ঢাকা, শুক্রবার ০৫, জুন ২০২৬ ১১:৩৫:২৬ এএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
ফ্রেঞ্চ ওপেনে ইতিহাস গড়ার পথে খয়ালিনস্কা অবশেষে ‘খোঁজ’ মিলল দুবাই রাজপরিবারের সাবেক পুত্রবধূর ঈদ-পরবর্তী স্বস্তি, তবু মাছের বাজারে আগুন আজ দেশের ৮ বিভাগেই বজ্রবৃষ্টির সম্ভাবনা আবারও দৌলতদিয়া ফেরিঘাটে যাত্রীবাহী বাস ডুবি

নদীর পাড়ে খেলতে গিয়ে পড়ে গিয়ে দুই শিশুর প্রাণহানী

নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪

প্রকাশিত : ১১:২০ এএম, ২৪ এপ্রিল ২০২৫ বৃহস্পতিবার

সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

শরীয়তপুর গোসাইরহাট উপজেলার জয়ন্তী নদী থেকে ইব্রাহিম (৭) ও খুকু মনি (৬) নামের দুই শিশুর লাশ উদ্ধার করা হয়েছে।

বৃহস্পতিবার (২৪ এপ্রিল) সকালে গোসাইরহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাকসুদ আলম বিষয়টি নিশ্চিত করেছেন। 

এর আগে, গতকাল রাত সাড়ে ৭টার দিকে কুচাইপট্টি ইউনিয়নের পাচকাঠি গ্রামে এলাকার জয়ন্তী নদীর খেয়াঘাটের পাশ থেকে লাশ উদ্ধার করে পুলিশ।

পাঁচকাঠি গ্রামের মো. আলমগীরের ছেলে মো. ইব্রাহিম (৭) এবং একই এলাকার সবুজ বেপারীর মেয়ে খুকু মনি (৬)। খুকু মনি ও ইব্রাহিম সম্পর্কে চাচাতো ভাইবোন।

পুলিশ জানায়, দুই শিশুর বাবা ঢাকায় চাকরি করেন। বাড়িতে মা মরিচ তুলতে যান। খেলা করার সময় নদীর পাড়ে গিয়ে পা পিছলে দুই শিশু পড়ে যায়। অনেক খোঁজাখুঁজি করে না পেয়ে আত্মীয় স্বজন ভেবেছিল খুকু মনি ও ইব্রাহিম হারিয়ে গেছে। সন্ধ্যায় নদীতে লাশ ভাসতে দেখে এলাকাবাসী পুলিশকে খবর দেয়।

ওসি মাকসুদ আলম বলেন, বুধবার (২৩ এপ্রিল) দুই শিশু নিখোঁজের ৫ ঘণ্টা পর নদীতে লাশ পাওয়া গেছে। পরিবারের কাছ থেকে কোনো অভিযোগ পাওয়া যায়নি। শিশু দুটির লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।