নগ্নতা রোধে এবার সৈকতে পাহারা দিবে ড্রোন
আন্তর্জাতিক ডেস্ক | উইমেননিউজ২৪প্রকাশিত : ০৩:৪৭ পিএম, ২০ জুলাই ২০২০ সোমবার
ছবি: ইন্টারনেট
আধুনিক বিজ্ঞানের অন্যতম চমকপ্রদ আবিষ্কার ড্রোনের বহুবিধ ব্যবহার বেড়েই চলছে। যুদ্ধ, পন্য সরবরাহ, কৃষি ও বিনোদনের পর এবার পাহারা দেবার ক্ষেত্রেও ব্যবহার করা হচ্ছে এটিকে। সম্প্রতি যুক্তরাষ্ট্রের মিনেসোটা অঙ্গরাজ্যের মিনিয়াপোলিসে লেকসাইড সৈকতে সূর্যস্নানে আসা লোকজনের নগ্নতা বা পোশাক ছাড়া ঘুরে-বেড়ানো ঠেকাতে পাহারার কাজে ড্রোন ব্যবহার করছে স্থানীয় পুলিশ।
সংবাদমাধ্যম সিএনএনে’র এক প্রতিবেদনে জানানো হয়, গত ১০ জুলাই টুইন লেকের সৈকতে সূর্যস্নানে আসা মানুষের নগ্নতা রোধে প্রথমবারের মতো এই ড্রোন ব্যবহার করে গোল্ডেন ভ্যালি পুলিশ বিভাগ ।
সিটি কমিউনিকেশন ডিরেক্টর শেরিল ওয়েইলার বলেন, সৈকতে নগ্নতা নিয়ে সম্প্রতি সাধারণ মানুষ পুলিশের কাছে বেশ কিছু অভিযোগ করেছে। ওই অভিযোগের পরিপ্রেক্ষিতে সৈকতে নগ্নতা রোধে উচ্চ প্রযুক্তির ড্রোন ব্যবহার করা শুরু করেছে পুলিশ।
তিনি আরো বলেন, এ ধরনের ঘটনা সৈকতে কয়েক দশক ধরে চলে আসছে। তবে পুলিশকে কেউ অভিযোগ করলে সেটাও দেখতে হবে।
সৈকতে ঘুরতে আসা এলসি ওলিন বলেন, এই সৈকত নিরিবিলি হলেও নিরাপদ ও আরামদায়কের জন্য বেশ পরিচিত।
পুলিশ সার্জেন্ট রান্ডি মাহলেন বলেন, উচ্চ অপরাধপ্রবণ এলাকায় ড্রোন ব্যবহার ও সার্ভিলেন্স ক্যামেরা ব্যবহারে তেমন কোনো পার্থক্য থাকার কথা নয়।
গোল্ডেন ভ্যালি পুলিশ বিভাগ সৈকতে ড্রোন ব্যবহার করা নিয়ে তাদের ওয়েবসাইটে একটি বিবৃতি দিয়েছে। বিবৃতিতে বলা হয়েছে, অল্প কয়েকজন স্টাফের এই ড্রোনের ফুটেজ পর্যবেক্ষণের অ্যাকসেস আছে। এই ফুটেজ কেবল নথি–প্রমাণ সংগ্রহ এবং আইনি কাজে ব্যবহার করা যাবে। সব ধরনের গোপনীয়তা বজায় রাখার বিষয়ে পুলিশকর্মীদের বিশেষ প্রশিক্ষণ দেয়া হয়েছে।
তবে এলসি ওলিনসহ দু’জন প্রত্যক্ষদর্শী জানিয়েছেন, সৈকতে পুলিশের এই ড্রোন ব্যবহারে বর্ণবাদী আচরণ লক্ষ করা গেছে। ওলিন বলেন, সৈকতে দু-তিনজন কৃষ্ণাঙ্গ বসে ছিলেন। তাদের দূর থেকেও খুব স্পষ্ট দেখা যাচ্ছিল। অথচ পুলিশ তাদের দিকেই সরাসরি ড্রোন চালিত করেছে।
জ্যাকব ক্যারিগান নামের একজন প্রত্যক্ষদর্শী তার ফেসবুক পোস্টে লিখেছেন, সৈকতে পুলিশের উপস্থিতি একটা ভয়ানক ব্যাপার ছিল।
গোল্ডেন ভ্যালি পুলিশ বিভাগের বিবৃতিতে আরো বলা হয়েছে, ড্রোনের ফুটেজ পর্যবেক্ষণ করা হচ্ছে। যারা সৈকতে আইন ভঙ্গ করছেন, ফুটেজ দেখে সৈকতে সরাসরি গিয়ে তাদের তথ্য সংগ্রহ করা হচ্ছে। এই শহর ‘বর্ণবাদ ও বৈষম্যের’ তীব্র নিন্দা জানায়। এই শহরকে সব কমিউনিটির জন্য সম্মানজনক স্থান হিসেবে গড়ে তুলতে কাজ করা হচ্ছে।
-জেডসি
- কাজাখস্তানকে হারিয়ে বাংলাদেশের মেয়েদের স্বর্ণ জয়
- নারী ও শিশুদের কল্যাণে ইউনিসেফের সঙ্গে সহযোগিতা বাড়াতে চায় সরকার
- এবার কার হাত ধরলেন আনা দে আরমাস?
- ঢামেক চত্বরে অ্যাম্বুলেন্স ধর্মঘট, রোগী-স্বজনদের ভোগান্তি
- শনিবার এইচএসসির ফল প্রকাশ: অনলাইনে জানবেন যেভাবে
- এআইয়ের ফাঁদে ভারতীয় লেখক অরুন্ধতী রায়
- উত্তরের জেলা পঞ্চগড়ে বাড়ছে শীতের অনুভূতি
- রিসোর্টে অগ্নিকাণ্ড: গলার লকেট দেখে স্ত্রীকে শনাক্ত
- সোনার দাম ভরিতে বাড়ল ২ হাজার ২১৬ টাকা
- চীনে শিশুর চেয়ে প্রবীণ বেশি, আর্থিক চাপে পরিবার ও রাষ্ট্র
- আজ ২৮ অক্টোবর জাতীয় চকলেট দিবস
- মনোনয়ন বৈধ, বিনা লড়াইয়ে জয় পাচ্ছেন এলিজা
- বুধবার রাজধানীর যেসব মার্কেট ও দোকানপাট বন্ধ
- বীরশ্রেষ্ঠ হামিদুর রহমানের মৃত্যুবার্ষিকী আজ
- ৬৩০ কোটি ডলার জাপানি বিনিয়োগ নিয়ে আলোচনা: প্রধানমন্ত্রী
- সীতাকুণ্ডে লরিচাপায় নারী-শিশুসহ নিহত ৫
- পাহাড়ের অস্থিরতা: রাষ্ট্রপতির তিন জেলা সফর বাতিল
- অবহেলিত নারীদের স্বপ্ন পূরণ করছে ‘নীলসাগর’
- মস্তিষ্ককে সচল রাখতে প্রতিদিন সকালে যে ৫ কাজ করবেন
- স্নাতক পাসেই নিয়োগ দেবে এনসিসি ব্যাংক, নেই বয়সসীমা
- সাংবাদিকের কলমে ভয় দেখানোর অধিকার কারও নেই
- ইয়ামাল-এমবাপের হৃদয় ভেঙে ব্যালন ডি’অর কেইনের
- জর্ডানের ভয়াবহ বিমান হামলা, নারী-শিশুসহ নিহত ৭
- চীনে শিশুর চেয়ে প্রবীণ বেশি, আর্থিক চাপে পরিবার ও রাষ্ট্র
- বদলে গেল মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের নাম
- তেঁতুলিয়ায় জেঁকে বসেছে শীত, তাপমাত্রা ১৫.৪ ডিগ্রি
- ৬৩০ কোটি ডলার জাপানি বিনিয়োগ নিয়ে আলোচনা: প্রধানমন্ত্রী
- বুধবার রাজধানীর যেসব মার্কেট ও দোকানপাট বন্ধ
- এবার সংগ্রাম ও মাতৃত্বের গল্পে দেখা যাবে পরীমনিকে
- জাপানের প্রধানমন্ত্রীর সঙ্গে শীর্ষ বৈঠকে তারেক রহমান








