নতুন প্রজন্মের প্রতি নজর রাখতে হবে : শিক্ষামন্ত্রী
নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪.কমআপডেট: ১২:৪৯ পিএম, ৬ মার্চ ২০১৮ মঙ্গলবার
শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ এমপি বলেছেন, ‘আমাদের নতুন প্রজন্মকে শুধু শিক্ষিত করলেই চলবে না, তাদের দিকে খেয়াল রাখতে হবে। তারা কি করছে, তারা কোনো জঙ্গি সংগঠনের সাথে সম্পৃক্ত হচ্ছে কিনা-এসব বিষয়ে অভিভাবকদের লক্ষ্য রাখতে হবে।’
আজ রোববার সিলেটের গোলাপঞ্জের হাজিপুর আইডিয়াল উচ্চ বিদ্যালয়ের নতুন ভবনের উদ্বোধন ও আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে শিক্ষামন্ত্রী এসব কথা বলেন।
নুরুল ইসলাম নাহিদ নতুন প্রজন্মকে আলোর পথে নিয়ে যেতে শিক্ষক ও অভিভাবকদের গুরুত্বপূর্ণ ভূমিকা পালনের আহবান জানান।
শিক্ষামন্ত্রী বলেন, ‘শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের কম্পিউটার বিজ্ঞান ও প্রকৌশল বিভাগের অধ্যাপক জাফর ইকবালের উপর অতর্কিত হামলা আসলেই ন্যাক্কারজনক ঘটনা। আমরা এর তীব্র নিন্দা জানাচ্ছি। জঙ্গিরা এই খ্যাতিমান লেখককে মেরে ফেলার জন্যই এই হামলা চালিয়েছিল। কিন্তু তাদের পরিকল্পনা সফল হয়নি।’
নুরুল ইসলাম নাহিদ আরো বলেন, শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ দ্রুত এগিয়ে যাচ্ছে। ভবিষ্যতে যাতে উন্নয়নের এ ধারা অব্যাহত থাকে, আমাদের সেদিকে লক্ষ্য রেখে সরকারের প্রতি সর্বাধিক সহযোগিতায় হাত প্রসারিত করতে হবে। বর্তমান সরকার শিক্ষা ক্ষেত্রে যুগোপযোগী ব্যবস্থা গ্রহণ করেছে।
বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি আক্তার হোসেন চৌধুরী দোলনের সভাপতিত্বে সভায় স্বাগত বক্তব্য রাখেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. আব্দাল রাজ্জাক।
- নাটকীয় ম্যাচে প্রত্যাবর্তনের গল্প লিখে শেষ ষোলোতে পর্তুগাল
- বর্ষার শুরুতেই ডেঙ্গু প্রতিরোধে উদ্যোগ জরুরি
- মাঝারি মানের বাতাসে ঢাকা আজ রাজধানী
- অস্ট্রিয়াকে উড়িয়ে শেষ ষোলোতে স্পেন
- সবজিতে স্বস্তি, মাছ-মাংসে চাপ, বেড়েছে ব্রয়লার ও কাঁচামরিচের দাম
- দেশের ৯ জেলায় ঝড়সহ বজ্রবৃষ্টির পূর্বাভাস
- দেশের বাজারে আবারও বাড়ল স্বর্ণের দাম
- কেপ ভার্দের মুখোমুখি হওয়ার আগে কেমন হলো মেসিদের প্রস্তুতি
- হামের উপসর্গে ২৪ ঘণ্টায় আরও ৫ প্রাণহানি, আক্রান্ত ১১১৯
- এলপি গ্যাসের দাম কমল
- নজরুল বর্ষ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী, ত্রিশাল হবে ‘নজরুল সিটি’
- নারী কর্মী নিয়োগ দেবে বিক্রয় ডটকম
- মােবাইলে ১০০ নাকি ৮০ শতাংশ চার্জ দেওয়া উচিত?
- আবারও ভূমিকম্পে কাঁপল আফগানিস্তান
- মুক্তির আগেই বিতর্কে শ্রদ্ধা কাপুরের নতুন সিনেমা
- নারী কর্মী নিয়োগ দেবে বিক্রয় ডটকম
- কেপ ভার্দের মুখোমুখি হওয়ার আগে কেমন হলো মেসিদের প্রস্তুতি
- আবারও ভূমিকম্পে কাঁপল আফগানিস্তান
- নজরুল বর্ষ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী, ত্রিশাল হবে ‘নজরুল সিটি’
- ‘এক মাস পর জুলাইযোদ্ধা সার্টিফিকেট দেব, পার পিস ৫০ টাকা’
- বসনিয়ার জালে তাণ্ডব চালিয়ে শেষ ষোলোয় যুক্তরাষ্ট্র
- মােবাইলে ১০০ নাকি ৮০ শতাংশ চার্জ দেওয়া উচিত?
- এলপি গ্যাসের দাম কমল
- টানা কমার পর বিশ্ববাজারে বাড়ল স্বর্ণের দাম
- হামের উপসর্গে ২৪ ঘণ্টায় আরও ৫ প্রাণহানি, আক্রান্ত ১১১৯
- ৬০ বছরের গ্লানি ঘুচিয়ে নতুন ইতিহাস ইংল্যান্ডের
- এইচএসসি পরীক্ষা শুরু আজ,অংশ নিচ্ছে ১২ লাখ ৭০ হাজার শিক্ষার্থী
- অভিন্ন প্রশ্নপত্রে এইচএসসি পরীক্ষা শুরু
- দেশের ৯ জেলায় ঝড়সহ বজ্রবৃষ্টির পূর্বাভাস
- জুনে নারী-শিশু নির্যাতনের শিকার ৩৩৩ জন



