ঢাকা, রবিবার ০৮, ফেব্রুয়ারি ২০২৬ ২১:৫৭:৫৪ পিএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
আদালতে নির্যাতনের বর্ণনা দিল শিশুগৃহকর্মী মোহনা বিপ্লবী কল্পনা দত্তের প্রয়াণ দিবস আজ জামায়াত আমিরের প্রার্থিতা বাতিল চেয়ে সিইসির কাছে আবেদন সুদানে চলমান সংঘাতে এক মাসে ২০ শিশু নিহত আজ থেকে নির্বাচনের মাঠে থাকছেন ১০৫১ নির্বাহী ম্যাজিস্ট্রেট ১২ ফেব্রুয়ারি নির্বাচন: চায়ের কাপে ভোটের উত্তাপ ২০২৬ সালের হজের ভিসা দেওয়া শুরু আজ

নতুন এমপিদের দক্ষতা বৃদ্ধিতে সহযোগিতা দেবে ইউএনডিপি

অনলাইন ডেস্ক | উইমেননিউজ২৪

প্রকাশিত : ০৭:০৬ পিএম, ৫ মার্চ ২০১৯ মঙ্গলবার

একাদশ জাতীয় সংসদে প্রথমবারের মতো নির্বাচিত হয়ে আসা নতুন এমপিদের দক্ষতা বৃদ্ধিতে সহযোগিতা দেবে ইউএনডিপি। একইসাথে অভিজ্ঞতা অর্জন ও তাঁদের নিজ নিজ ভূমিকার বিষয়ে অবহিতকরণে ইউএনডিপি’র স্কোপিং মিশনের সহযোগিতা প্রদানও অব্যাহত থাকবে।

আজ মঙ্গলবার জাতীয় সংসদ ভবনে স্পিকার ড. শিরীন শারসিন চৌধুরীর সাথে সাক্ষাত করে বাংলাদেশস্থ ইউএনডিপির স্ট্র্যাটেজিক এডভাইজার রেদওয়ান মুজিব সিদ্দিকের নেতৃত্বে আসা ইউএনডিপির একটি দল এই আশ্বাস দেন। এ সময় ইউএনডিপির পোর্টফোলিও ম্যানেজার মাহমুদা আফরোজ, প্রকল্প কর্মকর্তা মাহমুদ হাসান ও সংসদ সচিবালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। 

সাক্ষাৎকালে তাঁরা বাংলাদেশের টেকসই উন্নয়ন লক্ষ্য (এসডিজি) অর্জন, সংসদে আইন প্রণয়ন প্রক্রিয়া এবং সংসদ সদস্য ও সংসদ সচিবালয়ের কর্মকর্তা-কর্মচারীদের প্রশিক্ষণ বিষয়ে আলোচনা করেন। ইউএনডিপিকে বাংলাদেশের উন্নয়ন সহযোগী হিসেবে অখ্যায়িত করে স্পিকার বাংলাদেশের উন্নয়ন ও অগ্রগতিতে ইউএনডিপি’র সহযোগিতার প্রশংসা করেন এবং আগামীতেও এ সহযোগিতা অব্যাহত থাকবে বলে আশাবাদ ব্যক্ত করেন।

এমপিদের এসডিজির সাথে যুক্ত করতে ও সংসদ সচিবালয়ের কর্মকর্তাদের প্রশিক্ষিত করতে রেদওয়ান মুজিব সিদ্দিকের জাতীয় সংসদের সাথে কাজ করার উদ্যোগ গ্রহণের প্রশংসা করে স্পিকার সব ধরনের সহযোগিতার আশ্বাস দেন। সে লক্ষ্যে আগামি ১০ মার্চ জাতীয় সংসদ ভবনের শপথ কক্ষে ১৫ জন মনোনীত এমপি নিয়ে এসডিজি বিষয়ে প্রথম কর্মশালা অনুষ্ঠিত হবে।

এসময় স্পিকার বলেন, আর্থ-সামাজিক উন্নয়ন সূচকে বাংলাদেশের যথেষ্ট অগ্রগতি হয়েছে। বাংলাদেশ এখন টেকসই উন্নয়ন লক্ষ্য (এসডিজি) অর্জনে কাজ করে যাচ্ছে। ইউএনডিপি’র স্কোপিং মিশনের মাধ্যমে বাংলাদেশের তরুণ এবং প্রথমবারের মতো নির্বাচিত সংসদ সদস্যরা এবং সংসদ সচিবালয়ের কর্মকর্তা-কর্মচারীদের দক্ষতা বৃদ্ধিতে কর্মশালা-সেমিনার করার আগ্রহ প্রকাশ করায় ধন্যবাদ জানান।