দ্রুত ওজন কমাতে ভরসা হতে পারে আমলকি চা
নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪প্রকাশিত : ১১:৪৬ এএম, ১০ ডিসেম্বর ২০২২ শনিবার
ফাইল ছবি
সামনে কোন জরুরী অনুষ্ঠান। নিজেকে আরও আকর্ষণীয় দেখাতে ওজন কমাতে হবে। কিন্তু অনেক চেষ্টা ও ডায়েটর পরও তেমন ফল পাওয়া যাচ্ছে না। এই সময় ভরসা রাখতে পারেন আমলকিতে।
পুষ্টিবিদরা জানাচ্ছেন, কাঁচা চিবিয়ে খান বা রস করে- দু’রকম পদ্ধতিতেই উপকার পাবেন। শরীরে ভিটামিন সি-র ঘাটতি মিটিয়ে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে আমলকির জুড়ি মেলা ভার। অ্যান্টিঅক্সিড্যান্ট-সমৃদ্ধ এই ফল শরীরে জমে থাকা নানা বর্জ্য পদার্থ বাইরে বার করে দিতে সাহায্য করে। তবে আমলকি খেলেই হবে না। কী ভাবে খাচ্ছেন সেটাও অত্যন্ত গুরুত্বপূর্ণ।
আমলকির রস তো খেয়েছেন। তবে ওজন ঝরাতে খেতে পারেন আমলকি চা। অনেকেই আমলকি চায়ের ব্যাপারে অবগত নন। এই পানীয় শরীরের জন্য দারুণ উপকারী। তবে কী ভাবে বানাবেন, সেটা আগে জেনে নেওয়া জরুরি।
তৈরি পদ্ধতি
এই চা বানাতে একটি পাত্রে দুই কাপ পানি ফুটিয়ে নিন। তাতে আমলকি টুকরো করে কেটে দিন। এর পর তাতে তুলসী পাতা, গোলমরিচ গুঁড়ো আর এক চা চামচ আমলকির গুঁড়ো দিয়ে ভাল করে ফোটাতে থাকুন। ফোটানো হয়ে গেলে ছেঁকে নিন। তার পর খাওয়ার আগে তাতে মধু মিশিয়ে নিতে পারেন।
উপকারিতা
এই চা শুধু ওজন নিয়ন্ত্রণেই রাখে না। সেই সঙ্গে আরও অনেক উপকার করে। বারে বারে খাবার খাওয়ার প্রবণতা অনেকটা কমিয়ে দেয় আমলকি। আমলকিতে ভরপুর পরিমাণে ফাইবার রয়েছে। ফলে পেট দীর্ঘ ক্ষণ ভরতি থাকে আমলকি চা খেলে। হজমের সমস্যা দূর করতেও এই চায়ের জুড়ি মেলা ভার। আমলকিতে উপস্থিত অ্যান্টিঅক্সিড্যান্ট শরীর থেকে যাবতীয় বর্জ্য পদার্থ বার করে দিয়ে শরীর ঝরঝরে রাখে। তাই নিয়ম করে এই চা পান করলে সুফল পাবেন দ্রুত।
- এসএমসিতে চুক্তিভিত্তিক নিয়োগ, লাগবে স্নাতক ডিগ্রি
- দিল্লির আন্দোলন নিয়ে মুখ খুলে কটাক্ষের শিকার প্রীতি জিনতা
- ছাত্রী হলের টয়লেটে গোপনে ভিডিও ধারণের চেষ্টা, ক্যান্টিনকর্মী আটক
- মোবাইলেই শনাক্ত করুন হোটেলকক্ষের গোপন ক্যামেরা
- উত্তাল দিল্লি, বিশেষ ঘোষণা মোদির
- টানা বৃষ্টিতে তছনছ কৃষি-অর্থনীতি
- পিরিয়ড বন্ধের আগে শরীর দেয় যেসব সংকেত, জানুন করণীয়
- দেড় হাজার বছরের ইতিহাসের জীবন্ত সাক্ষী আয়া সুফিয়া
- বিক্রির জন্য বাড়িতেই গাঁজা চাষ, গাছসহ নারী আটক
- ৪ অঞ্চলে‘অতি ভারী’বৃষ্টির পূর্বাভাস, চট্টগ্রামে ভূমিধসের শঙ্কা
- ঢাকায় হতে পারে বজ্রসহ বৃষ্টি, ১০ নদীবন্দরে সতর্কতা
- চারদিন পর বন্ধ হলো কাপ্তাই বাঁধের ১৬ জলকপাট
- টুর্নামেন্টের সেরা একাদশ ঘোষণা করেছে ফিফা
- ভারতে ছাত্র আন্দোলনে সমর্থন বাড়ছে, সংসদ অচল
- দেশের ৮ অঞ্চলে রাতে ৬০ কিমি বেগে ঝোড়ো বৃষ্টির আভাস
- ফাইনালে মারামারি: তদন্ত শুরু করল ফিফা
- জামায়াত এমপির ভিডিওকাণ্ড: তদন্ত দাবি তাসনিম জারার
- জামায়াত এমপির ড্রাইভারের নিরাপত্তা ইস্যুতে নীলার পোস্ট
- ভারতে ছাত্র আন্দোলনে সমর্থন বাড়ছে, সংসদ অচল
- সৈকতের নীল জলে মুগ্ধতা ছড়ালেন কেয়া পায়েল
- টুর্নামেন্টের সেরা একাদশ ঘোষণা করেছে ফিফা
- সাহারা মরুভূমি পাড়ি দেওয়া থেকে ইয়ামাল ও নিকোর বিশ্বজয়
- রাহুল-প্রিয়াঙ্কা আটকের ২ ঘণ্টা পর মুক্ত
- ১৮ বছরেই চলে গেলেন ‘গডজিলা’ তারকা কাইলি
- পুষ্টিগুণে ভরপুর স্বাস্থ্যকর খাবার পটল
- হেনা দাস: অসাম্প্রদায়িক সমাজ গঠনের ইতিহাসে উজ্জ্বল নাম
- সবজির দামে সেঞ্চুরি, কাঁচা মরিচের কেজি ২৪০ টাকা ছাড়াল
- তিস্তার পানি বেড়ে বিপৎসীমার ছুঁই ছুঁই
- তনু হত্যা মামলায় আরও দুই সন্দেহভাজনের ডিএনএ সংগ্রহের নির্দেশ
- ৪ অঞ্চলে‘অতি ভারী’বৃষ্টির পূর্বাভাস, চট্টগ্রামে ভূমিধসের শঙ্কা








