দ্বিতীয় ধাপে ১১৬ উপজেলায় ভোটগ্রহণ চলছে
নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪প্রকাশিত : ০২:২৯ পিএম, ১৮ মার্চ ২০১৯ সোমবার
ছবি: সংগৃহীত
দ্বিতীয় ধাপে ১১৬টি উপজেলা পরিষদ নির্বাচনে ভোটগ্রহণ চলছে।সকাল ৮টায় শুরু হওয়া ভোটগ্রহণ কার্যক্রম বিরতিহীনভাবে চলবে বিকাল ৪টা পর্যন্ত।
এসব উপজেলায় অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন আয়োজনের যাবতীয় প্রস্তুতি নেয়া হয়েছে। ভোট উপলক্ষে নির্বাচনী এলাকায় ঘোষণা করা হয়েছে সাধারণ ছুটি।
এ নির্বাচনে প্রশাসনের পক্ষপাতের বিরুদ্ধে ব্যবস্থা নিচ্ছে ইসি। এ ধরনের অভিযোগে ছয় থানার ওসিকে ভোটের কার্যক্রম থেকে সরিয়ে দিয়েছে নির্বাচন কমিশন (ইসি)।
কোনো কেন্দ্রে ভোটগ্রহণে অনিয়ম হলে সংশ্লিষ্ট কর্মকর্তা ও আইনশৃঙ্খলা বাহিনীকে দায় নিতে হবে বলেও হুশিয়ারি দেয়া হয়েছে।
যান চলাচলের ওপর বিধিনিষেধ আরোপ করা হয়েছে। নিরাপত্তায় বিজিবি, র্যাব, পুলিশ ও আনসারের মোবাইল ও স্ট্রাইকিং ফোর্স মাঠে রয়েছে। পার্বত্য তিন জেলায় এসব বাহিনীর পাশাপাশি সেনাবাহিনীও মোতায়েন করা হয়েছে।
ঘোষিত তফসিল অনুযায়ী, আজ ১২৯টি উপজেলায় ভোটগ্রহণের কথা ছিল। কিন্তু এ ধাপে ভোট ছাড়াই ৪৮ চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান ও মহিলা ভাইস চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন।
এর মধ্যে ৬টি উপজেলার সবক’টি পদে বিনাপ্রতিদ্বন্দ্বিতায় জয়ী হওয়ায় সেখানে ভোট হচ্ছে না। ৬টি উপজেলার ভোট অন্য ধাপে স্থানান্তর করা হয়েছে। আদালতের নির্দেশে বন্ধ আছে একটি উপজেলার ভোট।
বাকি ১১৬ উপজেলায় আজ ভোট। বিএনপিসহ বেশ কয়েকটি রাজনৈতিক দল এ দফার নির্বাচনেও অংশ নেয়নি।
এদিকে ইসি সচিব হেলালুদ্দীন আহমদ বলেন, নির্বাচন যাতে শান্তিপূর্ণ, অবাধ ও নিরপেক্ষ হয় সেজন্য কমিশন কঠোর মনোভাব পোষণ করেছেন। কেউ যদি অনিয়মের সঙ্গে সম্পৃক্ত হয় তার বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
তিনি বলেন, আইনশৃঙ্খলা বাহিনীসহ নির্বাচনী দায়িত্বে নিয়োজিত কেউ যদি কাজে অবহেলা করেন তবে তাৎক্ষণিক তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে।
-জেডসি
- তানজিন তিশার বিরুদ্ধে তদন্তে সিআইডি
- কী অদ্ভুত এই স্বাধীনতা! যে দেশে মুক্তিযোদ্ধার কবরও নিরাপদ নয়
- ডাকসুর প্রথম নারী ভিপি: বেগম জাহানারা আখতার
- আজ স্পেন যাচ্ছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী
- হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট হ্যাকড হলে উদ্ধার করবেন যেভাবে
- শরীরে যে ১১ লক্ষণ অবহেলা করা বিপজ্জনক
- সাংবাদিকদের ফুল ফান্ডেড ফেলোশিপ দিচ্ছে জাতিসংঘ
- বিমানে করে আমার জন্য একজন শিউলি ফুল পাঠিয়েছেন: পরীমণি
- চতুর্থবার কমলো স্বর্ণের দাম, ভরিতে কমেছে ৩৩২৪ টাকা
- জনপ্রিয়তা পাচ্ছে ‘অনিন্দিতা’র শাড়ি-গয়না
- বঙ্গোপসাগরে ঘূর্ণিঝড়ের শঙ্কা, ৩ বিভাগে বৃষ্টির পূর্বাভাস
- পিএসসির সদস্য হলেন ড. শামীমা সুলতানা
- হারিয়ে যাওয়া জোৎস্নাকে খুঁজছে তার পরিবার
- নির্বাসন শেষে ভেনেজুয়েলায় ফিরলেন নোবেলজয়ী মাচাদো
- চতুর্থ ও ষষ্ঠ শ্রেণিতে নতুন ৪ বইয়ের অনুমোদন
- কুমিল্লা শহরে রানীর দিঘির পাড়ে নজরুল স্মৃতি, অবহেলার ছাপ স্পষ্ট
- আজ ক্যাটি পেরির ৪২তম জন্মদিন, গড়েছেন কোটি ডলারের সাম্রাজ্য
- কিংবদন্তি অভিনেত্রী অপর্ণা সেনের জন্মদিন আজ
- শুভ প্রবারণা পূর্ণিমা আজ, ভিক্ষুদের বর্ষাবাসের সমাপ্তি
- আজ লক্ষ্মীপূজা, লক্ষ্মী ধনসম্পদ ও ঐশ্বর্যের প্রতীক
- ৩০ বছরেই ৩২ হাজার কোটির মালিক! কে এই নারী?
- সাঈদীর মামলার বাদীর দাফন, কবর খুঁড়লেন স্ত্রী-মেয়ে-বোন
- আজ স্পেন যাচ্ছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী
- দূষণে বিশ্বের শীর্ষ পাঁচে রাজধানী ঢাকা
- স্বর্ণের দামে টানা তিন দফায় পতন
- এআই দিয়ে ছবি তৈরি করে যেভাবে আয় করবেন
- আবারও বিক্ষোভে উত্তাল ফ্রান্স, আটক ১০০০
- এইচএসসির ফল প্রকাশ ২৯ অক্টোবর
- টানা পাঁচ দিনের ছুটি শেষে আজ খুলছে অফিস-আদালত
- ১৭ ডিগ্রিতে নামল পঞ্চগড়ের তাপমাত্রা, বাড়ছে শীতের অনুভূতি











