নতুন বৈশিষ্ট্যের করোনায় প্রাণহানি বাড়তে পারে: জরিপ
আন্তর্জাতিক ডেস্ক | উইমেননিউজ২৪প্রকাশিত : ১২:৩৩ পিএম, ২৬ ডিসেম্বর ২০২০ শনিবার
ছবি: ইন্টারনেট
যুক্তরাজ্যে সংক্রমিত হওয়া করোনাভাইরাসের নতুন স্ট্রেইনে বা ধরনে আক্রান্ত হয়ে আগামী বছর দেশটিতে মৃত্যুর সংখ্যা বাড়তে পারে বলে এক জরিপে ওঠে এসেছে।
ব্লুমবার্গের বরাত দিয়ে এনডিটিভি বৃহস্পতিবার জানায়, লন্ডন স্কুল অব হাইজিন অ্যান্ড ট্রপিক্যাল মেডিসিনের সেন্টার ফর ম্যাথামেটিক্যাল মডেলিং অব ইনফেকশাস ডিজিজ এ জরিপ প্রকাশ করে।
এতে বলা হয়, করোনার নতুন ধরনটি ৫৬ শতাংশ বেশি ছোঁয়াচে। যার কারণে হাসপাতালে আক্রান্ত ও মৃতের সংখ্যা বেড়ে যেতে পারে।
ব্রিটিশ সরকার এর আগে জানিয়েছিল, নতুন ধরন ৭০ শতাংশ বেশি ছোঁয়াচে। যুক্তরাজ্য ছাড়াও অস্ট্রেলিয়া, ডেনমার্ক, সিঙ্গাপুর, ইতালি ও হংকংয়ে করোনার নতুন ধরনটি সংক্রমিত হয়েছে।
যুক্তরাজ্যের প্রধান বৈজ্ঞানিক উপদেষ্টা প্যাট্রিক ভেলান্স সপ্তাহের শুরুতে বলেন, করোনার নতুন ধরনের ২৪টির বেশি রূপান্তর ঘটেছে। এটি করোনাভাইরাসের প্রোটিন অংশকে প্রভাবিত করতে পারে। এ কারণে পরীক্ষা, চিকিৎসা ও টিকা করোনার নতুন ধরনে কম কার্যকর হতে পারে।
তবে বিশ্ব স্বাস্থ্য সংস্থা-ডব্লিউএইচও জানায়, ভাইরাসটির নতুন ধরন নিয়ে ভীতির কিছু নেই। এটি মহামারির বিবর্তনের একটি স্বাভাবিক অংশ।
অন্যদিকে ইউরোপের স্বাস্থ্য নিয়ন্ত্রক সংস্থা বলছে, করোনার নতুন ধরন ঠেকাতেও টিকা কার্যকর হবে।
করোনার নতুন ধরনের সংক্রমণ ঠেকাতে যুক্তরাজ্যে গত নভেম্বর থেকে লকডাউন জারি করা হয়। সতর্কতা থেকে ৪০টি দেশ যুক্তরাজ্যের ওপর ফ্লাইট নিষেধাজ্ঞা দিয়েছে।
এখন পর্যন্ত যুক্তরাজ্যে ২১ লাখের বেশি মানুষ করোনায় আক্রান্ত হয়েছেন। এর মধ্যে মারা গেছেন ৭০ হাজারের কাছাকাছি।
-জেডসি
- অবহেলিত নারীদের স্বপ্ন পূরণ করছে ‘নীলসাগর’
- স্নাতক পাসেই নিয়োগ দেবে এনসিসি ব্যাংক, নেই বয়সসীমা
- বদলে গেল মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের নাম
- এবার সংগ্রাম ও মাতৃত্বের গল্পে দেখা যাবে পরীমনিকে
- বায়ুদূষণে ঢাকার উন্নতি, শীর্ষে লাহোর
- মস্তিষ্ককে সচল রাখতে প্রতিদিন সকালে যে ৫ কাজ করবেন
- শীতকালীন শাকসবজি চাষে ব্যস্ত বগুড়ার কৃষকরা
- অন্ধ্র উপকূলে আঘাত হানতে পারে ঘূর্ণিঝড় অর্ণব, বাংলাদেশে কী প্রভাব
- তেঁতুলিয়ায় জেঁকে বসেছে শীত, তাপমাত্রা ১৫.৪ ডিগ্রি
- সাংবাদিকদের নিয়ে আইজিপির বক্তব্য প্রত্যাহারের আলটিমেটাম ডিআরইউর
- জাপানের প্রধানমন্ত্রীর সঙ্গে শীর্ষ বৈঠকে তারেক রহমান
- ইয়ামাল-এমবাপের হৃদয় ভেঙে ব্যালন ডি’অর কেইনের
- জর্ডানের ভয়াবহ বিমান হামলা, নারী-শিশুসহ নিহত ৭
- সীতাকুণ্ডে লরিচাপায় নারী-শিশুসহ নিহত ৫
- তানজিন তিশার বিরুদ্ধে তদন্তে সিআইডি
- আজ স্পেন যাচ্ছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী
- বিমানে করে আমার জন্য একজন শিউলি ফুল পাঠিয়েছেন: পরীমণি
- জাপানে পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান
- নির্বাসন শেষে ভেনেজুয়েলায় ফিরলেন নোবেলজয়ী মাচাদো
- কী অদ্ভুত এই স্বাধীনতা! যে দেশে মুক্তিযোদ্ধার কবরও নিরাপদ নয়
- সাংবাদিকদের ফুল ফান্ডেড ফেলোশিপ দিচ্ছে জাতিসংঘ
- চতুর্থবার কমলো স্বর্ণের দাম, ভরিতে কমেছে ৩৩২৪ টাকা
- তানজিন তিশার বিরুদ্ধে তদন্তে সিআইডি
- জনপ্রিয়তা পাচ্ছে ‘অনিন্দিতা’র শাড়ি-গয়না
- পিএসসির সদস্য হলেন ড. শামীমা সুলতানা
- চতুর্থ ও ষষ্ঠ শ্রেণিতে নতুন ৪ বইয়ের অনুমোদন
- সীতাকুণ্ডে লরিচাপায় নারী-শিশুসহ নিহত ৫
- হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট হ্যাকড হলে উদ্ধার করবেন যেভাবে
- শরীরে যে ১১ লক্ষণ অবহেলা করা বিপজ্জনক
- বঙ্গোপসাগরে ঘূর্ণিঝড়ের শঙ্কা, ৩ বিভাগে বৃষ্টির পূর্বাভাস









