ঢাকা, মঙ্গলবার ৩০, জুন ২০২৬ ৪:০২:১২ এএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
শিক্ষাপ্রতিষ্ঠানে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী বরেণ্য চিত্রশিল্পী মুস্তাফা মনোয়ারের মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোক হাম উপসর্গ নিয়ে আরও ৪ শিশুর মৃত্য প্রেমিককে ছুরিকাঘাতে হত্যা, কিশোরী গ্রেপ্তার ইরান যুদ্ধে ট্রাম্প সম্পূর্ণ ব্যর্থ: নিউজার্সির গভর্নর ভেনেজুয়েলায় ভয়াবহ ভূমিকম্পে নিহত বেড়ে ১৫০০

নতুন করোনার সংক্রমণ এখনও নিয়ন্ত্রণের বাইরে যায়নি: হু

আন্তর্জাতিক ডেস্ক | উইমেননিউজ২৪

প্রকাশিত : ১২:৪৮ পিএম, ২২ ডিসেম্বর ২০২০ মঙ্গলবার

ছবি: ইন্টারনেট

ছবি: ইন্টারনেট

ব্রিটেনে ইতিমধ্যেই আবারো ছড়িয়ে পড়েছে করোনাভাইরাস। ইটালিতেও মিলেছে অস্তিত্ব। তবে, কোভিড-১৯ এর নতুন স্ট্রেন নিয়ে এখনই আতঙ্কিত হওয়ার কোনও কারণ নেই বলে মনে করছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা।

ডব্লিউএইচও আশ্বস্ত করেছে, এই নতুন ধরনের ভাইরাসের সংক্রমণের গতি এখনও নিয়ন্ত্রণের মধ্যেই আছে। আর সেটা নিয়ন্ত্রণে রাখতে নতুন কিছু করার প্রয়োজন নেই। যে পদ্ধতিগুলিতে কোভিড উনিশ মোকাবিলা করা গেছে, নতুন এই ভাইরাসকেও সেই একই পদ্ধতি মেনে নিয়ন্ত্রণ করা যাবে। তবে, সেটা করতে হবে আরও কঠোরভাবে।

ব্রিটেনে করোনার নতুন স্ট্রেনের ছড়িয়ে পড়ার খবরে ইতিমধ্যে বিশ্বজুড়ে আতঙ্ক সৃষ্টি হয়েছে। গত শনিবার লন্ডন-সহ দেশের একাংশে লকডাউন ঘোষণা করে ব্রিটেন। এর কারণ, নতুন করে করোনা আক্রান্তদের মধ্যে পঞ্চাশ শতাংশের শরীরে নতুন করোনা ভাইরাসের সন্ধান পাওয়া গিয়েছে।

ব্রিটেনের স্বাস্থ্যমন্ত্রী ম্যাট হ্যানক মনে করছেন, এই ভাইরাস আগের স্ট্রেনের থেকে ৭০ শতাংশ বেশি সংক্রামক। এবং সেদেশে তা ইতিমধ্যেই নিয়ন্ত্রণের বাইরে চলে যেতে শুরু করেছে।

স্বাভাবিকভাবেই, সংক্রমণের ভয়ে ইউরোপের দেশগুলি কড়া পদক্ষেপ নেওয়া শুরু করেছে। ব্রিটেন থেকে তাদের দেশে আসার ক্ষেত্রে নিষেধাজ্ঞা জারি হয়েছে। বেলজিয়াম, নেদারল্যান্ড ব্রিটেনের সমস্ত বিমান বাতিল করেছে। ব্রিটেন সীমান্ত বন্ধ করে দিয়েছে বেলজিয়াম। একই পথে হাঁটার সিদ্ধান্ত নিয়েছে জার্মানি।

শুধু তাই নয়, আগামী ৩১ ডিসেম্বর পর্যন্ত ব্রিটেন থেকে যাত্রী বিমানের ভারতে আসায় নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। এপর্যন্ত বিশ্বের অন্তত ৪০টি দেশ নতুন স্টেনের সংক্রমণের ভয়ে ব্রিটেনের সঙ্গে যোগাযোগ বন্ধ করে দিয়েছে।

-জেডসি