ঢাকা, বৃহস্পতিবার ২২, অক্টোবর ২০২৬ ১৭:৫৭:২৪ পিএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
সুন্দরবন পরিদর্শন শেষে মোংলায় পৌঁছেছেন প্রধানমন্ত্রী সাজেকে সড়ক অবরোধ, আটকা ৩ হাজার পর্যটক সাতক্ষীরায় প্রতিমায় সিঁদুর দিতে গিয়ে গৃহবধূর মৃত্যু দেশের বাজারে ফের সোনার দামে পতন আজ খুলনা ও বাগেরহাট সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী নভেম্বরের শুরুতেই স্কুল-কলেজে টানা ৩ দিনের ছুটি! বিকেলের মধ্যে পর্যটকদের সাজেক ছাড়ার নির্দেশ আবারও চালু হচ্ছে যুক্তরাষ্ট্রের ডিভি লটারি

নটরডেমের শিক্ষার্থীর মৃত্যু : সড়ক অবরোধ করে বিক্ষোভ

নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪

প্রকাশিত : ০৬:৪১ পিএম, ২৪ নভেম্বর ২০২১ বুধবার

ফাইল ছবি

ফাইল ছবি

ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) ময়লার গাড়ির ধাক্কায় নটরডেম কলেজের এক শিক্ষার্থীর নিহতের ঘটনায় সড়ক অবরোধ করে বিক্ষোভ করছেন শিক্ষার্থীরা। বিক্ষোভে কয়েকশ শিক্ষার্থী অংশ নিয়েছেন।

আজ বুধবার (২৪ নভেম্বর) বিকেল ৩টা থেকে তারা মতিঝিল, গুলিস্তান সড়কে অবরোধ করেন। এ সময় আশপাশের সড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়। তারা ঘটনার সুষ্ঠু বিচার ও দোষী চালকের ফাঁসির দাবি জানাচ্ছেন।

পল্টন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সালাউদ্দিন মিয়া বলেন, আমরা ঘটনাস্থল থেকে জড়িত রাসেল নামে চালককে আটক করেছি। মামলার প্রস্তুতি চলছে। গাড়িটিও জব্দ করা হয়েছে। এছাড়া পুলিশ আন্দোলনরত শিক্ষার্থীদের সঙ্গে কথা বলছে।