ঢাকা, বুধবার ২৮, অক্টোবর ২০২৬ ৪:৩১:১৪ এএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
তেঁতুলিয়ায় জেঁকে বসেছে শীত, তাপমাত্রা ১৫.৪ ডিগ্রি অন্ধ্র উপকূলে আঘাত হানতে পারে ঘূর্ণিঝড় অর্ণব, বাংলাদেশে কী প্রভাব জাপানের প্রধানমন্ত্রীর সঙ্গে শীর্ষ বৈঠকে তারেক রহমান জর্ডানের ভয়াবহ বিমান হামলা, নারী-শিশুসহ নিহত ৭ চট্টগ্রামে বাস-লরির সংঘর্ষে নারীসহ নিহত ৫ বঙ্গোপসাগরে ঘূর্ণিঝড়ের শঙ্কা, ৩ বিভাগে বৃষ্টির পূর্বাভাস

নওগাঁয় সাবেক ইউপি চেয়ারম্যানের স্ত্রী খুন

নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪.কম

আপডেট: ১২:২৬ পিএম, ৭ ডিসেম্বর ২০১৭ বৃহস্পতিবার

নওগাঁয় সাবেক ইউপি চেয়ারম্যানের স্ত্রী খুন হয়েছেন। শহরের পোস্ট অফিস মহল্লায় রানীনগর উপজেলার সাবেক চেয়ারম্যান মশিউর আলম বাচ্চু চৌধুরীর স্ত্রী মিনি চৌধুরীকে (৫৫) গলাকেটে হত্যা করেছে দুর্বৃত্তরা।

আজ বুধবার বেলা সাড়ে ১১ টার দিকে এ ঘটনা ঘটে।

খবর পেয়ে স্থানীয় পুলিশ মরদেহ উদ্ধার করেছে। তবে কে বা কারা এ হত্যাকাণ্ড ঘটিয়েছে তা জানা যায়নি।

নওগাঁ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তোরিকুল ইসলাম জানান, স্বামী মারা যাওয়ার পর মিনি চৌধুরী তার বাসায় একাই বসবাস করতেন। বুধবার সকালে পাশের বাসার কয়েকজন প্রতিবেশী ব্যক্তিগত কাজে মিনির বাসার দোতলায় যান। এ সময় তারা মিনির গলাকাটা মরদেহ পড়ে থাকতে দেখেন।

পরে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে। মরদেহের পাশে একটি রক্তমাখা ছুরি ও এক জোড়া জুতা পাওয়া যায়।

ওই কর্মকর্তা আরো জানান, ওই বাড়িতে কিছুদিন ধরে কয়েকজন রাজমিস্ত্রি ও একজন গৃহকর্মী কাজ করছিলেন। ঘটনার পর তাদের কাউকে পাওয়া যায়নি।