ঢাকা, শুক্রবার ১২, জুন ২০২৬ ৯:২৫:২১ এএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
বাজেটে কমেছে ও বেড়েছে যেসব পণ্যের দাম সরবরাহ স্বাভাবিক, তবু কমছে না আলুর দাম মেঘনায় নিখোঁজের ২৮ ঘণ্টা পর শিশুর মরদেহ উদ্ধার ১৯ বছর পর বিএনপি সরকারের বাজেট আজ বিশ্বকাপ ফুটবলের উদ্বোধনী অনুষ্ঠানে যা যা থাকছে ফুটবল বিশ্বকাপ: স্মারক ডাকটিকিট উন্মোচন করলেন প্রধানমন্ত্রী আজ ইতিহাসের সর্ববৃহৎ বাজেট পেশ যে শর্তে কংগ্রেসে যোগ দিচ্ছেন মমতা আজ বৃহস্পতিবার পর্দা উঠছে ফুটবল বিশ্বকাপের ২৩তম আসরের

ধর্ষকদের শাস্তি দাবিতে শাহবাগে অবরোধ, উত্তরায় বিক্ষোভ

নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪

প্রকাশিত : ০২:১৬ পিএম, ৫ অক্টোবর ২০২০ সোমবার

ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

সিলেটে এমসি কলেজে নববধূকে গণধর্ষণ ও নোয়াখালীর বেগমগঞ্জে এক নারীকে বিবস্ত্র করে নির্যাতনের ঘটনার প্রতিবাদে রাজধানীর শাহবাগ মোড়ে সম্মিলিত ছাত্র-জনতা এবং উত্তরায় বিক্ষোভ করছেন শিক্ষার্থীরা।

আজ সোমবার (৫ অক্টোবর) বেলা ১১টায় বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদ ও প্রগতিশীল ছাত্রজোটের আহ্বানে শাহবাগ জাতীয় জাদুঘরের সামনে গণঅবস্থান কর্মসূচির ডাক দেওয়া হয়। এতে ছাত্র-জনতা স্বতঃস্ফূর্তভাবে অংশ নিলে জাদুঘরের সামনে থেকে সরে শাহবাগ মোড় অবরোধ করে স্লোগান দেন তারা।

এই গণঅবস্থান কর্মসূচিতে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) সাবেক সহ-সভাপতি (ভিপি) নুরুল হক নুর বক্তব্য রাখবেন বলে জানিয়েছেন ছাত্র অধিকার পরিষদের নেতারা। এদিকে, একই দাবিতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সন্ত্রাসবিরোধী রাজু ভাস্কর্যের পাদদেশে ছাত্রদলের বিক্ষোভ সমাবেশ চলছে।

অন্যদিকে, ধর্ষকদের বিচার দাবিতে সোমবার দুপুরে হাউজ বিল্ডিং চৌরাস্তা এলাকায় তারা ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করেন। এসময় ছাত্র-ছাত্রীরা ‘উই ওয়ান্ট জাস্টিস’ স্লোগান দেন। শিক্ষার্থীদের আন্দোলনে মহাসড়কের দুই পাশে যান চলাচলে ধীরগতির কারণে প্রায় ১০ কিলোমিটার এলাকা জুড়ে যানজট তৈরি হয়েছে।

উত্তরা ইউনিভার্সিটির ছাত্র শৈবাল বলেন, সিলেটে এমসি কলেজে নববধূকে গণধর্ষণ ও নোয়াখালীর বেগমগঞ্জে এক নারীকে বিবস্ত্র করে নির্যাতনের ঘটনায় জড়িতদের শাস্তির দাবিতে আমরা আন্দোলনে নেমেছি। এবং এশিয়ান ইউনিভার্সিটির ছাত্রী রত্না বলেন, ধর্ষক ও নির্যাতনকারীদের শাস্তির দাবিতে আমরা রাজপথে নেমেছি। তাদের শাস্তি নিশ্চিত করেই ঘরে ফিরব ইনশাআল্লাহ।

উত্তরা জোনের সিনিয়র সহকারী পুলিশ কমিশনার শচীন মৌলিক বলেন, মহাসড়ক ছেড়ে দিতে ছাত্র-ছাত্রীদের অনুরোধ করছি। তবে বিশৃঙ্খলা করলে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।

-জেডসি