ঢাকা, বৃহস্পতিবার ২৯, অক্টোবর ২০২৬ ৯:০২:০১ এএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
কাজাখস্তানকে হারিয়ে বাংলাদেশের মেয়েদের স্বর্ণ জয় নারী ও শিশুদের কল্যাণে ইউনিসেফের সঙ্গে সহযোগিতা বাড়াতে চায় সরকার শনিবার এইচএসসির ফল প্রকাশ: অনলাইনে জানবেন যেভাবে ঢামেক চত্বরে অ্যাম্বুলেন্স ধর্মঘট, রোগী-স্বজনদের ভোগান্তি ৬৩০ কোটি ডলার জাপানি বিনিয়োগ নিয়ে আলোচনা: প্রধানমন্ত্রী ভারতে তাণ্ডব চালিয়ে বাংলাদেশের দিকে ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘অর্ণব’

দ্রব্যমূল্য বৃদ্ধির প্রতিবাদে ২৮ মার্চ আধা বেলা হরতাল

নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪

প্রকাশিত : ০২:১১ পিএম, ১১ মার্চ ২০২২ শুক্রবার

ফাইল ছবি

ফাইল ছবি

দ্রব্যমূল্য বৃদ্ধির প্রতিবাদে আগামী ২৮ মার্চ আধা বেলা (সকাল ৬টা থেকে দুপুর ১২টা পর্যন্ত) হরতালের ডাক দিয়েছে বাম গণতান্ত্রিক জোট।

শুক্রবার (১১ মার্চ) সকালে পুরানা পল্টনে এক সংবাদ সম্মেলনে এ ঘোষণা দেওয়া হয়।

সংবাদ সম্মেলনে জানানো হয়, দ্রব্যমূল্য বৃদ্ধি এবং গ্যাস, বিদ্যুৎ ও পানির মূল্য বৃদ্ধির অপতৎপরতা বন্ধের দাবিতে এই হরতাল কর্মসূচি পালিত হবে। হরতাল কর্মসূচি সফল করার আহ্বান জানিয়েছেন নেতারা।

সংবাদ সম্মেলন নেতারা বলেন, হরতাল সফল করার জন্য দেশব্যাপী সভা-সমাবেশ, বিক্ষোভ, মিছিল, পদযাত্রা করা হবে।

এছাড়া সব বাম প্রগতিশীল, গণতান্ত্রিক ও দেশপ্রেমিক দল এবং নেতৃবৃন্দকে একই দিন হরতাল ঘোষণার আহ্বান জানান তারা।

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন জোটের সমন্বয়ক সাইফুল হক, সাবেক সমন্বয়ক বজলুর রশিদ, সিপিবির সাধারণ সম্পাদক রুহিন হোসেন প্রিন্স প্রমুখ।