ঢাকা, শনিবার ০৭, নভেম্বর ২০২৬ ১১:৪৪:০৮ এএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
জিয়াউর রহমান ও খালেদা জিয়ার সমাধিতে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা আজ ৭ নভেম্বর: ‘জাতীয় বিপ্লব ও সংহতি দিবস’ মুক্তি পেলেন কিউবার সাংবাদিক ইয়োয়ানি সানচেজ রমজানের আগেই বাড়ছে ছোলার দাম, কাটছে না সয়াবিন তেলের সংকট মার্কিন ফার্স্ট লেডিকে ইউক্রেনের বেসামরিক সম্মাননা প্রদান ফের গ্রেফতার নিষিদ্ধ ছাত্রলীগ নেত্রী উর্মি পুরো ইরানকে ‘ধ্বংস’ করে দেওয়ার হুঁশিয়ারি ট্রাম্পের

নতুন নাটকে মৌ

আপডেট: ০৬:২৪ এএম, ৩ আগস্ট ২০১৫ সোমবার

sadia-islam-mou-actress-model-bangladesh স্টাফ করেসপন্ডেন্ট, উইমেননিউজ২৪.কম, ঢাকা : ঈদের কাজ নিয়ে গত মাস পুরোদমে ব্যস্ত ছিলেন শোবিজ অঙ্গনের সবাই। সেই ব্যস্ততার কমতি ছিল না অভিনেত্রী সাদিয়া ইসলাম মৌয়ের মাঝেও। বিগত ঈদগুলোর তুলনায় এবারের ঈদে অনেকগুলো নাটকে অভিনয় করেছেন মৌ। আবারও আগের মতোই পর্দায় এখন নিয়মিত তিনি।
ঈদের ছুটির রেশ কাটতেই আবারও ব্যস্ত হয়ে উঠেছেন নতুন নাটক নিয়ে। এবার রিয়াজের সাথে জুটি বেঁধে অভিনয় করলেন তিনি।
 
চিত্রনায়ক রিয়াজও এখন পুরো ছোটপর্দার অভিনেতা। বড়পর্দাতে তার কোনো সাড়া নেই বহুদিন। আর সেই সম্ভাবনারও কোনো আভাস নেই।
 
‘গল্পটা অন্যরকম’ শিরোনামে একটি একক নাটকে জুটি বেঁধে অভিনয় করেছেন মৌ-রিয়াজ। নাটকটিতে আরও অভিনয় করেছেন শহীদুজ্জামান সেলিম।
 
রিয়াজের সাথে অভিনয় প্রসঙ্গে মৌ বলেন, ‘রিয়াজ ভাই আমার প্রিয় অভিনেতা। সহশিল্পী হিসেবে তিনি অনেক হেল্পফুল। ভালো লেগেছে তার সাথে কাজ করে।’
 
মৌ নিয়মিত কাজের পাশাপাশি আবারও আগামী কোরবানির ঈদের কাজ নিয়েও ব্যস্ত হয়ে যাবেন শিগগিরই। ০৩.০৮.২০১৫