ঢাকা, রবিবার ১৪, জুন ২০২৬ ১৪:২০:৪৮ পিএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
রামিসা হত্যা: মৃত্যুদন্ডপ্রাপ্তদের আপিল গ্রহণ হাইকোর্টে বিশ্বকাপের প্রথম ম্যাচে ব্রাজিলকে রুখে দিল মরক্কো ৮তলা থেকে পড়ে অভিনেত্রীর মৃত্যু, স্বামী রিমান্ডে ১০ জেলা সদর হাসপাতালে আইসিইউ চালু হচ্ছে কাল চ্যাটজিপিটির প্রভাবে তরুণীর মৃত্যু, ওপেনএআইয়ের বিরুদ্ধে মামলা

নওগাঁয় সাড়ে ৪শত পরিবারকে খাদ্য বিতরণ

নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪

প্রকাশিত : ১২:৫৬ পিএম, ২৯ মার্চ ২০২৩ বুধবার

সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

নওগাঁ কৃষ্ণধন সরকারি  উচ্চ বিদ্যালয় মাঠে আজ বুধবার সাড়ে ৪শত পরিবারের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়। রমজান মাস উপলক্ষে এ খাদ্যসামগ্রী বিতরণ করা হয়েছে। 

জার্মান ভিত্তিক দাতা সংস্থা হেলফেন-এর  অর্থায়নে স্থানীয় বেসরকারি উন্নয়ন সংস্থা রানী’র সহযোগিতায় সোস্যাল এইড রমজান মাস উপলক্ষে এ সাড়ে ৪শত দরিদ্র পরিবারের মধ্যে এসব  খাদ্যসামগ্রী বিতরণ করে। 

নওগাঁর জেলা প্রশাসক খালিদ মেহেদী হাসান প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে উপকারভোগীদের হাতে খাদ্য সামগ্রী তুলে দেন। 

এ অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নওগাঁ জেলা প্রেসক্লাবের সভাপতি কায়েস উদ্দিন, সোস্যাল এইড-এর প্রজেক্ট কো-অডিনেটর আবির হোসাইন, ডকুমেন্টেশন অ্যান্ড কমিউনেশন অফিসার বায়েজিদ আহমেদ, রানী'র প্রধান নির্বাহী ফজলুল হক খান প্রমুখ।  

প্রতিটি পরিবারকে ৩০ কেজি চাল, ২ কেজি ছোলা, ২ কেজি মসুর ডাল, ২ কেজি চিনি, ২ লিটার সয়াবিন তেল প্রদান করা হয়।