ঢাকা, রবিবার ০১, নভেম্বর ২০২৬ ১১:৫২:৫৫ এএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
মিরপুরে আজও পোশাকশ্রমিকদের অবরোধ ধানখেতে মিলল নারী-পুরুষের অর্ধগলিত মরদেহ অক্টোবরে ডেঙ্গুতে মৃত্যু ১৭৪, চলতি বছরে সর্বোচ্চ ফ্রান্সের পর জার্মানিতেও বিক্ষোভের আগুন, রাজপথে লাখো মানুষ পাসের হারে এগিয়ে মেয়েরা, জিপিএ-৫ প্রাপ্তিতে ছেলেরা

ধনকুবের ইউসাকু’র গার্লফ্রেন্ড হতে চান ২০ হাজার তরুণী!

আন্তর্জাতিক ডেস্ক | উইমেননিউজ২৪

প্রকাশিত : ০৬:৪২ পিএম, ১৮ জানুয়ারি ২০২০ শনিবার

জাপানের ধনকুবের ইউসাকু মিজায়া।

জাপানের ধনকুবের ইউসাকু মিজায়া।

জাপানের এক বিখ্যাত ও জনপ্রিয় ধনকুবের ইউসাকু মিজায়া। অঢেল সম্পত্তির মালিক তিনি। বিশ্বের এমন কোন দেশ নেই যেখানে তার ব্যবসা নেই। তার সংস্থার ফ্যাশন রিটেল ওয়েবসাইট এই মুহূর্তে জাপানের বৃহত্তম ফ্যাশন রিটেল।

অভিনেত্রী বান্ধবীর সঙ্গে বিচ্ছেদ হওয়ার পর একাকিত্বে ভুগছিলেন তিনি। খুঁজছিলেন সঙ্গিনী। সম্প্রতি প্রায় ২০ হাজার তরুণী তার গার্লফ্রেন্ড হওয়ার জন্য আবেদন করেছেন। কিন্তু কেন এত সংখ্যাক তরুণী তার গার্লফ্রেন্ড হওয়ার জন্য পাগল?

ডিসেম্বরে একটি রিয়েলিটি শো-তে গিয়েছিলেন তিনি। সেখানে গার্লফ্রেন্ড খুঁজছেন বলে জানিয়েছিলেন। তার গার্লফ্রেন্ড হতে আবেদনের শেষ তারিখ ছিল গতকাল ১৭ জানুয়ারি। এর মধ্যেই প্রায় ২০ হাজার তরুণী চেয়েছেন মিজায়ার সঙ্গিনী হতে। আবেদনকারীদের সঙ্গে দেখা করে একজনকে নিজের গার্লফ্রেন্ড হিসেবে বেছে নেবেন ৪৪ বছরের এই জাপানি ধনকুবের।

স্পেসএক্সের স্টারশিপ রকেট ২০২৩-এ চাঁদে যাবে। তিনিই প্রথম ব্যক্তি যিনি ওই রকেটে করে চাঁদে যাওয়ার টিকিট কেটেছেন। কিন্তু একা একা চাঁদে ঘুরতে যেতে আগ্রহী নন তিনি। সে জন্যই গার্লফ্রেন্ডের বিজ্ঞাপন দিয়েছিলেন। নতুন এই সঙ্গিনীর সঙ্গে চাঁদে যাবেন তিনি। তার সেই আবেদনেই সাড়া দিয়েছেন ২০ হাজার তরুণী।