ধানমন্ডি ৩২ ঘিরে কঠোর নিরাপত্তা, প্রস্তুত জলকামান
নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪প্রকাশিত : ১২:০২ পিএম, ১৫ আগস্ট ২০২৬ শনিবার
সংগৃহীত ছবি
আজ ১৫ আগস্ট শেখ মুজিবুর রহমানের মৃত্যুবার্ষিকী ঘিরে রাজধানীর ধানমন্ডি ৩২ নম্বর ও আশপাশের এলাকায় নিরাপত্তা জোরদার করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। সকাল থেকে ধানমন্ডি ৩২ নম্বরে আওয়ামী লীগের কেউ ফুল দিতে আসেনি।
শনিবার (১৫ আগস্ট) ধানমন্ডি ৩২ নম্বরে এমন চিত্র দেখা যায়। এলাকাটিতে পুলিশ ও র্যাবের অতিরিক্ত সদস্য মোতায়েন রয়েছে।
সরেজমিনে দেখা যায়, ধানমন্ডি ৩২ নম্বরের মূল প্রবেশপথের ব্যারিকেড দিয়ে রাখা হয়েছে। ব্যারিকেডে ভিতরে পুলিশ সদস্যদের অবস্থান করতে দেখা যায়। পাশেই একটি জলকামানও প্রস্তুত রাখা হয়েছে। আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি বা কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা ঘটলে তা মোকাবিলায় প্রস্তুতির অংশ হিসেবে জলকামানটি আনা হয়েছে বলে জানা গেছে।
ধানমন্ডি ৩২ নম্বর সিগন্যালে পাশেই জুতা মেরামতকারী মুচি সুকুমার বলেন, আমি এখানে দীর্ঘদিন ধরেই কাজ করছি। সকাল থেকে কেউ এখানে আসেনি। ফুল দিতেও আসেনি।
আইনশৃঙ্খলা বাহিনী সদস্যরা জানান, আজ সকাল পর্যন্ত ধানমন্ডি ৩২ নম্বরে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনার ঘটেনি। তবে পুরো এলাকা নিরাপত্তার চাদরে ঢাকা রয়েছে। ৩২ নম্বর পশ্চিম পাশেও আইনশৃঙ্খলা বাহিনী অবস্থানও দেখা যায়। সেই পাশে র্যাবের উপস্থিতিও দেখা যায়।
তবে সাধারণ মানুষের চলাচল ও প্রবেশের ওপর নজরদারি বাড়ানো হয়েছে। সাধারণ মানুষকে ধানমন্ডি ৩২ নম্বরে প্রবেশ করতে দেওয়া হচ্ছে না।
উল্লেখ্য, ২০২৪ সালের জুলাই-আগস্টের গণঅভ্যুত্থানের পর ধানমন্ডি ৩২ নম্বরে শেখ মুজিবুর রহমানের বাসভবনটি ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনায় ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়। এরপর থেকে এলাকাটি সাধারণ মানুষের প্রবেশের ক্ষেত্রে নিয়ন্ত্রিত রয়েছে। এবার ১৫ আগস্টকে কেন্দ্র করে সেই এলাকায় আইনশৃঙ্খলা বাহিনীর তৎপরতা আরও দৃশ্যমান হয়েছে।
সার্বিকভাবে, কোনো অপ্রীতিকর ঘটনা না ঘটলেও কঠোর নিরাপত্তা ও নজরদারির মধ্যেই রয়েছে ধানমন্ডি ৩২ নম্বর এলাকা।
- শিশু আছিয়া ধর্ষণও হত্যাকারীর পক্ষে রাষ্ট্রনিযুক্ত আইনজীবী নিয়োগ
- অর্থের অভাবে চিকিৎসা থেকে কেউ বঞ্চিত হবে না: প্রধানমন্ত্রী
- পাঁচ বছরেও বদলায়নি তালেবান, হতাশ আফগান নারীরা
- রানির মুকুটে ‘সম্মানের’ নতুন পালক
- জাতীয় বিশ্ববিদ্যালয়ে ডিগ্রি ভর্তির আবেদন শুরু রবিবার
- পাট চাষে ফিরেছে সুদিন
- অভিজ্ঞতা ছাড়াই প্রাণ গ্রুপে চাকরির সুযোগ
- ধানমন্ডি ৩২ ঘিরে কঠোর নিরাপত্তা, প্রস্তুত জলকামান
- আদিবাসী তরুণী সীমার স্বাবলম্বী হওয়ার গল্প
- দেশে ফের বাড়ল স্বর্ণের দাম, ভরি কত
- দুপুরের মধ্যে ৭ জেলায় ঝড়-বৃষ্টির শঙ্কা
- ১৫ আগস্ট ঘিরে গোপালগঞ্জে পাঁচ প্লাটুন বিজিবি মোতায়েন
- ইন্দোনেশিয়ায় ৭.৭ মাত্রার শক্তিশালী ভূমিকম্প
- খালেদা জিয়ার ৮২তম জন্মদিন আজ
- বঙ্গবন্ধুর ৫১তম শাহাদাতবার্ষিকী আজ
- রাজধানীর সড়কে খোঁড়াখুঁড়ি, বিপন্ন জনজীবন
- অস্ট্রেলিয়ায় সেঞ্চুরি করে ইতিহাস বদলালেন তামিম
- জনবল নিয়োগ দেবে সাউথইস্ট ব্যাংক, থাকছে না বয়সসীমা
- সবজির বাজার এখনও চড়া, কমেছে কাঁচামরিচ ও ডিমের দাম
- সীতাকুণ্ডে নিহতদের ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে থাকবে সরকার
- বান্ধবীদের নিয়ে উত্তরার বইয়ের দোকানে জাইমা রহমান
- হামের উপসর্গ নিয়ে আরও ৪ শিশুর প্রাণহানি
- যুক্তরাষ্ট্রসহ বিশ্ববাজারে বাড়ল সোনার দাম
- বর্ষায় ইলিশের বাজার, দাম শুনে ক্রেতার মুখ মলিন
- ব্যাটারি চালিত অটোভ্যান চাপায় কিশোরীর মৃত্যু
- পুকুরে গোসলে নেমে দুই বোনসহ তিন কন্যাশিশুর মৃত্যু
- জাপানে ভারি বৃষ্টিতে প্রাণহানী ৫, আটকা হাজারো মানুষ
- ইন্দোনেশিয়ায় ৭.৭ মাত্রার শক্তিশালী ভূমিকম্প
- ডেঙ্গু আক্রান্ত আরও ২০০ জন হাসপাতালে ভর্তি
- একমি ল্যাবরেটরিজের এমডি হলেন তাসনিম সিনহা









