ধানমন্ডিতে দুই নারীকে হত্যার ঘটনায় মামলা
নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪প্রকাশিত : ০৩:৩০ পিএম, ৩ নভেম্বর ২০১৯ রবিবার
ছবি: সংগৃহীত
রাজধানীর ধানমন্ডির একটি বাড়ির গৃহকর্ত্রী আফরোজা বেগম ও গৃহপরিচারিকা দিতিকে গলাকেটে হত্যার ঘটনায় মামলা হয়েছে। রবিবার (০৩ নভেম্বর) সকালে ধানমন্ডি থানায় মামলাটি করেন নিহত আফরোজার কন্যা দিলরুবা সুলতানা।
বিষয়টি নিশ্চিত করেন ধানমন্ডি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল লতিফ। তিনি বলেন, এই ঘটনায় অজ্ঞাত কয়েকজনকে আসামি করে থানায় মামলা করা হয়েছে। পুলিশ সন্দেহভাজন গৃহপরিচারিকাকে বিভিন্ন প্রযুক্তি ব্যবহার করে আটকের চেষ্টা চলছে। তবে, আজ এটা নিয়ে আপডেট কিছু বলা সম্ভব নয়। আগামীকাল সোমবার এই নিয়ে বিস্তারিত বলা যাবে। আমরা মামলার স্বার্থে কয়েকজনকে আটক করে জিজ্ঞাসাবাদ করছি।
এদিকে, ময়নাতদন্তে তাদের দুজনের শরীরেই ধারালো অস্ত্রের আঘাত পাওয়া গেছে বলে শনিবার (০২ নভেম্বর) জানিয়েছেন ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের ফরেনসিক বিভাগের প্রভাষক ডা. কবীর সোহেল।
শুক্রবার সন্ধ্যায় ধানমন্ডি ১৫ নম্বর সড়কের ২৮ নম্বর বাসার এফ-৪ ফ্ল্যাটে দুই নারীকে গলাকেটে হত্যা করে দুর্বৃত্তরা। গৃহকর্ত্রী আফরোজা বেগম শিল্পপতি ও গার্মেন্ট ব্যবসায়ী মনির উদ্দিন তারিমের শাশুড়ি। নিহত আফরোজা বেগমের স্বামীর নাম হিরণ শেখ। তাদের গ্রামের বাড়ি ময়মনসিংহে।
-জেডসি
- ফিরতি ১২৭ ফ্লাইটে দেশে ফিরেছেন ৫৪ হাজার হাজি
- প্যারাগুয়েকে হারিয়ে ইতিহাস গড়ল যুক্তরাষ্ট্র
- হার এড়িয়ে বিশ্বকাপে কানাডার প্রথম পয়েন্ট
- কক্সবাজারের পথে প্রধানমন্ত্রী
- বাংলাদেশসহ নানা দেশে হঠাৎ ফেসবুক বন্ধ!
- আজকের বাজারদর: কমেনি স্বস্তি, চড়া দামে নিত্যপণ্য
- ৯০ শতাংশ মানুষের কাছে ‘৫-জি‘ পৌঁছে দিতে চায় সরকার
- ৮৯ দিনে হামে ৬৪৩ শিশুর প্রাণহানী
- শাকিরা: বিশ্বকাপের ‘গানকন্যা’র উত্থান, রেকর্ড ও বিশ্বজয়ের গল্প
- থাই রাজকুমারী দেব্যাভতি মারা গেছেন
- বিশ্বকাপ উন্মাদনায় স্টেডিয়ামে মেক্সিকোর প্রেসিডেন্ট
- মূল্যস্ফীতি সাড়ে ৭ শতাংশ নামিয়ে আনা প্রায় অসম্ভব: সিপিডি
- ৯৬ বছর পর উদ্বোধনী ম্যাচে জয় পেলো মেক্সিকো
- পেলের পরেই মোরা, মাঠে নেমেই ইতিহাসের অংশ
- জয়ে বিশ্বকাপ অভিযান শুরু দক্ষিণ কোরিয়ার
- পেলের পরেই মোরা, মাঠে নেমেই ইতিহাসের অংশ
- জমকালো আয়োজনে শুরু বিশ্বকাপ ফুটবল
- আজ নারী টি-টোয়েন্টি বিশ্বকাপ শুরু
- বাজারে দাম চড়া, ক্রেতাদের ভোগান্তি চলছেই
- শাকিরা: বিশ্বকাপের ‘গানকন্যা’র উত্থান, রেকর্ড ও বিশ্বজয়ের গল্প
- থাই রাজকুমারী দেব্যাভতি মারা গেছেন
- জয়ে বিশ্বকাপ অভিযান শুরু দক্ষিণ কোরিয়ার
- বিশ্বকাপ উন্মাদনায় স্টেডিয়ামে মেক্সিকোর প্রেসিডেন্ট
- তিন লাল কার্ডের উদ্বোধনী ম্যাচ জিতল মেক্সিকো