নতুন আক্রান্ত ৫৪ জনের মধ্যে ৩৯ জনই ঢাকার
নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪প্রকাশিত : ০৪:৩৪ পিএম, ৮ এপ্রিল ২০২০ বুধবার
নতুন আক্রান্ত ৫৪ জনের মধ্যে ৩৯ জনই ঢাকার
ঘাতকব্যধি করোনাভাইরাস সংক্রমিত কোভিড-১৯ রোগে গত ২৪ ঘণ্টায় দেশে নতুন করে ৫৪ জন আক্রান্ত হয়েছেন। তাদের মধ্যে ৩৯ জনই ঢাকার বলে জানিয়েছে জাতীয় রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠান (আইইডিসিআর)।
আজ বুধবার দুপুর আড়াইটায় মহাখালী থেকে করোনাভাইরাস নিয়ে স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত অনলাইন স্বাস্থ্য বুলেটিনে এসব তথ্য জানান আইইডিসিআরের পরিচালক অধ্যাপক ডা. মীরজাদী সেব্রিনা ফ্লোরা।
তিনি বলেন, ‘গত ২৪ ঘণ্টায় ৯৮১ জনের মধ্যে ৫৪ জনের মধ্যে সংক্রমণ পেয়েছি। করোনা আক্রান্তের মোট সংখ্যা দাঁড়িয়েছে ২১৮ জনে। মারা গেছেন আরও তিনজন। এ নিয়ে দেশে মোট মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ২০ জনে।’
নতুন ৫৪ জনের মধ্যে পুরুষ ৩৩ জন ও মহিলা ২১ জন বলেও জানান সেব্রিনা ফ্লোরা। আক্রান্তদের এলাকাভিত্তিক বিশ্লেষণের তথ্য দিয়ে তিনি বলেন, ‘৫৪ জনের মধ্যে ঢাকা শহরে ৩৯ জন। ঢাকার অদূরে যে সমস্ত উপজেলাগুলো রয়েছে সেখানে একজন আর বাকিরা সবাই ঢাকার বাইরে।’
আক্রান্তয়ের বয়স নিয়ে আইইডিসিআরের পরিচালক বলেন, ‘বয়সের হিসাবে ১১ থেকে ২০ বছর বয়সী পাঁচজন, ২১ থেকে ৩০ বছর বয়সী ১৫ জন, ৩১ থেকে ৪০ বছর বয়সী ১০ জন, ৪১ থেকে ৫০ বছর বয়সী পাঁচজন, ৫১ থেকে ৬০ বছর বয়সী সাতজন এবং ষাটোর্ধ্ব রয়েছেন ১০ জন।’
গত ২৪ ঘণ্টায় নতুন করে কেউ সুস্থ হয়ে উঠেননি। অর্থাৎ সুস্থ রোগী এখন পর্যন্ত ৩৩ জনই বলেও স্বাস্থ্য বুলেটিনে জানান সেব্রিনা ফ্লোরা।
- শিশুশ্রম নির্মূলে বাজেটে বাড়তি বরাদ্দ চাইলেন বক্তারা
- হারলেও ব্রাজিল, জিতলেও ব্রাজিল:বুবলী
- ১০ জেলা সদর হাসপাতালে আইসিইউ চালু হচ্ছে কাল
- নেইমারকে ছাড়াই মরক্কো অভিযানে নামবে ব্রাজিল
- চ্যাটজিপিটির প্রভাবে তরুণীর মৃত্যু, ওপেনএআইয়ের বিরুদ্ধে মামলা
- বিশ্ববাজারে টানা দ্বিতীয় সপ্তাহে কমলো স্বর্ণের দাম
- রাতের মধ্যে ঢাকাসহ ১৭ অঞ্চলে ঝড়ের আভাস
- হাম ও উপসর্গে আরও ৫ শিশুর প্রাণহানী
- ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচি উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী
- বার কাউন্সিলের এমসিকিউতে পাস করলেন জাইমা রহমান
- ফিরতি ১২৭ ফ্লাইটে দেশে ফিরেছেন ৫৪ হাজার হাজি
- প্যারাগুয়েকে হারিয়ে ইতিহাস গড়ল যুক্তরাষ্ট্র
- হার এড়িয়ে বিশ্বকাপে কানাডার প্রথম পয়েন্ট
- কক্সবাজারের পথে প্রধানমন্ত্রী
- বাংলাদেশসহ নানা দেশে হঠাৎ ফেসবুক বন্ধ!
- শাকিরা: বিশ্বকাপের ‘গানকন্যা’র উত্থান, রেকর্ড ও বিশ্বজয়ের গল্প
- হারলেও ব্রাজিল, জিতলেও ব্রাজিল:বুবলী
- জমকালো আয়োজনে শুরু বিশ্বকাপ ফুটবল
- আজ নারী টি-টোয়েন্টি বিশ্বকাপ শুরু
- থাই রাজকুমারী দেব্যাভতি মারা গেছেন
- পেলের পরেই মোরা, মাঠে নেমেই ইতিহাসের অংশ
- বিশ্বকাপ উন্মাদনায় স্টেডিয়ামে মেক্সিকোর প্রেসিডেন্ট
- বাজারে দাম চড়া, ক্রেতাদের ভোগান্তি চলছেই
- জয়ে বিশ্বকাপ অভিযান শুরু দক্ষিণ কোরিয়ার
- প্যারাগুয়েকে হারিয়ে ইতিহাস গড়ল যুক্তরাষ্ট্র
- হার এড়িয়ে বিশ্বকাপে কানাডার প্রথম পয়েন্ট
- তিন লাল কার্ডের উদ্বোধনী ম্যাচ জিতল মেক্সিকো
- কক্সবাজারের পথে প্রধানমন্ত্রী
- ফিরতি ১২৭ ফ্লাইটে দেশে ফিরেছেন ৫৪ হাজার হাজি
- ৮৯ দিনে হামে ৬৪৩ শিশুর প্রাণহানী









