ধানমন্ডি-২৭ অবরোধ করেছে শিক্ষার্থীরা
নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪প্রকাশিত : ০১:৩২ পিএম, ২৮ নভেম্বর ২০২১ রবিবার
ফাইল ছবি
নটর ডেম কলেজের শিক্ষার্থীর মৃত্যুর প্রতিবাদে ও নিরাপদ সড়কের দাবিতে রাজধানীর ধানমন্ডি-২৭ এলাকার সড়ক অবরোধ করেছে শিক্ষার্থীরা। পাশাপাশি নাঈমের মৃত্যুর প্রতিবাদে বিভিন্ন স্লোগান দেওয়া হচ্ছে।
‘দাবি মোদের একটাই, নিরাপদ সড়ক চাই। আমার ভাই রাস্তায় মরে, প্রশাসন কী করে। জাস্টিস, জাস্টিস, উই ওয়ান্ট জাস্টিচ। আমার ভাই মরল কেন. প্রশাসন জবাব চাই’ শীর্ষক স্লোগান দিতে দেখা যায় শিক্ষার্থীদের।
আজ রোববার (২৮ নভেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ধানমন্ডি, মোহাম্মদপুর ও লালমাটিয়া এলাকার বিভিন্ন প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা ধানমন্ডি-২৭ রাপা প্লাজার সামনের সড়কে অবস্থান নিয়ে বিক্ষোভ মিছিল শুরু করে। শিক্ষার্থীদের রাস্তায় অবস্থানের কারণে মিরপুর সড়ক-নিউমার্কেটগামী সড়কে যান চলাচল সীমিত করা হয়েছে। মানিকমিয়া এভিনিউ মোড়ে ট্রাফিক পুলিশ সদস্যদের গাড়ি ডাইভারসন করতে দেখা গেছে।
মোহাম্মদপুর মডেল স্কুল অ্যান্ড কলেজের আকাশ নামে আন্দোলনরত এক শিক্ষার্থী বলে, ঢাকার সড়ক নিরাপদ নয়, শিক্ষার্থীরা হরহামেশাই মরছে। বিচার নেই, সুষ্ঠু ব্যবস্থাপনা নেই। তাই আমরা আন্দোলন করছি, নিরাপদ সড়কের দাবিতে।
ঘটনাস্থলে উপস্থিত ধানমন্ডি থানার উপপরিদর্শক (এসআই) রাজিব গণমাধ্যমকে জানান, কোমলমতি শিক্ষার্থীদের নিরাপদ সড়কের দাবিতে সড়কে অবস্থান করছে। চারদিকে যানচলাচল বিঘ্নিত হচ্ছে। শিক্ষার্থীদের সড়কে অবস্থান, আন্দোলন ঘিরে যাতে কোনো ধরনের অপ্রীতিকর কিছু না ঘটে সেজন্য পুলিশও আশপাশে অবস্থান করছে। নিরাপত্তার বিষয়টি খুবই গুরুত্বের সঙ্গে দেখা হচ্ছে। ঊর্ধ্বতন স্যাররাও আসছেন।
- ২০২৬ বিশ্বকাপে বাংলাদেশিদের সমর্থন চাইল নরওয়ে
- কাল পর্দা উঠছে ফুটবল বিশ্বকাপের
- বিশ্বকাপে ভাঙছে বহু বছরের ঐতিহ্য
- সালমান শাহের লাশ উঠানোর নির্দেশ, ফের ময়নাতদন্ত
- পেঁয়াজের বাজারদর: স্বস্তিতে ক্রেতা, সতর্ক ব্যবসায়ীরা
- কাঁচা হলুদের উপকারিতা জানলে অবাক হবেন
- হামে ২৪ ঘণ্টায় ৮ জন শিশুর মৃত্যু
- সরকারি শূন্য পদে নিয়োগ শুরু হবে শিগগিরই: প্রধানমন্ত্রী
- মেহজাবিন বললেন, ‘আমাকে শ্রাবণ বলে ডাকো…’
- রাজধানীর ধানমন্ডিতে বহুতল ভবনে আগুন
- এই বর্ষায় কদম ফুল: বৃষ্টিভেজা বাংলার প্রেম
- যুক্তরাষ্ট্র-ইরান উত্তেজনায় রেকর্ড পতন স্বর্ণের দামে
- হাতিয়ায় মেঘনা নদীতে পড়ে শিশু নিখোঁজ
- ১৭ জেলায় বজ্রবৃষ্টির আভাস, নদীবন্দরে সতর্কতা
- বৃক্ষরোপণের মাধ্যমে বাসযোগ্য পৃথিবী গড়ার আহবান ডা. জুবাইদার
- ইংলিশ মিডিয়াম স্কুলে টাকার নৈরাজ্য, নেই নিয়ম-নীতির বালাই
- পাখিদের মৃত্যু, প্রকৃতির নিঃশব্দ বিদায়
- সুপ্রিম কোর্ট সচিবালয় প্রতিষ্ঠার রায় আপিল বিভাগে স্থগিত
- আগামী ২৪ ঘণ্টায় ঝড়-বৃষ্টি হতে পারে যেসব অঞ্চলে
- লিচুতে সরগরম বাজার, বাড়ছে সরবরাহ কমছে দাম
- শিশু অপহরণচক্রের দুই নারী সদস্য গ্রেপ্তার, তিন শিশু উদ্ধার
- প্রধানমন্ত্রীর সভাপতিত্বে একনেক সভা চলছে
- প্রায় হাতাহাতিতে জড়িয়ে পড়ছিলেন ট্রাম্প ও নেতানিয়াহু
- পদ্মায় গোসল করতে নেমে গৃহবধূ নিখোঁজ
- নিখোঁজের পর নানাকে খুঁজে পেয়েছেন হিমি
- অনার্স-এ ৬ বিষয় বাতিলের পরিকল্পনা নেই: শিক্ষামন্ত্রী
- ২১ বছর পর ওয়ানডেতে অস্ট্রেলিয়াবধ বাংলাদেশের
- বিশ্বশান্তি প্রতিষ্ঠায় শান্তিরক্ষীদের প্রশংসায় প্রধানমন্ত্রী
- শিশু রামিসা হত্যা মামলা: আসামিদের ডেথ রেফারেন্স হাইকোর্টে
- রাজধানী ঢাকার বাতাসের মান আজ ‘ভালো’









