ধর্ষণে মৃত্যুদণ্ড চেয়ে রাষ্ট্রপতিকে ঢাবি ছাত্রীদের স্মারকলিপি
নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪প্রকাশিত : ০৪:২৪ পিএম, ১১ জুলাই ২০১৯ বৃহস্পতিবার
ছবি: সংগৃহীত
ধর্ষণের শাস্তি মৃত্যুদণ্ড চেয়ে রাষ্ট্রপতির কাছে স্মারকলিপি দিয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) সাধারণ ছাত্রীরা। বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টায় বিশ্ববিদ্যালয়ের কয়েকজন ছাত্রী বঙ্গভবনে গিয়ে এ স্মারকলিপি দেন। রাষ্ট্রপতির প্রেস সচিব স্মারকলিপিটি গ্রহণ করেন।
এ সময় ছাত্রীরা ধর্ষকদের দৃষ্টান্তমূলক শাস্তিসহ দুই দফা দাবি জানান। সেগুলো হলো– ধর্ষণ মামলায় ট্রাইব্যুনাল গঠন করে ৩০ কার্যদিবসের মধ্যে বিচারকাজ শেষ করা এবং ধর্ষকদের সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড দেয়া।
রাষ্ট্রপতির কাছে স্মারকলিপি দিতে বঙ্গভবনে যান ঢাবি শিক্ষার্থী- ইশাত কাসফিয়া ইরা, মাকসুদা আক্তার তমা, জিয়াসমিন শান্তা ও সাবরিনা তাবাসসুম নিথিয়া।
ইশাত কাসফিয়া ইরা গণমাধ্যকে বলেন, ধর্ষণ বেড়ে গেছে, এটি বর্তমানে হুমকি হয়ে দাঁড়িয়েছে। ধর্ষণের কারণে সরকারের উন্নয়ন ম্লান হয়ে যাচ্ছে। দেশের প্রায় অর্ধেক জনসংখ্যা নারী। এই নারীদের ঝুঁকির মধ্যে রেখে টেকসই উন্নয়ন সম্ভব নয়।
তিনি বলেন, একটা ধর্ষণের ঘটনা ঘটলে আমরা আরেকট ধর্ষণের কথা ভুলে যাই। কিন্তু যখন দৃষ্টান্তমূলক শাস্তি দেয়া হবে, ধর্ষকদের বিচার হবে; তখন তারা এ কাজ করতে সাহস পাবে না। উদাহরণ হিসেবে তিনি দৃষ্টান্তমূলক শাস্তির ফলে অ্যাসিড নিক্ষেপ কমে গেছে বলে উল্লেখ করেন।
একই দাবিতে বৃহস্পতিবার বিকাল ৫টায় মানববন্ধন করে প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি দেয়া হবে বলে জানান তিনি।
-জেডসি
- ২০২৬ বিশ্বকাপে বাংলাদেশিদের সমর্থন চাইল নরওয়ে
- কাল পর্দা উঠছে ফুটবল বিশ্বকাপের
- বিশ্বকাপে ভাঙছে বহু বছরের ঐতিহ্য
- সালমান শাহের লাশ উঠানোর নির্দেশ, ফের ময়নাতদন্ত
- পেঁয়াজের বাজারদর: স্বস্তিতে ক্রেতা, সতর্ক ব্যবসায়ীরা
- কাঁচা হলুদের উপকারিতা জানলে অবাক হবেন
- হামে ২৪ ঘণ্টায় ৮ জন শিশুর মৃত্যু
- সরকারি শূন্য পদে নিয়োগ শুরু হবে শিগগিরই: প্রধানমন্ত্রী
- মেহজাবিন বললেন, ‘আমাকে শ্রাবণ বলে ডাকো…’
- রাজধানীর ধানমন্ডিতে বহুতল ভবনে আগুন
- এই বর্ষায় কদম ফুল: বৃষ্টিভেজা বাংলার প্রেম
- যুক্তরাষ্ট্র-ইরান উত্তেজনায় রেকর্ড পতন স্বর্ণের দামে
- হাতিয়ায় মেঘনা নদীতে পড়ে শিশু নিখোঁজ
- ১৭ জেলায় বজ্রবৃষ্টির আভাস, নদীবন্দরে সতর্কতা
- বৃক্ষরোপণের মাধ্যমে বাসযোগ্য পৃথিবী গড়ার আহবান ডা. জুবাইদার
- ইংলিশ মিডিয়াম স্কুলে টাকার নৈরাজ্য, নেই নিয়ম-নীতির বালাই
- পাখিদের মৃত্যু, প্রকৃতির নিঃশব্দ বিদায়
- সুপ্রিম কোর্ট সচিবালয় প্রতিষ্ঠার রায় আপিল বিভাগে স্থগিত
- আগামী ২৪ ঘণ্টায় ঝড়-বৃষ্টি হতে পারে যেসব অঞ্চলে
- লিচুতে সরগরম বাজার, বাড়ছে সরবরাহ কমছে দাম
- শিশু অপহরণচক্রের দুই নারী সদস্য গ্রেপ্তার, তিন শিশু উদ্ধার
- প্রধানমন্ত্রীর সভাপতিত্বে একনেক সভা চলছে
- প্রায় হাতাহাতিতে জড়িয়ে পড়ছিলেন ট্রাম্প ও নেতানিয়াহু
- পদ্মায় গোসল করতে নেমে গৃহবধূ নিখোঁজ
- নিখোঁজের পর নানাকে খুঁজে পেয়েছেন হিমি
- অনার্স-এ ৬ বিষয় বাতিলের পরিকল্পনা নেই: শিক্ষামন্ত্রী
- ২১ বছর পর ওয়ানডেতে অস্ট্রেলিয়াবধ বাংলাদেশের
- বিশ্বশান্তি প্রতিষ্ঠায় শান্তিরক্ষীদের প্রশংসায় প্রধানমন্ত্রী
- শিশু রামিসা হত্যা মামলা: আসামিদের ডেথ রেফারেন্স হাইকোর্টে
- রাজধানী ঢাকার বাতাসের মান আজ ‘ভালো’







