ধানমণ্ডিতে দুই নারীকে হত্যার ঘটনায় আটক দুই
নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪প্রকাশিত : ১১:১৪ পিএম, ১ নভেম্বর ২০১৯ শুক্রবার
আটক বাচ্চু, ইনসেটে নিহত আফরোজা বেগম
রাজধানীর ধানমন্ডির একটি ফ্ল্যাট থেকে দুই নারীকে গলা কেটে হত্যার ঘটনায় দু’জনকে আটক করেছে পুলিশ। আটক দুজন হলেন ওই বাড়ির ইলেক্ট্রিশিয়ান বেলায়েত এবং নিহত গৃহকর্ত্রী আফরোজা বেগমের মেয়ের জামাই শিল্পপতি মনিরের সহকারী (পিএস) বাচ্চু।
আজ শুক্রবার বিকেলে লোবেলিয়া নামে ২৮ নম্বর (নতুন ১৫) সড়কের ২১ নম্বর বাসার চারতলায় একটি ফ্ল্যাটে আফরোজা বেগমসহ (৬৫) তার গৃহপরিচারিকা দিতির (১৮) লাশ উদ্ধার করে পুলিশ। তাদের দুজনকেই গলা কেটে হত্যা করা হয়।
ধানমণ্ডি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল লতিফ বিষয়টি নিশ্চিত করে জানান, এ ঘটনায় জড়িত সন্দেহে বেলায়েত ও বাচ্চু নামের দুজনকে আটক করা হয়েছে। তাদের জিজ্ঞাসাবাদ চলছে। জিজ্ঞাসাবাদ শেষে এ হত্যাকাণ্ডের বিস্তারিত জানা যাবে।
জানা গেছে, নিহত গৃহকর্ত্রী আফরোজা বেগমের স্বামীর নাম হিরন শেফ। তাদের গ্রামের বাড়ি ময়মনসিংহ। এই বাড়ির চার ও পাঁচতলায় তাদের দুটি ফ্ল্যাট। চার তলার ফ্ল্যাটে থাকতেন আফরোজা ও গৃহপরিচারিকা দিতি। উপরের ফ্ল্যাটে থাকতেন তার মেয়ে দিলরুবা সুলতানা ও জামাই শিল্পপতি মনির উদ্দিন তারিম।
এর আগে বাড়িটির নিরাপত্তাকর্মী নুরুজ্জামান জানান, শুক্রবার বিকাল ৩টার দিকে আফরোজা বেগমের জামাই মনিরের পিএস বাচ্চু এক নারীকে নিয়ে বাসায় আসেন। ওই নারী বাসায় গৃহকর্মী হিসেবে কাজ করার কথা বলে বাচ্চুর সঙ্গে ওপরে যায়। এরপর ৬টার দিকে বাচ্চু একবার লুঙ্গি পরে নিচে নামে। এর কিছুক্ষণ পর ওই নারী চলে যায়। তারপর বাচ্চুও প্যান্ট-শার্ট পরে চলে যায়। তারপর ওপর থেকে আমাকে একটা ছেলে ফোন দিয়ে জানায় খালাম্মা মারা গেছে।
রমনা বিভাগের অতিরিক্ত উপ-কমিশনার (এডিসি) আজিমুল হক বলেন, বাসার ভেতরে আলমারি ভাঙা ছিলো। আমরা সার্বিক বিষয়গুলো নিয়ে তদন্ত করছি। শিগগিরই সব কিছু জানা যাবে।
- কাল থেকে হজের ভিসা ইস্যু শুরু করবে সৌদি আরব
- বাংলাদেশকে ছাড়াই প্রথমবার শুরু টি-টোয়েন্টি বিশ্বকাপ
- পোস্টাল ভোট: ১২ ফেব্রুয়ারি কখন-কীভাবে গণনা হবে
- শাহবাগ-ইন্টারকন্টিনেন্টালে পুলিশের বাড়তি নিরাপত্তা
- মা-বোনেরা নির্ভয়ে ভোট কেন্দ্রে যাবেন, নিরাপত্তা আমরা দিবো: ফখরুল
- আজ শনিবার রাজধানীর যেসব মার্কেট বন্ধ
- দুই দিন বন্ধ থাকবে দেশের সব মার্কেট ও শপিংমল
- আজ ঢাকার তাপমাত্রা পরিবর্তনের সম্ভাবনা নেই
- দেশে স্বর্ণের দামে বড় লাফ, ভরিতে বাড়ল ৭৬৪০ টাকা
- গুলিবিদ্ধ শিশু হুজাইফা মৃত্যুর কাছে হেরে গেল
- বিশ্বে দ্বিতীয় দূষিত শহর ঢাকা, শীর্ষে কায়রো
- ছোট গল্প: ওরা ঝগড়া ভুলে বন্ধু হলো
- লাঞ্চ, সুস্থ থাকার ছোট কিন্তু কার্যকর টিপস
- ভেনেজুয়েলায় নির্বাচন এ বছর হতে পারে: মাচাদো
- দেশে পৌঁছেছে চার লাখ প্রবাসীর পোস্টাল ব্যালট
- একজনের সংস্থা ‘পাশা’ দিচ্ছে ১০ হাজার পর্যবেক্ষক
- ছোট গল্প: ওরা ঝগড়া ভুলে বন্ধু হলো
- লাঞ্চ, সুস্থ থাকার ছোট কিন্তু কার্যকর টিপস
- শীত নিয়ে আবহাওয়া অফিসের নতুন তথ্য
- চট্টগ্রামের বাজারে নিত্যপণ্যের দামে স্বস্তি নেই
- বাংলাদেশকে ছাড়াই প্রথমবার শুরু টি-টোয়েন্টি বিশ্বকাপ
- আজ শুক্রবার ঢাকার যেসব মার্কেট বন্ধ
- সন্ধ্যা পর্যন্ত গ্যাসের স্বল্পচাপ থাকবে যেসব এলাকায়
- কলা খাওয়ার ফলাফল: ক্ষুদ্র ফসল, বিশাল উপকারিতা
- নিজের বিয়ে নিয়ে যা বললেন সাফা কবির
- দেশে পৌঁছেছে চার লাখ প্রবাসীর পোস্টাল ব্যালট
- আজ ঢাকার তাপমাত্রা পরিবর্তনের সম্ভাবনা নেই
- পোস্টাল ভোট: ১২ ফেব্রুয়ারি কখন-কীভাবে গণনা হবে
- হজযাত্রীদের ভিসা ইস্যুর তারিখ জানাল সৌদি আরব
- পে-স্কেল বাস্তবায়নের দাবি, সরকারি কর্মচারীরা যমুনার দিকে











