ধর্ষণ-হত্যা মামলায় দু’জনের মৃত্যুদন্ড
নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪.কমআপডেট: ০৪:১৫ পিএম, ১৯ এপ্রিল ২০১৮ বৃহস্পতিবার
নাটোরের একটি আদালত মায়া খাতুন (১১) নামে এক শিশুকে ধর্ষণ ও হত্যার দায়ে দু’জনকে মৃত্যুদন্ড দিয়েছে। নাটোরের অতিরিক্ত জেলা ও দায়রা জজ এবং শিশু আদালতের বিচারক মোহাম্মদ হাসানুজ্জামান আসামীদের উপস্থিতিতে আজ বুধবার এ আদেশ দেন।
সাজাপ্রাপ্তরা হচ্ছে নাটোরের নলডাঙ্গা উপজেলার ব্রহ্মপুর গ্রামের টিপুর ছেলে মো. মোবারক হোসেন ওরফে কালু (২৪) ও একই উপজেলার কাশিয়াবাড়ি গ্রামের আব্দুল কুদ্দুসের ছেলে মো. মিঠুন (২৫)।
নিহত মায়া খাতুন একই উপজেলার ব্রহ্মপুর পশ্চিমপাড়া গ্রামের জহুরুল ইসলাম ওরফে মানিক প্রামানিকের মেয়ে।
নাটোর জজ কোর্টের স্পেশাল পাবলিক প্রসিউকিটর অ্যাডভোকেট এ কে এম শাজাহান কবির জানান, ২০১৫ সালের ২৭ জুলাই মানিক প্রামানিকের মেয়ে ইয়ারপুর সরকারী প্রাথমিক বিদ্যালয়ের ৫ম শ্রেণীর ছাত্রী মায়া খাতুন প্রতিদিনের মত প্রাইভেট পড়া শেষে স্কুলে যায়। এ সময় মোবারক আলী কালু ও মিঠুন হোসেন মায়াকে চকলেটের লোভ দেখিয়ে স্কুলের পাশে ইয়ারপুর স্লুইস গেট এলাকার একটি নির্জন স্থানে ডেকে নিয়ে ধর্ষণ করে। ধর্ষণের সময় শিশুটি চিৎকার করলে তারা মুখ ও গলা টিপে হত্যা করে।
এ সময় তারা মায়ার কান থেকে সোনার এক জোড়া দুলও খুলে নিয়ে স্বর্ণের দোকানে বিক্রি করে। অপরদিকে বিকেলে মায়া বাড়িতে না ফেরায় পরিবারের লোকজন খোজাখুঁজি শুরু করেন। পরে সন্ধ্যার দিকে ইয়ারপুর স্লুইস গেট এলাকার ওই জঙ্গলে তার মরদেহ পড়ে থাকতে দেখে স্থানীয়রা পুলিশে খবর দেন।
খবর পেয়ে পুলিশ তার মরদেহ উদ্ধার করে। ওই রাতেই অভিযান চালিয়ে ঘটনার সাথে জড়িত মোবারক আলী কালু ও মিঠুন হোসেনকে গ্রেফতার করে পুলিশ।
নিহত শিশুর বাবা জহুরুল ইসলাম ওরফে মানিক প্রামানিক বাদী হয়ে নলডাঙ্গা থানায় মামলা দায়ের করেন। মামলা তদন্ত কর্মকর্তা মো. ওয়াজেদ আলী খান তদন্ত শেষে আদালতে চার্জশীট দাখিল করলে মামলার দীর্ঘ শুনানি ও স্বাক্ষ্য গ্রহণ শেষে বিচারক আজ দুপুরে দুই আসামীর উপস্থিতিতে এই আদেশ দেন।
সূত্র : বাসস
- আগামী ২৪ ঘণ্টায় ঝড়-বৃষ্টি হতে পারে যেসব অঞ্চলে
- অনার্স-এ ৬ বিষয় বাতিলের পরিকল্পনা নেই: শিক্ষামন্ত্রী
- ঋতুপর্ণার বাড়ি নির্মাণে অনুদান দিলেন প্রধানমন্ত্রী
- ২১ বছর পর ওয়ানডেতে অস্ট্রেলিয়াবধ বাংলাদেশের
- শিশু রামিসা হত্যা মামলা: আসামিদের ডেথ রেফারেন্স হাইকোর্টে
- প্রায় হাতাহাতিতে জড়িয়ে পড়ছিলেন ট্রাম্প ও নেতানিয়াহু
- সুপ্রিম কোর্ট সচিবালয় প্রতিষ্ঠার রায় আপিল বিভাগে স্থগিত
- প্রধানমন্ত্রীর সভাপতিত্বে একনেক সভা চলছে
- নিখোঁজের পর নানাকে খুঁজে পেয়েছেন হিমি
- রাজধানী ঢাকার বাতাসের মান আজ ‘ভালো’
- শিশু অপহরণচক্রের দুই নারী সদস্য গ্রেপ্তার, তিন শিশু উদ্ধার
- পদ্মায় গোসল করতে নেমে গৃহবধূ নিখোঁজ
- লিচুতে সরগরম বাজার, বাড়ছে সরবরাহ কমছে দাম
- পাখিদের মৃত্যু, প্রকৃতির নিঃশব্দ বিদায়
- ইংলিশ মিডিয়াম স্কুলে টাকার নৈরাজ্য, নেই নিয়ম-নীতির বালাই
- বিশ্ববাজারে স্বর্ণের দামে ফের পতন
- বাম্পার ফলন আমের: ২৭ লাখ টন ছাড়াতে পারে উৎপাদন
- ইংলিশ মিডিয়াম স্কুলে টাকার নৈরাজ্য, নেই নিয়ম-নীতির বালাই
- গ্রামে ১০-১২ ঘণ্টা বিদ্যুৎ থাকে না: রুমিন ফারহানা
- বিশ্বকাপে নতুন ৪ ফিচার আনল হোয়াটসঅ্যাপ
- এসএসসি পরীক্ষার ফলাফলের তারিখ জানালেন শিক্ষামন্ত্রী
- সৌদি সিনেমার প্রেমে মজেছেন মনিকার
- সন্ধ্যার মধ্যে দেশের ৯ জেলায় ঝড়-বৃষ্টির শঙ্কা
- দেশের ৮টি অঞ্চলে রাতেই হতে পারে ঝড়
- বাংলাদেশসহ দক্ষিণ এশিয়ার ৫ দেশে একসঙ্গে ভূমিকম্প অনুভূত
- পুশইন ঠেকাতে ভারতকে ১৩টি চিঠি দিয়েছে সরকার
- আগামী বছর পাঠ্যক্রমে যুক্ত হচ্ছে চার নতুন বই
- পাঁচ শিক্ষা বোর্ড ও এনসিটিবিতে নতুন চেয়ারম্যান
- গৌরনদীতে নারীর ক্ষমতায়নে তথ্য আপা প্রকল্প নিয়ে উঠান বৈঠক
- হামে একদিনে আরও ৮ শিশুর প্রাণহানী











