ধর্মীয় উস্কানির অভিযোগে শেকৃবি ছাত্রীকে বহিষ্কার
শেকৃবি প্রতিনিধি | উইমেননিউজ২৪প্রকাশিত : ০৯:২৪ এএম, ৭ নভেম্বর ২০২৫ শুক্রবার
ছবি: সংগৃহীত
সামাজিক যোগাযোগমাধ্যমে ধর্মীয় উস্কানির অভিযোগে শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের (শেকৃবি) শিক্ষার্থী ধনীশ্রী রায়কে এক সেমিস্টারের কার্যক্রম থেকে বহিষ্কার করা হয়েছে। একই সাথে তাকে আবাসিক হল থেকে আজীবনের জন্য বহিষ্কার করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।
বৃহস্পতিবার (৬ নভেম্বর) বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার শেখ রেজাউল করিম স্বাক্ষরিত এক অফিস আদেশে এ তথ্য জানানো হয়।
ধনীশ্রী রায় বিশ্ববিদ্যালয়ের অ্যানিম্যাল সায়েন্স অ্যান্ড ভেটেরিনারি মেডিসিন অনুষদের মাইক্রোবায়োলজি বিভাগের মাস্টার্স ২য় সেমিস্টারের শিক্ষার্থী। তিনি গাইবান্ধা সদরের মদনপুর গ্রামের স্বপন কুমার রায় ও পার্বতী রায়ের মেয়ে।
বহিষ্কারাদেশে বলা হয়, শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের অ্যানিম্যাল সাইন্স অ্যান্ড ভেটেরিনারি মেডিসিন অনুষদে স্নাতকোত্তর পর্যায়ের ২য় সেমিস্টারে (জুলাই-ডিসেম্বর/২৪) অধ্যয়নরত শিক্ষার্থী ধনীশ্রী রায় গত ২৪অক্টোবর সামাজিক যোগাযোগমাধ্যমে কুরূচিপূর্ণ ও ধর্মীয় উস্কানিমূলক মন্তব্য করায় তদন্ত কমিটির সুপারিশের আলোকে বিশ্ববিদ্যালয়ের শৃঙ্খলা বোর্ডের সিদ্ধান্ত অনুযায়ী নিম্নরূপ শাস্তি প্রদান করা হলো।
এতে বলা হয়, অভিযুক্ত শিক্ষার্থী ধনীশ্রী রায়কে আবাসিক হল থেকে আজীবনের জন্য বহিষ্কার করা হলো এবং চলমান (জুলাই-ডিসেম্বর/২৪) সেমিস্টারের শিক্ষা কার্যক্রম থেকে বহিষ্কার করা হলো। এ আদেশ অবিলম্বে কার্যকর হবে।
খোঁজ নিয়ে জানা যায়, সম্প্রতি বুয়েট ছাত্র শ্রীশান্তের ধর্মীয় উস্কানি ও ধর্ষণের বিষয়টি প্রকাশ্যে আসার পর একটি ফেসবুক পোস্ট দিয়েছিলেন ধনীশ্রী রায়। এতে শ্রীশান্তকে ‘মানসিক অসুস্থ’ আখ্যা দেন তিনি। আরেকজনের পোস্ট শেয়ার দিয়ে তিনি ক্যাপশনে লিখেছিলেন, ‘যে ধর্মে কালী, দুর্গা আছে- সেই ধর্মের ছেলে এমনটা করতে পারে না। তাকে হিন্দু বলে এখানে ধর্ম টেনে লাভ নাই। ছেলেটা মানসিকভাবে অসুস্থ, চিন্তাভাবনা বিকৃত। মানুষের কাজের বিচার ধর্ম দিয়ে নয়, মানসিকতা দিয়ে হওয়া উচিত। কথায় কথায় উগ্রদের মত মিছিল, বয়কট, কমিউনাল অ্যাটাক, সনাতন পরিপন্থী মনোভাব কিসের পরিচয় সেটা বরং লক্ষণীয়।’
এছাড়া এক কমেন্টে ধর্ষণ বিরোধী আন্দোলনকারীদের ‘বাস্টার্ড জেনারেশন’ বলে মন্তব্য করেছিলেন ধনীশ্রী রায়। এ নিয়ে শেকৃবি জুড়ে আন্দোলন শুরু করেন শিক্ষার্থীরা।
- লম্বা ছুটিতে নাড়ির টানে বাড়ির পথে ছুটছে মানুষ
- ইউসুফ কনফেকশানীর ইফতার: দামে কম, স্বাদে বেশ
- বাগদাদে মার্কিন দূতাবাসে ড্রোন হামলা, রণক্ষেত্র গ্রিন জোন
- ঈদ বাজার: শেষ সময়ের কেনাকাটায় বেশি ভিড়
- বেশ ফাঁকা রাজধানী: ঈদের ছুটিতে কর্মচাঞ্চল্যহীন ঢাকা
- শেষ সময়ের ঈদ বাজার: গৃহস্থালি পণ্য কিনতে ব্যস্ত ক্রেতারা
- ট্রাকচাপায় শিশুসহ একই পরিবারের ৩ জন নিহত
- কমলাপুরে ব্যাপক ভিড়, অতিরিক্ত যাত্রী নিয়ে ট্রেন ছাড়ছে
- শিলাবৃষ্টির সম্ভাবনা, পাঁচদিনের পূর্বাভাস জেনে নিন
- মধ্যপ্রাচ্য সংকট: শাহজালাল বিমানবন্দরে বাতিল ২৬ ফ্লাইট
- রাজধানী ঢাকার বাতাস আজ ‘অস্বাস্থ্যকর’
- কিশোরগঞ্জে পৃথক সড়ক দুর্ঘটনায় নারী ও শিশুসহ নিহত ৬
- জাতির পিতার জন্মদিন আজ
- দিলরুবা খানমের একগুচ্ছ রোমান্টিক কবিতা
- উইমেননিউজের প্রধান উপদেষ্টা রিজিয়া মান্নানের মৃত্যুবার্ষিকী আজ
- বাংলাদেশ নারী সাংবাদিক কেন্দ্রের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত
- উইমেননিউজের প্রধান উপদেষ্টা রিজিয়া মান্নানের মৃত্যুবার্ষিকী আজ
- আজ দিনাজপুরে যাচ্ছেন প্রধানমন্ত্রী
- ৭ বিশ্ববিদ্যালয়ে নতুন উপাচার্য নিয়োগ
- দিলরুবা খানমের একগুচ্ছ রোমান্টিক কবিতা
- ঈদে ফিরতি ট্রেনযাত্রা: চতুর্থ দিনের টিকিট বিক্রি শুরু
- অস্কার ২০২৬: তারকাদের ঝলমলে ফ্যাশনে মুখর রেড কার্পেট
- লেবাননে ইসরায়েলি হামলায় মৃত্যু ৮৫০ ছাড়াল
- ঈদ সামনে, আগেভাগেই ঢাকা ছাড়ছেন ঘরমুখো মানুষ
- এই ঈদে আড়ং জমজমাট, সব শাখায় উপচে পড়া ভিড়
- ঈদে টানা ৭ দিন ছুটি, আজ সরকারি চাকরিজীবীদের শেষ কর্মদিবস
- প্রথমবারের মতো ‘সেজ্জিল ক্ষেপণাস্ত্র’ ছুঁড়ল ইরান
- দুবাই বিমানবন্দরে ফ্লাইট চলাচল স্থগিত
- ঈদের ছুটিতে জরুরি স্বাস্থ্যসেবা নিশ্চিতে ১৬ নির্দেশনা
- খাল খননের মাধ্যমে দেশ গড়ার কর্মসূচিতে হাত দিলাম: প্রধানমন্ত্রী




