ঢাকা, শনিবার ০৬, জুন ২০২৬ ১৭:২৯:৪৩ পিএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
মরণোত্তর জাতিসংঘ পদকে ভূষিত বাংলাদেশের ৬ বীর হজ শেষে দেশে ফিরেছেন ৩২,৮৩২ হাজি, মৃত্যু ৪৮ ২৫ কোটি বৃক্ষরোপণ নিয়ে বৈঠকে প্রধানমন্ত্রী তপুর জোড়া গোলে বাংলাদেশের ইউরোপ জয় উত্তরায় গ্যাস লাইন লিকেজ থেকে আগুনে দগ্ধ ৩ সাফ নারী চ্যাম্পিয়নশিপ: বাংলাদেশ-ভারত ফাইনাল আজ ঢাকায় গরম কমতে পারে, আট বিভাগে ভারী বৃষ্টি হতে পারে দেশের বাজারে স্বর্ণের দামে বড় পতন এবার হেমোরেজিক ডেঙ্গুর প্রকোপ বাড়তে পারে: স্বাস্থ্যমন্ত্রী

ধীরে ধীরে ঘুরে দাঁড়াচ্ছে রাজধানীর ট্রাফিক পুলিশ

নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪

প্রকাশিত : ০১:৩৭ পিএম, ১৪ আগস্ট ২০২৪ বুধবার

সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

সংকট কাটিয়ে ধীরে ধীরে ঘুরে দাঁড়াচ্ছে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) ট্রাফিক বিভাগ। সড়কে শৃঙ্খলা ফেরাতে আজ বুধবার ঢাকার সব গুরুত্বপূর্ণ সড়কের মোড়ে ও বিভিন্ন স্থানে পুরোদমে কাজ শুরু করেছেন ট্রাফিক সদস্যরা। আজ পূর্ণকর্ম দিবস হওয়ায় বেলা বাড়ার সঙ্গে সঙ্গে বাড়তে থাকে যানবাহনের চাপও।

বেশ কিছু সড়কে ট্রাফিক সদস্যদের সঙ্গে শিক্ষার্থীদের দেখা না গেলেও স্বেচ্ছাসেবী সংগঠন রেড ক্রিসেন্টের সদস্যরা শৃঙ্খলা ফেরাতে কাজ করছেন। তবে তারাও বলছেন, কার্যক্রম কমিয়ে সীমিত করা হয়েছে। এছাড়া আগের থেকে ভাল সেবা দেওয়ার কথা বলছে ট্রাফিক বিভাগ। 
 
প্রসঙ্গত, ছাত্র আন্দোলনে ৫ আগস্টে আওয়ামী লীগ সরকারের পতন ও পরবর্তীতে উদ্ভূত পরিস্থিতিতে পুলিশ সদস্যরা কর্মবিরতি ঘোষণা করেন।

সড়কে ছিল না ট্রাফিক পুলিশের সদস্যরাও। এ সময় রাস্তায় গাড়ি চলাচলে বিশৃঙ্খলা রোধ করতে মোড়ে মোড়ে ট্রাফিক পুলিশের ভূমিকায় অবতীর্ণ হয় বিভিন্ন প্রতিষ্ঠানের শিক্ষার্থী ও স্বেচ্ছাসেবকগণ।