নতুন সরকারের সাফল্যের ব্যাপারে ৯৭% লোক আশাবাদী
অনলাইন ডেস্ক | উইমেননিউজ২৪প্রকাশিত : ১১:০৪ পিএম, ২৯ জানুয়ারি ২০১৯ মঙ্গলবার
ফাইল ছবি
দেশকে কাঙ্ক্ষিত লক্ষ্যে এগিয়ে নেয়ার ক্ষেত্রে নতুন সরকারের সাফল্যের ব্যাপারে ৯৭ শতাংশ লোক আশাবাদী। গবেষণা ও যোগাযোগ কৌশল উন্নয়ন বিষয়ক প্রতিষ্ঠান ‘কলরেডি’-এর জরিপে এ তথ্য উঠে এসেছে।
আজ মঙ্গলবার জাতীয় প্রেসক্লাবে আয়োজিত এক সংবাদ সম্মেলনে ‘একাদশ জাতীয় সংসদ’ সংক্রান্ত এই জরিপের ফলাফল উপস্থাপন করেন অস্ট্রেলিয়া প্রবাসী বিশিষ্ট গবেষক ড. আবুল হাসনাত মিল্টন।
দুই হাজার ১১২ জন মোবাইল ফোন ব্যবহারকারীর ওপর টেলিফোনের মাধ্যমে এই জরিপ করা হয়। এর মধ্যে এক হাজার ৪৭৬ জন জরিপে সাড়া দেন।
জরিপ অনুযায়ী সাড়া প্রদানকারীদের ৭৯ দশমিক ৫৪ শতাংশ লোক গত ৩০ ডিসেম্বর অনুষ্ঠিত জাতীয় সংসদ নির্বাচনে তাদের ভোটাধিকার প্রয়োগ করেন। নির্বাচনে অংশ নেয়া লোকদের মধ্যে মোট এক হাজার ৪৭ জন জানান, তারা তাদের পছন্দের প্রার্থীদের ভোট দিয়েছেন।
৬৮ দশমিক ৪২ শতাংশ ভোটার জানিয়েছেন, তারা মনে করেন এই ভোট সম্পূর্ণ গ্রহণযোগ্য হয়েছে। ২৪ দশমিক ৮ শতাংশ মনে করেন এই ভোট মাঝারি ধরনের গ্রহণযোগ্য হয়েছে। ৯৭ দশমিক ৯৪ শতাংশ ভোটার নবনির্বাচিত সরকারের সাফল্যের ব্যাপারে আশাবাদী।
সংবাদ সম্মেলনে বাংলাদেশ ইউনিভার্সিটি অব প্রফেশনালস (বিইউপি)-এর গবেষক ও অনুষদ সদস্য কাজী আহমেদ পারভেজ, কলরেডির চীফ অপারেটিং অফিসার আজাদ আবুল কালাম, কলরেডির গবেষণা বিষয়ক সমন্বয়ক মোশাররফ হোসেন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
- রাজধানী ঢাকা ও আশপাশে আজ বজ্রসহ বৃষ্টির আভাস
- মিরপুর স্টেডিয়ামে খেলা উপভোগ করছেন জাইমা রহমান
- বাজেটে সরকার সবচেয়ে বেশি গুরুত্ব দিয়েছে শিক্ষাকে: শিক্ষামন্ত্রী
- অস্ট্রেলিয়ার পাঁচ শহরে মুক্তি পাচ্ছে ‘বনলতা সেন’
- বিডি-অসি সিরিজ, অস্ট্রেলিয়াকে চ্যালেঞ্জিং লক্ষ্য দিল বাংলাদেশ
- দেশজুড়ে বৃষ্টি-বজ্রবৃষ্টির পূর্বাভাস, ১০ জেলায় ঝড়ো হাওয়ার সতর্কতা
- চট্টগ্রামে মা-মেয়ের রক্তাক্ত মরদেহ উদ্ধার
- রামিসা হত্যা: মৃত্যুদন্ডপ্রাপ্তদের আপিল গ্রহণ হাইকোর্টে
- বিশ্বকাপের প্রথম ম্যাচে ব্রাজিলকে রুখে দিল মরক্কো
- শেকড়ের সন্ধানে: কুমিল্লা আমার শেকড়, আমার গর্ব
- নতুন লুকে অভিনেত্রী সাদিয়া আয়মান, ভক্তদের ব্যাপক উচ্ছাস
- ৮তলা থেকে পড়ে অভিনেত্রীর মৃত্যু, স্বামী রিমান্ডে
- শিশুশ্রম নির্মূলে বাজেটে বাড়তি বরাদ্দ চাইলেন বক্তারা
- হারলেও ব্রাজিল, জিতলেও ব্রাজিল:বুবলী
- ১০ জেলা সদর হাসপাতালে আইসিইউ চালু হচ্ছে কাল
- হারলেও ব্রাজিল, জিতলেও ব্রাজিল:বুবলী
- হার এড়িয়ে বিশ্বকাপে কানাডার প্রথম পয়েন্ট
- প্যারাগুয়েকে হারিয়ে ইতিহাস গড়ল যুক্তরাষ্ট্র
- কক্সবাজারের পথে প্রধানমন্ত্রী
- ফিরতি ১২৭ ফ্লাইটে দেশে ফিরেছেন ৫৪ হাজার হাজি
- হাম ও উপসর্গে আরও ৫ শিশুর প্রাণহানী
- বার কাউন্সিলের এমসিকিউতে পাস করলেন জাইমা রহমান
- ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচি উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী
- চ্যাটজিপিটির প্রভাবে তরুণীর মৃত্যু, ওপেনএআইয়ের বিরুদ্ধে মামলা
- শিশুশ্রম নির্মূলে বাজেটে বাড়তি বরাদ্দ চাইলেন বক্তারা
- শেকড়ের সন্ধানে: কুমিল্লা আমার শেকড়, আমার গর্ব
- বিশ্ববাজারে টানা দ্বিতীয় সপ্তাহে কমলো স্বর্ণের দাম
- ৮তলা থেকে পড়ে অভিনেত্রীর মৃত্যু, স্বামী রিমান্ডে
- রামিসা হত্যা: মৃত্যুদন্ডপ্রাপ্তদের আপিল গ্রহণ হাইকোর্টে
- নেইমারকে ছাড়াই মরক্কো অভিযানে নামবে ব্রাজিল






