ক্রেতাদের ভোগান্তি চলছেই
- আজ নারী টি-টোয়েন্টি বিশ্বকাপ শুরু
- তিন লাল কার্ডের উদ্বোধনী ম্যাচ জিতল মেক্সিকো
- জমকালো আয়োজনে শুরু বিশ্বকাপ ফুটবল
- ২০২৬ সালের ফুটবল বিশ্বকাপের সূচি জেনে নিন
- ফুটবল বিশ্বকাপ: স্মারক ডাকটিকিট উন্মোচন করলেন প্রধানমন্ত্রী
- বাজেটে কমেছে ও বেড়েছে যেসব পণ্যের দাম
- জাইমা রহমান কি তবে সত্যি ব্রাজিল সাপোর্ট করেন?
- আজ বিশ্বকাপ ফুটবলের উদ্বোধনী অনুষ্ঠানে যা যা থাকছে
- বিশ্বকাপের পর্দা উঠছে আজ বৃহস্পতিবার
- আজ ইতিহাসের সর্ববৃহৎ বাজেট পেশ
- ১৯ বছর পর বিএনপি সরকারের বাজেট
- যুক্তরাষ্ট্র-কানাডার ৫০ শহরে দেখা যাবে `রইদ`
- খেলার মাঠের দাবিতে রূপগঞ্জে মানববন্ধন
- দেশে ফের ভূমিকম্প অনুভূত,
- পেলের পরেই মোরা, মাঠে নেমেই ইতিহাসের অংশ
- বাংলাদেশ-অস্ট্রেলিয়া সিরিজ: শূন্য রানে নেই অস্ট্রেলিয়ার ৩ উইকেট!
- জমকালো আয়োজনে শুরু বিশ্বকাপ ফুটবল
- আজ নারী টি-টোয়েন্টি বিশ্বকাপ শুরু







