ধীরে ধীরে স্বাভাবিক অবস্থায় ফিরছে জার্মানি
আন্তর্জাতিক ডেস্ক | উইমেননিউজ২৪প্রকাশিত : ১২:৫৫ পিএম, ২১ এপ্রিল ২০২০ মঙ্গলবার
ছবি: ইন্টারনেট
বিশ্বজুড়ে চলছে করোনা সংকট। প্রায় এক মাস ধরে অন্যান্য দেশের মতো এ সংকটের বিরুদ্ধে লড়াই করছে ইউরোপের দেশ জার্মানি। করোনার কারণে কড়াকড়ির পর দেশটিতে সংক্রমণের হার কিছুটা কমেছে। ফলে ধীরে ধীরে কিছু বিধিনিয়ম শিথিল করার সিদ্ধান্ত নিয়েছে জার্মানি৷
সোমবার থেকে সতর্কতা বজায় রেখে নির্দিষ্ট কিছু বিধিনিষেধ শিথিল করেছে জার্মানি। এ সিদ্ধান্তের প্রভাব দেখার পরে পরবর্তী সিদ্ধান্ত নেয়া হবে বলেও জানিয়েছে দেশটির সরকার৷
করোনা সংক্রমণের ঝুঁকি এড়াতে মানুষের মধ্যে ব্যবধান বজায় রেখেই একাধিক পদক্ষেপ নেয়া হচ্ছে জার্মানিতে ৷ সংক্রমণের হার কিছুটা কমার ফলে পরিস্থিতি নিয়ন্ত্রণে এসেছে বলে মনে করছেন দেশটির অনেক রাজনীতিবিদ৷
জানা গেছে, প্রায় এক মাস বন্ধ থাকার পর সোমবার দেশজুড়ে ৮০০ বর্গ মিটার আয়তনের চেয়ে ছোট দোকানপাট খোলা হচ্ছে৷ গাড়ি, সাইকেল ও বইয়ের দোকানের ক্ষেত্রে আয়তন সংক্রান্ত কোনো শর্ত আরোপ করা হচ্ছে না৷ তবে এসব দোকানে প্রবেশ করতে নির্দিষ্ট কিছু কড়া নিয়ম মেনে চলতে হবে বলে জানা গেছে৷
দেশটির ফেডারেল সরকার গোটা দেশের জন্য কিছু সাধারণ সিদ্ধান্ত নিলেও রাজ্য স্তরে পদক্ষেপের মধ্যে কিছু পার্থক্য রয়েছে। কিছু রাজ্যের চিড়িয়াখানা খোলা হচ্ছে৷ অন্যান্য রাজ্যের তুলনায় আগে থেকেই উপাসনার ওপর নিষেধাজ্ঞা তুলে নেয়া হচ্ছে স্যাক্সনি রাজ্যে। পরীক্ষার জন্য প্রস্তুতির স্বার্থে কয়েকটি রাজ্যে নির্দিষ্ট কিছু ক্লাসে শিক্ষার্থীরা স্কুলে যেতে পারবে বলেও সিদ্ধান্ত নেয়া হয়েছে৷
অন্যান্য রাজ্যগুলোতে মে মাস থেকে কিছু ক্লাস খোলা হবে৷ কিন্ডারগার্টেন খোলার ব্যাপারে এখনো কোনো সিদ্ধান্ত নেয়নি দেশটি। তবে দেশজুড়ে বিতর্কের পর বিশেষজ্ঞদের এক দল এ বিষয়ে আলাপ-আলোচনা শুরু করবে বলে জানা গেছে৷ ধাপে ধাপে কিন্ডারগার্টেন খোলার পরিকল্পনার ঝুঁকির বিষয়টি খতিয়ে দেখবেন তারা৷
করোনা সংকটের মাঝে রাজ্যগুলোর মধ্যে ঐক্যের ডাক দিয়েছেন জার্মানির অর্থনীতি মন্ত্রী পেটার আল্টমায়ার ৷ এক সংবাদপত্রকে দেয়া সাক্ষাৎকারে তিনি বিরক্তি প্রকাশ করে বলেন, কড়াকড়ি আরো বাড়াতে অথবা শিথিল করতে পরস্পরের সঙ্গে প্রতিযোগিতায় নামা ঠিক নয়৷ এই মুহূর্তে সংযত থাকলে দ্বিতীয় দফার লকডাউন এড়ানো সম্ভব হবে বলে মনে করছেন তিনি৷ তাই ফেডারেল ও রাজ্য সরকারের যৌথ পদক্ষেপ অত্যন্ত জরুরি বলে জানান তিনি৷
জার্মানিতে বিধিনিষেধ শিথিল করার সিদ্ধান্ত নিয়ে কোনো উচ্ছ্বাস প্রকাশ করছেন না দেশটির দেশটির চ্যান্সেলার আঙ্গেলা মেরকেল। তার মতে, এই সাফল্য অত্যন্ত ভঙ্গুর৷ নর্থরাইন ওয়েস্টফেলিয়া রাজ্যের মুখ্যমন্ত্রী আরমিন লাশেট বলেন, একেবারে স্বাভাবিক জীবনযাত্রায় ফিরতে আরো অনেক সময় লাগবে৷ এমনকি কিছু কড়াকড়ি ২০২১ সাল পর্যন্ত কার্যকর থাকতে পারে বলেও মনে করেন তিনি৷
ধারণা করা হচ্ছে, অর্থনীতির অচলাবস্থা কাটাতে এই পদক্ষেপ সফল হলেও সংক্রমণের হার মারাত্মক বেড়ে গেলে জার্মান সরকারকে পিছিয়ে আসতে হতে পারে।
সূত্র- ডয়চে ভেলে
-জেডসি
- শুভ জন্মদিন কমরেড ক্লারা জেটকিন
- হামে আরো ৭ শিশুর প্রাণহানি, আক্রান্ত ১০৩১
- বিশ্বে ১০ লাখ নতুন ধনকুবের
- গুগল ম্যাপসে খাবার অর্ডার করা যাবে
- স্ট্রোক নাকি সাধারণ জ্ঞান হারানো, বুঝবেন যেভাবে
- মহিলা বিষয়ক অধিদফতরে ৭৩১ জনের বিশাল নিয়োগ
- ব্যানার-বিলবোর্ডে প্রধানমন্ত্রীর ছবি ব্যবহার নিষিদ্ধ
- র্যাগিংয়ে জাবিতে ১২ শিক্ষার্থী সাময়িক বহিষ্কার
- দেশের ৯ অঞ্চলে ঝোড়ো হাওয়া-বজ্রবৃষ্টির সতর্কতা
- ঢাকার বাতাস আজ ‘সহনীয়’, বায়ু দূষণের শীর্ষে নয়া দিল্লি
- অসুস্থ শবনম মুশতারীর খোঁজ নিলেন মন্ত্রী-প্রতিমন্ত্রী
- আয়াতুল্লাহ খামেনির জানাজা সম্পন্ন, জনসমুদ্র গ্র্যান্ড মোসাল্লা
- সিঁড়ি থেকে পড়ে শিশুর মৃত্যু
- জুলাই আন্দোলন নিয়ে মন্তব্যে ছয়জনের বিরুদ্ধে জিডি
- আজ আমির খানের বিয়ে, অতিথি দুই প্রাক্তন স্ত্রী
- ছোট গল্প: নিঃ শ ব্দ ছা দে র কা ন্না
- মেসিদের সামনে রূপকথার কেপ ভার্দে
- কেপ ভার্দের কঠিন পরীক্ষায় পাস করে শেষ ষোলোয় আর্জেন্টিনা
- ইউরোপে ভয়াবহ তাপপ্রবাহে তিন দেশে মৃত্যু ৩৭০০
- শেষ ষোলোয় কবে কখন কে কার মুখোমুখি
- বর্ষার আগেই আড়িয়াল খাঁ নদীতে ভাঙন, আতঙ্কে সাধারণ মানুষ
- হামে আরও ২ শিশুর মৃত্যু, নতুন আক্রান্ত ৮৩৩
- ঘানাকে হারিয়ে শেষ ষোলোতে কলম্বিয়া
- দেশজুড়ে টানা ৫ দিন ভারি বৃষ্টির আভাস
- আয়াতুল্লাহ খামেনির প্রতি সর্বসাধারণের আনুষ্ঠানিক শ্রদ্ধা শুরু
- অতিরিক্ত কফি পান কি ডিহাইড্রেশনের কারণ হতে পারে?
- শাওন, মাহিসহ তিনজনের বিরুদ্ধে থানায় অভিযোগ
- ভাতা ও শিক্ষা উপবৃত্তির জন্য আবেদন শুরুর তারিখ ঘোষণা
- জুলাই শহীদ স্মরণসভায় প্রধানমন্ত্রী
- বৈশাখী টেলিভিশনে `ক্যাম্পাস অ্যাম্বাসেডর` হওয়ার সুযোগ











