নগ্ন ছবি মুছতে নতুন ফিল্টার চালু করলো টুইটার
ডেস্ক রিপোর্ট | উইমেননিউজ২৪প্রকাশিত : ০২:৪৬ পিএম, ১৭ ফেব্রুয়ারি ২০২০ সোমবার
ছবি: ইন্টারনেট
অনাকাঙ্ক্ষিত নগ্ন ছবি প্রতিরোধে নতুন একটি ফিচার চালু করেছে জনপ্রিয় মাইক্রো ব্লগিং সাইট টুইটার।‘সেফ ডিএম’ নামক নতুন এই ফিচারটি টুইটার ব্যবহারকারীদের কাছে মেসেজের মাধ্যমে সরাসরি ‘পেনিস’ এর ছবি পাঠানো ঠেকাবে এবং এ ধরনের ছবি মুছে দেবে।
কেলসি ব্রেসলার নামে একজন নারী ডেভেলপার এক ব্যক্তির কাছ থেকে মেসেজে এ ধরনের অনাকাঙ্ক্ষিত ছবি পাওয়ার পর ফিল্টারটি তৈরি করেন।
বিবিসিকে দেয়া এক সাক্ষাৎকারে ব্রেসলার বলেন, সাইবার ফ্ল্যাশিং থেকে ব্যবহারকারীদের সুরক্ষিত রাখতে সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মগুলোর আরো কিছু করা উচিত। জনপ্রিয় আরেকটি সোশ্যাল মিডিয়ায় ‘সেফ ডিএম’ ফিল্টারটি চালু করার ব্যাপারে প্রাথমিক আলোচনা চলছে বলেও জানান তিনি।
ব্রেসলার দাবি করেন, এই ফিল্টারটি ৯৯ শতাংশ সময় কাজ করে। গত শুক্রবার থেকে টুইটার ব্যবহারকারীদের জন্য এটি চালু করেছে টুইটার কর্তৃপক্ষ। ‘সেফ ডিএম’ ব্যবহার করার জন্য টুইটার অ্যাকাউন্টে প্লাগইনটি যুক্ত করতে হবে এবং ডিরেক্ট মেসেজে অ্যাকসেস করার পারমিশন দিতে হবে।
সফটওয়্যারটি ‘পেনিস’ এর ছবি শণাক্ত করার জন্য ব্যবহারকারীর মেসেজগুলো স্বয়ংক্রিয়ভাবে স্ক্যান করতে থাকবে এবং তা মুছে ফেলবে। ব্রেসলার বলেন, কৃত্রিম বুদ্ধিমত্তার এই প্রযুক্তিটি কেবল অনাকাঙ্ক্ষিত নগ্ন ছবিগুলো সন্ধান করে, ব্যবহারকারীর মেসেজের কোনো লেখা পড়ে না।
-জেডসি
- কবি সুফিয়া কামালের কন্যা সাঈদা কামাল আর নেই
- পূজায় যেমন হবে নারীর সাজ
- ধর্মীয় পরিচয়ের ঊর্ধ্বে উঠে ঐক্যবদ্ধের আহ্বান প্রধানমন্ত্রীর
- ফ্রান্সে দাঙ্গা ও লুটপাট: গ্রেপ্তার ২৪০০
- আজ সারা দেশে বন্ধ থাকবে স্বর্ণের দোকান
- মাঝ আকাশে বোমাতঙ্ক, জরুরি অবতরণ বিমানের
- বাংলাদেশের নারী আন্দোলনের শ্রেষ্ঠ অগ্রদূত আয়েশা খানম
- এক হাতে মাটি অন্য হাতে রং-তুলি, দম ফেলার ফুরসত নেই কনিকার
- দুষ্টুমি করে বিমানে বোমার আতঙ্ক ছড়ালেন ছাত্রী, অতঃপর...
- অভিবাসনবিষয়ক মিডিয়া অ্যাওয়ার্ড পেলেন চার সাংবাদিক
- আজ মহাঅষ্টমী ও কুমারী পূজা
- অমর একুশে বইমেলা শুরু ৭ জানুয়ারি
- ৯৯ বছর বয়সে গিনেস বুকে নাম লেখালেন বৃদ্ধা
- পূজায় মিষ্টিমুখ, ঘরেই বানান সুস্বাদু নারকেলের নাড়ু
- ডেঙ্গুতে আরও ৬ জনের মৃত্যু, হাসপাতালে ২ হাজার ৮৮
- ডেঙ্গুতে আরও ৬ জনের মৃত্যু, হাসপাতালে ২ হাজার ৮৮
- তৃণমূলে স্তন ক্যানসার স্ক্রিনিংয়ের উদ্যোগ
- ছদ্মনামে লিখে সাহিত্য পুরস্কার জিতলেন ইসাবেল আলেন্দে
- অনুমোদন ছাড়াই চলছিল ইনানীর রিসোর্ট টুপটুপ
- বাংলাদেশের নারী টি-টোয়েন্টি দলের নতুন অধিনায়ক নাহিদা
- পশ্চিম তীরে গিয়ে বেদম মারধরের শিকার মার্কিন সাংবাদিক
- কলকাতায় পূজামণ্ডপ ভেঙে ১৩ নারীসহ ১৯ জনের প্রাণহানী
- বায়ুদূষণে বিশ্বে ষষ্ঠ ঢাকা, বাতাস অস্বাস্থ্যকর
- সকালে উঠে নাশতা তৈরি করি, বাসন ধুই: জাপানের প্রধানমন্ত্রী
- বাঙালি মহীয়সী নারী ইলা মিত্রের জন্মদিন আজ
- ভারতে মন্দিরের কাছে ট্রাকচাপায় ১২ ভক্ত নিহত
- বাংলাদেশের নারী আন্দোলনের শ্রেষ্ঠ অগ্রদূত আয়েশা খানম
- মূল্যস্ফীতির চাপে ঋণের ফাঁদে দেশের ৪৭ শতাংশ পরিবার
- এক হাতে মাটি অন্য হাতে রং-তুলি, দম ফেলার ফুরসত নেই কনিকার
- পূজায় মিষ্টিমুখ, ঘরেই বানান সুস্বাদু নারকেলের নাড়ু


