নতুন সংক্রমণের মুখে ইউরোপে লকডাউনে কড়াকড়ি
আন্তর্জাতিক ডেস্ক | উইমেননিউজ২৪প্রকাশিত : ০১:০৯ পিএম, ১৪ অক্টোবর ২০২০ বুধবার
ছবি: ইন্টারনেট
নভেল করোনাভাইরাসের দ্বিতীয় ধাপের সংক্রমণ শুরু হওয়ায় ইউরোপে নতুন করে লকডাউন আরোপ করছে দেশগুলো।
বুধবার বিবিসি জানিয়েছে, চেক রিপাবলিক স্কুল, বার, ক্লাব বন্ধ করে তিন সপ্তাহের অচলাবস্থা জারি করতে যাচ্ছে। অঞ্চলটির এই দেশে প্রতি এক লাখ মানুষে সংক্রমণের হার সবচেয়ে বেশি। নেদারল্যান্ডসে লকডাউন ইতিমধ্যে শুরু হয়ে গেছে। পাশাপাশি পাবলিক ইনডোর অর্থাৎ জনাকীর্ণ আবদ্ধ পরিবেশে মাস্ক বাধ্যতামূলক করা হয়েছে।
আরও অনেক দেশের হাসপাতালে রোগীদের সংখ্যা বাড়ছে। দ্য গার্ডিয়ান জানিয়েছে, প্যারিসের আইসিইউ বেডের ৯০ শতাংশ পূর্ণ।
আন্তর্জাতিক জরিপকারী সংস্থা ওয়ার্ল্ডোমিটারের হিসাব অনুযায়ী, গোটা পৃথিবীতে মোট রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ৩ কোটি ৮৩ লাখ ৫৩ হাজার ৮৪৬ জনে। সুস্থ ২ কোটি ৮৮ লাখ ৪৬ হাজার ৫৮৭ জন। মারা গেছেন ১০ লাখ ৯০ হাজার ৭৫৬ জন।
আক্রান্ত এবং মৃতের তালিকায় শীর্ষে থাকা যুক্তরাষ্ট্রে ৮০ লাখ ৯০ হাজার ২৫৩ জন পজিটিভ হিসেবে শনাক্ত হয়েছেন। মারা গেছেন ২ লাখ ২০ হাজার ৮৭৩ জন। সুস্থ ৫২ লাখ ২৬ হাজার ৪২৭ জন।
ভারতে ১ লাখ ১০ হাজার ৬১৭ জনের প্রাণ গেছে নতুন এই রোগটিতে। পৃথিবীর অন্যতম ঘনবসতির এই দেশে মোট ৭২ লাখ ৩৭ হাজার ৮২ জন পজিটিভ হিসেবে শনাক্ত হয়েছেন। সুস্থ হয়েছেন ৬২ লাখ ৯৮ হাজার ৭০৫ জন।
ব্রাজিলে এখন পর্যন্ত ১ লাখ ৫১ হাজার ৬৩ জনের প্রাণ গেছে নতুন রোগটিতে। লাতিন আমেরিকার সবচেয়ে বড় দেশটিতে মোট ৫১ লাখ ১৪ হাজার ৮২৩ জন পজিটিভ হিসেবে শনাক্ত হয়েছেন। সুস্থ হয়েছেন ৪৫ লাখ ২৬ হাজার ৯৭৫ জন।
-জেডসি
- ঢামেক চত্বরে অ্যাম্বুলেন্স ধর্মঘট, রোগী-স্বজনদের ভোগান্তি
- শনিবার এইচএসসির ফল প্রকাশ: অনলাইনে জানবেন যেভাবে
- এআইয়ের ফাঁদে অরুন্ধতী রায়
- পঞ্চগড়ে বাড়ছে শীতের অনুভূতি
- রিসোর্টে অগ্নিকাণ্ড: গলার লকেট দেখে স্ত্রীকে শনাক্ত
- সোনার দাম ভরিতে বাড়ল ২ হাজার ২১৬ টাকা
- চীনে শিশুর চেয়ে প্রবীণ বেশি, আর্থিক চাপে পরিবার ও রাষ্ট্র
- আজ জাতীয় চকলেট দিবস
- মনোনয়ন বৈধ, বিনা লড়াইয়ে জয় পাচ্ছেন এলিজা
- বুধবার রাজধানীর যেসব মার্কেট ও দোকানপাট বন্ধ
- বীরশ্রেষ্ঠ হামিদুর রহমানের মৃত্যুবার্ষিকী আজ
- ৬৩০ কোটি ডলার জাপানি বিনিয়োগ নিয়ে আলোচনা: প্রধানমন্ত্রী
- ভারতে তাণ্ডব চালিয়ে বাংলাদেশের দিকে ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘অর্ণব’
- রাষ্ট্রপতির তিন জেলা সফর বাতিল
- সাংবাদিকের কলমে ভয় দেখানোর অধিকার কারও নেই
- অবহেলিত নারীদের স্বপ্ন পূরণ করছে ‘নীলসাগর’
- সীতাকুণ্ডে লরিচাপায় নারী-শিশুসহ নিহত ৫
- সাংবাদিকের কলমে ভয় দেখানোর অধিকার কারও নেই
- মস্তিষ্ককে সচল রাখতে প্রতিদিন সকালে যে ৫ কাজ করবেন
- স্নাতক পাসেই নিয়োগ দেবে এনসিসি ব্যাংক, নেই বয়সসীমা
- জর্ডানের ভয়াবহ বিমান হামলা, নারী-শিশুসহ নিহত ৭
- ইয়ামাল-এমবাপের হৃদয় ভেঙে ব্যালন ডি’অর কেইনের
- বদলে গেল মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের নাম
- তেঁতুলিয়ায় জেঁকে বসেছে শীত, তাপমাত্রা ১৫.৪ ডিগ্রি
- এবার সংগ্রাম ও মাতৃত্বের গল্পে দেখা যাবে পরীমনিকে
- জাপানের প্রধানমন্ত্রীর সঙ্গে শীর্ষ বৈঠকে তারেক রহমান
- রাষ্ট্রপতির তিন জেলা সফর বাতিল
- ৬৩০ কোটি ডলার জাপানি বিনিয়োগ নিয়ে আলোচনা: প্রধানমন্ত্রী
- শীতকালীন শাকসবজি চাষে ব্যস্ত বগুড়ার কৃষকরা
- অন্ধ্র উপকূলে আঘাত হানতে পারে ঘূর্ণিঝড় অর্ণব, বাংলাদেশে কী প্রভাব









