নতুন মন্ত্রিপরিষদে শপথের ডাক পেলেন যারা
নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪প্রকাশিত : ০৪:১৫ পিএম, ৬ জানুয়ারি ২০১৯ রবিবার
ফাইল ছবি
একাদশ জাতীয় সংসদ নির্বাচনে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা পাওয়ার পর টানা তৃতীয়বারের মতো মন্ত্রিসভা গঠন করতে যাচ্ছে আওয়ামী লীগ। এরই মধ্যে বিজয়ী সংসদ সদস্যরা শপথ নিয়েছেন। কাল সোমবার শপথ নেবে নতুন মন্ত্রিসভা।
মন্ত্রিসভা গঠনের জন্য অনেক সংসদ সদস্য টেলিফোনে ডাক পেয়েছেন। মন্ত্রিসভায় স্থান পেয়েছে বেশ কিছু নতুন মুখ। ৩০ জনের মত নতুন মুখ থাকতে পারে। বর্তমান মন্ত্রিসভায় ২৫ জনের মত সদস্য বাদ পড়তে যাচ্ছেন।
আজ রোববার দুপুর থেকে নতুন মন্ত্রিসভার শপথগ্রহণের জন্য আমন্ত্রণ পেতে শুরু করেছেন তারা।
মন্ত্রিপরিষদের নতুন সদস্য হিসেবে শপথগ্রহণের জন্য যাদের আমন্ত্রণ জানানো হয়েছে, তাদের মধ্যে রয়েছেন- দীপু মনি, তাজুল ইসলাম, ড. আবদুর রাজ্জাক, নসরুল হামিদ, খালিদ মাহমুদ চৌধুরী, বীর বাহাদুর উশৈ সিং, গোলাম দস্তগীর গাজী, জাহিদ আহসান রাসেল, সাহাবুদ্দিন আহমেদ, ড. আবুল মোমেন, সাইফুজ্জামান চৌধুরী জাভেদ, ডা. এনামুর রহমান, শ ম রেজাউল করিম, এনামুল হক শামীম, টিপু মুনশী, মহিবুল হাসান চৌধুরী নওফেল, আশরাফ আলী খান খসরু, আ ক ম মোজাম্মেল, সাধন চন্দ্র মজুমদার, ইমরান আহমেদ চৌধুরী
এছাড়া বর্তমান মন্ত্রিসভার মধ্যে রয়েছেন- ওবায়দুল কাদের, আসাদুজ্জামান খান কামাল, আনিসুল হক, এমএ মান্নান, জুনাইদ আহমেদ পলক, আ হ ম মুস্তফা কামাল, শাহরিয়ার আলম।
জানা গেছে, নতুন সরকারে ৪৬ মন্ত্রী, প্রতিমন্ত্রী ও উপমন্ত্রী এবার শপথ নেবেন। এর মধ্যে পূর্ণাঙ্গ ২৪ মন্ত্রী, ১৯ প্রতিমন্ত্রী ও তিনজন উপমন্ত্রী হচ্ছেন।
কাল সোমবার বিকাল সাড়ে ৩টায় বঙ্গভবনে নতুন মন্ত্রিসভা শপথ নেবে। নতুন মন্ত্রিসভা ঘোষণার জন্য আজ বিকাল ৫টায় সংবাদ সম্মেলন ডেকেছেন মন্ত্রিপরিষদ সচিব মোহাম্মদ শফিউল আলম।
- `স্টার্টআপে ৫ লাখ থেকে ৫ কোটি টাকা সহায়তা দেবে সরকার`
- মাদক বহনকারীরাই ধরা পড়ে, কারবারিরা সংসদে যায়
- সায়েন্সল্যাব মোড়ে শিক্ষার্থীদের অবরোধ
- ‘বউ’ বানানোর নামে নারীদের চীনে পাচার
- জলাবদ্ধতায় চলাচলে যেসব ভুলে ঘটতে পারে দুর্ঘটনা, সতর্ক হোন
- ডায়াবেটিস নিয়ন্ত্রণসহ আরও যেসব উপকার করে আমলকি
- সেমিফাইনালে স্পেন নাকি ফ্রান্স জিতবে কে, জানালো এআই
- দেশের বাজারে কমল সোনার দাম
- বন্যা ও পাহাড় ধসে সাত জেলায় প্রাণহানি বেড়ে ৫৪
- ঢাকার পানি নামার ৪১ স্লুইসগেটের ২২টিই অচল
- টানা বৃষ্টিতেও ঢাকার বাতাস ‘অস্বাস্থ্যকর’
- ১৯ অঞ্চলে ঝোড়ো হাওয়া-বজ্রবৃষ্টির শঙ্কা, নদীবন্দরে সতর্ক সংকেত
- রাজশাহীর সঙ্গে সারা দেশের বাস চলাচল বন্ধ
- ফ্রান্স বনাম স্পেন: ৩৭ হাজার কোটি টাকার সেমিফাইনাল
- ফোল্ডিং আইফোন আনছে অ্যাপল, জানুন দাম ও ফিচার
- আগামী ৫ বছরে ২৫ কোটি গাছ লাগানো হবে: প্রধানমন্ত্রী
- বন্যায় প্রাণহানী বেড়ে ৫১, ক্ষতিগ্রস্ত ১০ লাখ মানুষ
- ঢাবির আজকের সব পরীক্ষা স্থগিত, চলবে ক্লাস
- সেই প্রতারণার মামলায় তানজিন তিশার বিরুদ্ধে সমন জারি
- ১৭ বছর পর রাজধানীতে সর্বোচ্চ বৃষ্টিপাত
- দেশজুড়ে আজও অতিভারী বৃষ্টির শঙ্কা
- ফ্রান্স বনাম স্পেন: ৩৭ হাজার কোটি টাকার সেমিফাইনাল
- সকালে লেবুপানি পানে যে উপকার পওয়া যায়
- ফোল্ডিং আইফোন আনছে অ্যাপল, জানুন দাম ও ফিচার
- দেশের বাজারে কমলো স্বর্ণের দাম
- ব্যাংককের বারে ভয়াবহ আগুন, প্রাণ গেল ২৭ জনের
- বর্ষায় নারীদের যে স্বাস্থ্যঝুঁকি বাড়ে, সুস্থ থাকবেন যেভাবে
- ঢাকার পানি নামার ৪১ স্লুইসগেটের ২২টিই অচল
- রাজশাহীর সঙ্গে সারা দেশের বাস চলাচল বন্ধ
- টানা বৃষ্টিতেও ঢাকার বাতাস ‘অস্বাস্থ্যকর’











