ঢাকা, শনিবার ১৩, জুন ২০২৬ ১৮:৪৩:৪২ পিএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
হাম ও উপসর্গে আরও ৫ শিশুর প্রাণহানী বার কাউন্সিলের এমসিকিউতে পাস করলেন জাইমা রহমান প্যারাগুয়েকে হারিয়ে ইতিহাস গড়ল যুক্তরাষ্ট্র হার এড়িয়ে বিশ্বকাপে কানাডার প্রথম পয়েন্ট কক্সবাজারের পথে প্রধানমন্ত্রী

ধানমন্ডিতে আবাসিক ভবনে আগুনে নারীর মৃত্যু

নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪

প্রকাশিত : ০২:১১ পিএম, ২৬ অক্টোবর ২০১৯ শনিবার

রাজধানীর ধানমন্ডি এলাকায় একটি আবাসিক ভবনে আগুন লেগে এক নারী নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও দুজন। ফায়ার সার্ভিসের তিনটি ইউনিটের প্রায় ১ ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে এসেছে।

আজ শনিবার সকাল ৯টা ২৫ মিনিটে ধানমন্ডির ৬/এ-তে সাউথ ব্রিজের ওই আবাসিক ভবনে আগুনের সূত্রপাত হয়।

ফায়ার সার্ভিস সদর দপ্তরের দায়িত্বরত কর্মকর্তা রাসেল মিয়া জানান, ৯টা ২৫ মিনিটে আগুন লাগার খবর পেয়ে ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। ১০টা ১০ মিনিটে আগুন নিয়ন্ত্রণে এসেছে। আহত দুজনকে হাসপাতালে নেওয়া হয়েছে।

তাৎক্ষণিকভাবে আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ জানাতে পারেননি ফায়ার সার্ভিসের এই কর্মকর্তা।

আগুনে ওই নারীর মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন ধানমন্ডি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল লতিফ।

তিনি বলেন, ‘আগুনের ঘটনায় একজন নারী মারা গেছেন।  তার বিস্তারিত পরিচয় জানার জন্য পুলিশ পাঠানো হয়েছে।’